1. akfilmmultimedia@gmail.com : admin2020 :
  2. teknafchannel71@gmail.com : teknaf7120 :
মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬, ০৪:১৫ অপরাহ্ন
শিরোনাম :
আবছারের নামে বিভিন্ন ভাবে মিথ্যা অপপ্রচারের তীব্র নিন্দা,  প্রতিবাদ ও ব্যাখ্যা ৫ বছরের সশ্রম কারাদণ্ডপ্রাপ্ত পলাতক আসামি ফরিদুল আলম র‍্যাবের হাতে গ্রে’প্তা’র  হ্নীলা ইউনিয়ন পরিষদে ঈদ উপলক্ষে ভিজিএফ চাল বিতরণ উদ্বোধন করেছেন এমপি শাহজাহান চৌধুরী হ্নীলায় কোস্ট ফাউন্ডেশন এর উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত  মা’দ’ক কারবারি ও অ’স্ত্র ধারীদে অ’স্ত্র জমাদিতে বলেছেন ৫ম বার নির্বাচীত এমপি শাহজাহান চৌধুরী  সাবেক এমপি আবদুর রহমান বদির জামিন স্থগিত ​ঢাবিতে ‘ডুসাট’-এর ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত ​সাবরাংয়ে সাবেক উপজেলা চেয়ারম্যান জাফর আহমদের সম্মানে ইফতার মাহফিল: সকলে মিলে সুন্দর ও শান্তিময় টেকনাফ গড়তে চাই- জাফর আহমদ শাহজাহান চৌধুরী ৫ম বারের মত এমপি নির্বাচীত হওয়ায় টেকনাফ বিএনপির শোকরানা সভায় ও ইফতার মাহফিল  টেকনাফ শাহপরীর দ্বীপ রিয়াদুল জন্নাহ মডেল একাডেমি’র তিনজন শিক্ষার্থীদের সাধারণ গ্রেডে বৃত্তি লাভ 

৭ দিন পর টেকনাফ থেকে অপহৃত দুই পর্যটক উদ্ধার

  • আপডেট সময় : রবিবার, ২ জুন, ২০২৪
  • ২৮১ বার পড়া হয়েছে

অনলাইন ডেস্ক :

কক্সবাজারে ভ্রমণে যাওয়া ২ পর্যটককে অপহরণের ৭ দিন পর টেকনাফ থেকে উদ্ধার করেছে র‌্যাব-১৫।

রোববার (২ জুন) সকালে টেকনাফের হোয়াইক্যং ইউনিয়নের উনচিপ্রাং পাহাড়ি এলাকা থেকে তাদের উদ্ধার করা হয়।

র‌্যাব-১৫ এর সিনিয়র সহকারী পরিচালক (আইন ও গণমাধ্যম) অতিরিক্ত পুলিশ সুপার মো. আবু সালাম চৌধুরী এ তথ্য নিশ্চিত করেছেন।

উদ্ধার হওয়া পর্যটকরা হলেন: কিশোরগঞ্জ জেলা সদরের বত্রিশ গ্রামের মৃত সুকেশ চন্দ্র রায়ের ছেলে বিপ্লব কুমার রায় বাবু (৪৫) ও একই এলাকার ইন্দ কুমার দাসের ছেলে সুমন চন্দ্র দাস (৩৫)।

অতিরিক্ত পুলিশ সুপার মো. আবু সালাম চৌধুরী জানান, গত ২৫ মে কক্সবাজারে ভ্রমণে গিয়ে নিখোঁজ হন এ দুই পর্যটক। পরে মোবাইল ফোনে অপহরণের কথা জানিয়ে ৫ লাখ টাকা মুক্তিপণ চাওয়া হয়। মুক্তিপণ না দিলে হত্যার হুমকি দেয়া হয়। বিষয়টি বিপ্লব কুমার রায়ের ছোট ভাই বিফুল কুমার রায় বাপ্পী র‌্যাব-১৫ কে লিখিত অভিযোগ করেন। অভিযোগের প্রেক্ষিতে র‌্যাবের গোয়েন্দা নজরদারী বৃদ্ধি ও আভিযানিক দল অভিযান পরিচালনা করে। একপর্যায়ে উনচিপ্রাং পাহাড়ি এলাকা থেকে ২ জনকে উদ্ধার করা হয়।

র‌্যাবের এ কর্মকর্তা আরও জানান, উদ্ধার দুজনকে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। একই সঙ্গে উদ্ধার হওয়া দুজনের তথ্য মতে অপহরণে জড়িতদের গ্রেফতারে অভিযান অব্যাহত রাখা হয়েছে।

পুলিশের দেয়া তথ্য বলছে, গত ২০২৩ সালের মার্চ থেকে ২০২৪ সালের ২ জুন পর্যন্ত টেকনাফের বিভিন্ন এলাকা থেকে ১২৮ জনকে অপহরণ করা হয়েছে। এর মধ্যে ৭০ জন স্থানীয় বাসিন্দা, বাকিরা রোহিঙ্গা নাগরিক। ভুক্তভোগী পরিবারের তথ্য বলছে, অপহরণের শিকার ব্যক্তিদের মধ্যে অন্তত ৫৫ জন মুক্তিপণ দিয়ে ছাড়া পেয়েছেন।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
error: Content is protected !!