
টেকনাফ (কক্সবাজার) প্রতিনিধি।।
কক্সবাজারের টেকনাফে পূর্ব শক্রতার জের ধরে সন্ত্রাসী হামলায় আব্দুর রাজ্জাক (৪৫) নামে এক দিনমজুর নিহত হয়েছে।
সোমবার (১৩ মে) বিকালে টেকনাফ সদর ইউনিয়নের মহেশখালীয়া পাড়া সড়কে এ ঘটনাটি ঘটে। সেই টেকনাফ সদর ইউনিয়নের তুলাতলী এলাকার মৃত আমির আহমেদের পুত্র।
নিহতের স্ত্রী বলেন- পূর্ব শত্রুতার জের ধরে টেকনাফ সদরের নতুন পল্লান পাড়ার একাধিক মামলার আসামি আমান উলাহ, ছলিম উল্লাহ, সাদ্দাম, শাহাবুদ্দিন, রফিক সহ অজ্ঞাতনামা আরো কয়েকজন আমার স্বামীকে নির্মমভাবে খুন হয়েছে। আমরা এর সুস্থ বিচার চাই। আমরা তাদের বিরুদ্ধে মামলা দায়ের করবো।
এদিকে, গুরুতর আহতাবস্থায় নিহত ব্যক্তিকে টেকনাফ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স জরুরি বিভাগে চিকিৎসার জন্য নিয়ে আসলে ডাক্তার তাকে মৃত ঘোষণা করেন।
বিষয়টি নিশ্চিত করে টেকনাফ মডেল থানার (ওসি) মুহাম্মদ ওসমান গনি, নিহতের লাশ উদ্ধার করেছে পুলিশ। সুরতহাল শেষে ময়না তদন্তের জন্য মরদেহ কক্সবাজার মর্গে পাঠানো হবে। ###
copy off
Leave a Reply