1. akfilmmultimedia@gmail.com : admin2020 :
  2. teknafchannel71@gmail.com : teknaf7120 :
বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬, ০১:৫২ পূর্বাহ্ন
শিরোনাম :
আরাফাত রহমান কোকো ক্রীড়া সংসদ টেকনাফ উপজেলা শাখার প্রথম পরিচিতি সভা অনুষ্ঠিত  অনন্য রেকর্ড গড়লেন উখিয়া প্রেসক্লাবের সভাপতি আনোয়ার টেকনাফে যুব নেতৃত্বে নেক্সাস অ্যাডভোকেসি সংলাপ: স্থানীয় সমস্যা সমাধানে সেবা প্রদানকারীদের কার্যকর উদ্যোগের আহ্বান টেকনাফে ৬৮ যুবকের টিভেট প্রশিক্ষণে যুক্ত হওয়ার সুযোগ নাফ নদীতে বিজিবি দুঃসাহসিক অভিযান, ১লক্ষ ৯০হাজার ইয়াবা’সহ আটক-৩ : নৌকা জব্দ  আকাশ, সড়ক ও নৌপথ পেরিয়ে সেন্ট মার্টিনে পৌঁছাল প্রবাসীর তারেকের মরদেহ একরাম হত্যা : মিফতাহ ও বদিকে কারাগারে পাঠানোর নির্দেশ স্বজন হারানোর আর্তনাত ও নিজ দেশে ফেরার আকুতিতে ক্যাম্পে রোহিঙ্গাদের সমাবেশ টেকনাফে মাদকবিরোধী র‍্যালি ও সমাবেশ রাতে মা সকালে পিতাকে হারিয়ে বাকরুদ্ধ টেকনাফের পুলিশ সদস্য কামাল : গ্রামজুড়ে শোকের ছাড়া 

টেকনাফে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল বৃদ্ধ পথচারীর

  • আপডেট সময় : বৃহস্পতিবার, ৬ জুন, ২০২৪
  • ২৬৯ বার পড়া হয়েছে

মোঃ শেখ রাসেল, টেকনাফ

 

কক্সবাজার-টেকনাফের হাইওয়ে সড়কে রাস্তাপার হওয়ার সময় সিএনজি (অটোরিকশা’র) ধাক্কায় মো. ছফর আলী (৭০) নামের এক পথচারী নিহত হয়েছে।

 

নিহত মো.ছফর আলী টেকনাফ উপজেলার হোয়াইক্যং ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ড ঝিমংখালি গ্রামের মৃত সিদ্দিক আহমেদের ছেলে।

 

বৃহস্পতিবার (৬ জুন) বিকাল সাড়ে ৪টার দিকে হাইওয়ে সড়ক মিনাবাজারে এ ঘটনা ঘটে।বিষয়টি নিশ্চিত করেন হোয়াইক্যং ইউপি’র ৬ নম্বর ওয়ার্ডের মেম্বার কবির আহমেদ।

 

তিনি জানান,বৃহস্পতিবার বিকালের দিকে মো. ছফর আলী নামের এক বৃদ্ধ মিনাবাজার স্টেশনের রাস্তা পার হওয়ার সময় দ্রুত গতি আসা কক্সবাজারগামী একটি সিএনজি ( অটোরিকশা’র) ধাক্কা লাগলে সে আহত হয়ে মাটিতে পড়ে যায়।

 

পরবর্তীতে আহত মো. ছফর আলীকে চাকমারকুল সেভ দ্যা চিলড্রেন হাসপাতালে নিয়ে যাওয়া হয়।সেখানে নিয়ে গেলে কর্মরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

 

এ বিষয়ে কুমিল্লা রিজিয়নের হোয়াইক্যং হাইওয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. কাইয়ুম চৌধুরী জানান,সড়ক সিএনজির ধাক্কায় নিহতের ঘটনায় আইনগত ব্যবস্থা প্ৰক্রিয়াধীন রয়েছে বলে তিনি জানায়।###

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর

copy off