1. akfilmmultimedia@gmail.com : admin2020 :
  2. teknafchannel71@gmail.com : teknaf7120 :
মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬, ০৪:৩২ অপরাহ্ন
শিরোনাম :
কক্সবাজারে আনন্দযাত্রা হলো বিষাদে, ওড়না পেঁচিয়ে টমটমে প্রাণ গেল পর্যটক সীমার টেকনাফের পরিচয়ে চট্টগ্রামে অবস্থান, হুন্ডির আড়ালে ইয়াবা কারবারের অভিযোগ রোহিঙ্গা মোঃ নূরের বিরুদ্ধে টেকনাফে বিজিবি-এসআরবির পৃথক অভিযানে ৫ লাখ ৯০ হাজার ইয়াবাসহ ৩ জন গ্রেপ্তার টেকনাফে চাকরির প্রলোভনে যুবক অপহরণ, মুক্তিপণ দাবি- থানায় অভিযোগ টেকনাফ জালিয়াপাড়া ও নাইট্যং পাড়ায় ২৫ জনের ভয়ঙ্কর সিন্ডিকেট : যাচ্ছে খাদ্য, আসছে ইয়াবা! ক্যাম্প ২৫ এর এফআইভিডিবির আয়োজনে আন্তর্জাতিক শান্তি দিবস উদযাপন রোহিঙ্গা কামাল, জুবায়ের ও সাইফ আলীর নিয়ন্ত্রণে টেকনাফে ইয়াবা-মানব পাচার সাম্রাজ্য, নেপথ্যে আরসা ও আরকান আর্মি! টেকনাফে দুই স্কুলে তালা, বিপাকে শত শত শিক্ষার্থী : মামলার মুখে ৮ শিক্ষক নির্বাচনী প্রার্থীদের মাদক পরীক্ষা নিয়ে হাইকোর্টের রুল টেকনাফে মা’আরিফুসসুন্নাহ তাহফীজুল কোরআন মাদ্রাসায় খতমে সবিনা, হিফজ সবক প্রদান ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

এক ঘণ্টায় ভোট পড়েছে মাত্র একটি!

  • আপডেট সময় : মঙ্গলবার, ২১ মে, ২০২৪
  • ২৮৮ বার পড়া হয়েছে

দ্বিতীয় ধাপে উপজেলা পরিষদ নির্বাচনে ফরিদপুরের নগরকান্দার রামনগর ইউনিয়নের রাধানগর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের একটি বুথে এক ঘণ্টায় মাত্র একটি ভোট পড়েছে। পাশাপাশি তিনটি কেন্দ্র ঘুরে ভোটার উপস্থিতি খুবই কম দেখা গেছে।

 

মঙ্গলবার (২১ মে) সকাল ৯টা ১৫ মিনিটের দিকে সরেজমিনে ওই কেন্দ্রে গিয়ে দেখা যায়, ভোটারদের লাইনের কথা মাথায় রেখে রশি দিয়ে তিনটি সারি করা হয়েছে। আইনশৃঙ্খলা রক্ষার দ্বায়িত্বে নিয়োজিত কর্মীরা অলস সময় পার করছে। মাঝেমধ্যে দুই একজন ভোটার এলে তাদেরকে ভোট কক্ষ দেখিয়ে দিচ্ছেন। এক পুলিশ সদস্যকে বসে বসে ইউটিউবে মোশাররফ করিমের নাটকও দেখতে দেখা গেছে।

 

তালমা আমিনুদ্দীন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে কথা হয় তালমা ইউনিয়নের পূর্ব সদরবেড়া গ্রামের বাসিন্দা খায়েরউদ্দীন মিয়ার (৫৭) সঙ্গে। তিনি বলেন, ইউনিয়নের চেয়ারম্যান-মেম্বাররা আমাগো কামে লাগে না। তাই এই নির্বাচন নিয়া আমাগো অত ভাবাভাবি নাই। এইজন্যে মানুষ কম আসতেসে।

 

রাধানগর সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রের আনসার সদস্য জোবায়ের হোসেন বলেন, মানুষজন কম আসছে বলে আমরা বসে রয়েছি। ভোটার না আসলে তো আমাদের বসে থাকা ছাড়া আর কাজ কী।

 

ওই কেন্দ্রের দ্বায়িত্বরত প্রিসাইডিং কর্মকর্তা ও সরকারি নগরকান্দা মহাবিদ্যালয়ের হিসাববিজ্ঞান বিভাগের প্রভাষক মো. রাজ্জাক তালুকদার বলেন, সকাল ৯টা পর্যন্ত এক ঘণ্টায় ৩ হজার ৩৬৬ ভোটের বিপরীতে ৮৫টি ভোট পড়েছে। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে এই হার বাড়বে। কৃষি প্রধান এলাকা হওয়ায় মানুষ মাঠের কাজে গেছেন। দুপুরের দিকে চাপ বাড়তে পারে বলে জানান তিনি।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর

copy off