1. akfilmmultimedia@gmail.com : admin2020 :
  2. teknafchannel71@gmail.com : teknaf7120 :
রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ১০:৩০ অপরাহ্ন
শিরোনাম :
উখিয়ায় শ্মশানের জমি নিয়ে ৪০ বছরের বিরোধ: একটি  প্রভাবশালী চক্র অসহায় মুসলিম পরিবারকে হয়রানির অভিযোগ টেকনাফের কাস্টমস কর্মকর্তা নাম ভাঙিয়ে চাঁদা দাবি’র সংবাদটি মিথ্যা, উদ্দেশ্যপ্রণোদিত ও বানোয়াট- জসিম উদ্দিনের তীব্র প্রতিবাদ  সেন্টমার্টিনে পর্যটক যাতায়াত ও জাহাজ চলাচল নিয়ে সচিবালয়ে আন্তঃমন্ত্রণালয় সভা, সুখবর আসছে-এমপি শাহজাহান চৌধুরী সত্য প্রতিবাদ করতে গিয়ে সংবাদে অপপ্রচার ও হয়রানি, প্রতিবাদ জানালেন স্বেচ্ছাসেবক দল নেতা রাশেদুল ইসলাম সেন্টমার্টিন রোগী এলে ফোন করে খুঁজতে হয় নার্সকে, হাসপাতালের নার্স কোয়ার্টারে যুবকের যাতায়াত নিয়ে চাঞ্চল্য তথ্য মানহীন ওষুধ লিখে রোগীকে জিম্মি! টেকনাফে ভয়ঙ্কর স্বাস্থ্য প্রতারণার ফাঁদ: প্রেসক্রিপশন বাণিজ্যের নেপথ্যে ফারিয়া’র মিরাস টেকনাফ পৌর শহরের ফুটপাত দখলমুক্ত করতে ইউএনও’র অভিযান টেকনাফের রঙ্গিখালীতে শহীদের কবর মুছে দেওয়ার অভিযোগে পরিবারের সংবাদ সম্মেলন সেন্ট মার্টিনে ৭০০ টাকায় খৎনা, দুই দিন পর ৫০ শিশুর রক্তক্ষরণ : ইউএনওর গাফিলতির অভিযোগ তরুণদের মাঠে রাখতে পারলে মাদক-অপরাধ থেকে দূরে রাখা যাবে: হ্নীলায় জেএসিএফ ট্রফির উদ্বোধনে বক্তারা 

অপহরণের ৫দিন পার হলেও খবর নেওয়ার কেউ না থাকায় এই দিন-মজুরের খোঁজ মিলছেনা।

  • আপডেট সময় : বুধবার, ৩ জুলাই, ২০২৪
  • ৩৮৫ বার পড়া হয়েছে

মায়ের সাথে অসুস্থ খালাকে দেখতে গিয়েই অপহরণের শিকার দিন-মজুর মোহাম্মদ আলমের খবর নেওয়ার কেউ না থাকায় অপহরণের ৫দিন পার হলেও খবর নেওয়ার কেউ না থাকায় এই দিন-মজুরের খোঁজ মিলছেনা। খাদ্য সংকটে ঘরের মধ্যে ছোট ছোট শিশুদের অনাহারের কান্না কেউ থামাতে পারছেনা।

 

জানা যায়, গত ২৮জুন শুক্রবার টেকনাফের হ্নীলা পূর্ব পানখালীর মৃত জাফর আলমের পুত্র দিন-মজুর মোহাম্মদ আলম জিয়া তার মা নুর নাহারের সাথে বাহারছড়ার জাহাজপুরায় অসুস্থ খালা খালেদা বেগমকে দেখতে যায়। সন্ধ্যায় শাপলাপুর বাজার ঘুরে জাহাজপুরায় খালার বাড়ি ফেরার পথে বাইন্যা পাড়ায় পৌঁছলে সিএনজি গতিরোধ করে মোহাম্মদ আলম জিয়া (৩৮) কে স্বশস্ত্র দূর্বৃত্ত দল অপহরণ করে পাহাড়ে নিয়ে যায়। পরদিন শনিবার দুপুরের দিকে অজ্ঞাত মুঠোফোন হতে অপহৃত জিয়ার পরিবারের নিকট ফোন করে ২লাখ টাকা মুক্তিপণ দাবী করে।

 

এরপর হতে ৩রা জুলাই দুপুর পর্যন্ত কোন খবর পাওয়া যায়নি। সে পেশায় একজন দিন-মজুর। তার সংসারে মা, স্ত্রী ও ছোট ৪জন মেয়ে রয়েছে। তার পরিবারে খাদ্য সংকটে ছোট মেয়েদের কান্নায় মা ও দাদী অসহায় হয়ে উঠেছে বলে অপহৃতের স্ত্রী জানান।

 

মোহাম্মদ আলমের মতো অসহায়-গরীব মানুষকে অপহরণ করে মুক্তিপণ দাবীর খবর ছড়িয়ে পড়ার পর মানুষের মনে ক্ষুদ্ধ প্রতিক্রিয়ার সৃষ্টি হয়েছে।

অপহৃত মোহাম্মদ আলমের মা জানান, আমরা এতই গরীব ও বিচ্ছিন্ন যে এই চরম বিপদে কখবর নেওয়ার কেউ নেই। গত ৪/৫দিন ধরে লবণ দিয়ে ভাত খাচ্ছি। মাছ-তরকারীর জন্য নাতিনীদের কান্না সহ্য করতে পারছিনা।

এলাকার সাধারণ মানুষ অপহৃত মোহাম্মদ আলমকে অক্ষত অবস্থায় মুক্তি দেওয়ার জন্য দূর্বৃত্ত দলের প্রতি আহবান জানিয়েছে।###

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর

copy off