1. akfilmmultimedia@gmail.com : admin2020 :
  2. teknafchannel71@gmail.com : teknaf7120 :
শনিবার, ১৮ জুলাই ২০২৬, ০৭:৩৭ অপরাহ্ন
শিরোনাম :
হ্নীলা উত্তর যুবদলের সংগঠনের ১০নং ওয়ার্ডের কমিটি ঘোষণা সভাপতি জুহুর আলম সম্পাদক আবছার সাংগঠনিক আবছার-২  রঙ্গিখালী ফাজিল ডিগ্রী মাদ্রাসার সম্পদের লাগিয়ত বা চুক্তি মাদ্রাসা কর্তৃপক্ষ ছাড়া অন্য কারো সাথে না করার নির্দেশ – সভাপতি জামাল উদ্দিন  এবার ১ দোকানি অপহরণ ৫০ লাখ টাকা মুক্তিপণ দাবি  টানা বৃষ্টিতে কর্ম হীন মানুষ ত্রাণ নিয়ে পানি বন্দি মানুষের পাশে এমপি শাহজাহান চৌধুরী কোটি টাকার ইয়াবা সহ র‍্যাব-১৫’র হাতে আটক নারী কারবারি  টেকনাফে চলাচলের রাস্তা বন্ধের প্র’তি’বা’দ করায় কলেজ ছাত্রকে হ’ত্যা!  সীমান্ত নিরাপত্তা, অবৈধ অস্ত্র উদ্ধার, অপহরণ ও মাদক বন্ধে কঠোর সিদ্ধান্ত হয়েছে – এমপি শাহজাহান চৌধুরী, আইন শৃঙ্খলা কমিটির বিশেষ সভা শেষে গণমাধ্যম কে।  হোয়াইক্যং ঝিমংখালী হাসান বিন আলী (রাঃ) জামে মসজিদ ও হেফজখানার নতুন পরিচালনা কমিটি ঘোষণা  মিয়ানমারের অভ্যান্তরে ভয়াবহ বিস্ফোরণের বিকটশব্দে কাঁপছে টেকনাফ সীমান্ত আতস্কে স্থানীয়রা  সাজা থেকে বাঁচতে পলাতক থেকেও লাভ হয়নি অবশেষে র‍্যাব-১৫’র জালে! 

টেকনাফ উপজেলা নির্বাচনে আনুষ্ঠানিক প্রচারনা শুরু, দেখুন কে কোন মার্কা পেল

  • আপডেট সময় : মঙ্গলবার, ১৪ মে, ২০২৪
  • ১৫৬ বার পড়া হয়েছে

ফারুকুর রাহমান (টেকনাফ)

আসন্ন টেকনাফ উপজেলা পরিষদ নির্বাচনে তৃতীয় ধাপে অনুষ্ঠিত হতে যাচ্ছে টেকনাফ উপজেলা নির্বাচন । এতে চেয়ারম্যান ভাইস-চেয়ারম্যান ও সংরক্ষিত মহিলা ভাইস-চেয়ারম্যান সহ ৯ জন প্রার্থী রয়েছেন ।

আজ সোমবার কক্সবাজার থেকে চেয়ারম্যান, ভাইস-চেয়ারম্যান সংরক্ষিত মহিলা ভাইস-চেয়ারম্যানদের মাঝে প্রতীক বরাদ্দ করা হয়। প্রতীক বরাদ্দ পাওয়ার পরপরেই শুরু হয়েছে প্রচার-প্রচারণা আচরণবিধি অনুযায়ী ভোট গ্রহণের ৩২ ঘণ্টা আগেই সব ধরনের প্রচার-প্রচারণা বন্ধ থাকবে। আগামী ২৭ মে রাত ১২টা পর্যন্ত প্রার্থীরা প্রচার-প্রচারণা চালাতে পারবেন। ২৯ মে অনুষ্ঠিত হবে টেকনাফ উপজেলা নির্বাচন ।

চেয়ারম্যান পদে রয়েছেন- জাফর আলম (আনারস) প্রতীক প্রতিদ্বন্দিতা করছেন বর্তমান উপজেলা চেয়ারম্যান ও টেকনাফ উপজেলা যুবলীগের সভাপতি নুরুল আলম, (টেলিফোন) প্রতীক ও দিদার আলম (মোটরসাইকেল) প্রতীক ।

ভাইস চেয়ারম্যান পদে- সাবেক ভাইস-চেয়ারম্যান মৌলানা রফিক উদ্দিন (মাইক) প্রতীক প্রতিদ্বন্দিতা করছেন উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি সরওয়ার আলম (টিউবওয়েল) ও (চশমা) প্রতীকে মোহাম্মদ আবু ছিদ্দিক ।

মহিলা ভাইস চেয়ারম্যান পদে আছেন- হ্নীলা ইউনিয়ন পরিষদের মহিলা মেম্বার মরর্জিনা আক্তার (ফুটবল) প্রতীকে প্রতিদ্বন্দিতা করছেন, বর্তমান ভাইস-চেয়ারম্যান তাহেরা আক্তার (পদ্মফুল) প্রতীক ও টেকনাফ উপজেলা মহিলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক গোলাম জান আক্তার গোলাপি (কলসি) প্রতীক ।

টেকনাফ উপজেলা নির্বাচন কার্যালয়ের তথ্য অনুযায়ী এ উপজেলায় মোট ভোটার সংখ্যা ১ লাখ ৭৭ হাজার ৬৫৯ জন। এর মধ্যে পুরুষ ভোটার ৯০ হাজার ৯৪ জন ও মহিলা ভোটার ৮৭ হাজার ৫৬৩ জন। ৬০টি কেন্দ্রে উপজেলার ভোটাররা তাদের ভোটাধিকার প্রয়োগ করবেন।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর

copy off