1. akfilmmultimedia@gmail.com : admin2020 :
  2. teknafchannel71@gmail.com : teknaf7120 :
মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬, ০৪:৩৯ অপরাহ্ন
শিরোনাম :
কক্সবাজারে আনন্দযাত্রা হলো বিষাদে, ওড়না পেঁচিয়ে টমটমে প্রাণ গেল পর্যটক সীমার টেকনাফের পরিচয়ে চট্টগ্রামে অবস্থান, হুন্ডির আড়ালে ইয়াবা কারবারের অভিযোগ রোহিঙ্গা মোঃ নূরের বিরুদ্ধে টেকনাফে বিজিবি-এসআরবির পৃথক অভিযানে ৫ লাখ ৯০ হাজার ইয়াবাসহ ৩ জন গ্রেপ্তার টেকনাফে চাকরির প্রলোভনে যুবক অপহরণ, মুক্তিপণ দাবি- থানায় অভিযোগ টেকনাফ জালিয়াপাড়া ও নাইট্যং পাড়ায় ২৫ জনের ভয়ঙ্কর সিন্ডিকেট : যাচ্ছে খাদ্য, আসছে ইয়াবা! ক্যাম্প ২৫ এর এফআইভিডিবির আয়োজনে আন্তর্জাতিক শান্তি দিবস উদযাপন রোহিঙ্গা কামাল, জুবায়ের ও সাইফ আলীর নিয়ন্ত্রণে টেকনাফে ইয়াবা-মানব পাচার সাম্রাজ্য, নেপথ্যে আরসা ও আরকান আর্মি! টেকনাফে দুই স্কুলে তালা, বিপাকে শত শত শিক্ষার্থী : মামলার মুখে ৮ শিক্ষক নির্বাচনী প্রার্থীদের মাদক পরীক্ষা নিয়ে হাইকোর্টের রুল টেকনাফে মা’আরিফুসসুন্নাহ তাহফীজুল কোরআন মাদ্রাসায় খতমে সবিনা, হিফজ সবক প্রদান ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

সীমান্তে আরাকান আর্মির গুলিতে বাংলাদেশি নিহত

  • আপডেট সময় : রবিবার, ১২ মে, ২০২৪
  • ২৬৬ বার পড়া হয়েছে

অনলাইন ডেস্ক:

বান্দরবান জেলার নাইক্ষ‌্যংছড়ি সদর ইউনিয়নের সীমান্তের ৪৮ নম্বর পিলারের ওপারে মিয়ানমারের আরাকান আর্মির গুলিতে এক বাংলাদেশি নিহত হওয়ার খবর পাওয়া গেছে।

ঘটনাটি ঘটেছে রোববার (১২ মে) সকাল ৯টার দিকে।

একটি সূত্রে জানা যায়, সকালে সীমান্তের ৪৮ নম্বর পিলারের ওপারে ছেলির ঢালা নামক এলাকা দিয়ে মিয়ানমারের প্রায় দুই কিলোমিটার ভেতরে প্রবেশ করেন আবুল কালাম (২৮)। সেখান থেকে ফেরার পথে আরকান আর্মির সদস্যরা আবুল কালামের মাথায় গুলি করলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

আরও জানা যায়, আবুল কালাম নাইক্ষ্যংছড়ি সদর ইউনিয়নের বামহাতির ছড়ার মৃত বদিউজ্জামানের ছেলে।

বিষয়টি নিশ্চিত করে সদর ইউনিয়ন পরিষদের ৯ নম্বর ওয়ার্ডের সদস্য মো. নুরুল জানান, আবুল কালাম আমার এলাকার যুবক।

আবুল কালামসহ স্থানীয় কয়েকজন যুবক ভোরের দিকে গরু আনতে অবৈধভাবে মিয়ানমারের ভেতরে গিয়েছিলেন। সকালে ফেরার পথে গুলিতে মৃত্যু হয় আবুল কালামের। তার মরদেহ ফেরত আনার চেষ্টা চলছে।

এদিকে সদর নাইক্ষ্যংছড়ি সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. নুরুল আবছার বিষয়টি নিশ্চিত করে জানান, মরদেহ আনার চেষ্টা চলছে।

এ বিষয়ে জানার জন্য বান্দরবানের পুলিশ সুপার সৈকত শাহীনের মোবাইল ফোনে যোগাযোগ করার চেষ্টা করা হলেও তিনি ফোন কল রিসিভ করেননি। ###

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর

copy off