1. akfilmmultimedia@gmail.com : admin2020 :
  2. teknafchannel71@gmail.com : teknaf7120 :
শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬, ০৬:৫২ পূর্বাহ্ন
শিরোনাম :
ওবায়দুল কাদের- আরাফাতসহ ৭ জনের মৃ’ত্যু’দ’ণ্ড টেকনাফে জাম্বুরা পাড়া নিয়ে ঝগড়া, ছেলের হাতে বাবা খু’ন! ৫নং ওয়ার্ডে পরিবর্তনের হাওয়া? তরুণ নেতৃত্বের প্রত্যয়ে আলোচনায় মোহাম্মদ ইসমাইল নাফ নদীতে গোসল করতে নেমে নিখোঁজ দুই শিশুর মৃত্যু! টেকনাফে ভাই-বোন নিখোঁজ, সন্ধান পেলে যোগাযোগ : 01811-621422 টেকনাফে একসঙ্গে দুই ভাই-বোন নূরানী শিক্ষার্থী নিখোঁজ, চরম উদ্বেগ ও উৎকণ্ঠায় পরিবার  লেদা স্টেশনে আবর্জনার স্তূপ: জনদুর্ভোগ চরমে, দায়িত্বে উদাসীন ব্যবসায়ীরা উখিয়ায় ১ লাখ ৫০ হাজার ইয়াবা’সহ টেকনাফের হেলাল বিজিবি’র হাতে গ্রেপ্তার টাকার বিনিময়ে রোহিঙ্গাদের করিয়ে দিচ্ছে পাসপোর্ট! অভিযোগের পর অভিযোগ, তবুও বহাল সাবরাং ইউপি উদ্যোক্তা ‘গনি টেকনাফে প্রধান শিক্ষকের উপর দুর্বৃত্তের হামলার ঘটনায়  উপজেলা প্রাথমিক শিক্ষক পরিবারের নিন্দা ও প্রতিবাদ

টেকনাফ হোয়াইক্যংয়ের নিকাহ্- তালাক রেজিস্ট্রার কাজী নুরীর লাইসেন্স বাতিলাদেশ বহাল রেখেছে সুপ্রিমকোর্ট

  • আপডেট সময় : মঙ্গলবার, ৩০ জুলাই, ২০২৪
  • ২৯৩ বার পড়া হয়েছে

শামসুল আলম শারেক, টেকনাফ।

 

কক্সবাজারের টেকনাফের ১ নং হোয়াইক্যং মডেল ইউনিয়নের নিকাহ্ ও তালাক রেজিস্ট্রার কাজী আখতার কামাল নুরীর লাইসেন্স বাতিলাদেশ বহাল রেখেছে মহামান্য সুপ্রিমকোর্ট।

 

বিশেষ সূত্রে জানা যায়- হোয়াইকং ইউনিয়নের নিকাহ্ ও তালাক রেজিস্ট্রার মুঃ আখতার কামাল নূরীর লাইসেন্স বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের আইন ও বিচার বিভাগ বিচার শাখা-৭ এর ০২/০৬/২০২৪ খ্রি,তারিখের ১০,০০,০০০০,১৩১,১১,১০৩,৭৮(১)-১০২ নং স্মারকাদেশ মুলে বাতিল করা হয়। যার কারণে ১নং হোয়াইকং ইউনিয়নে নিকাহ্ওতালাক রেজিস্ট্রারের পদ শূন্য হয়ে যায়।উক্ত শূন্য পদে পার্শ্ববর্তী ২ নং হ্নীলা ইউনিয়নের নিকাহ রেজিস্ট্রার মুহাম্মদ নুরুল হককে জেলা রেজিস্ট্রার কক্সবাজারের স্নারকাদেশ নং-৫৩১/১(৫) তারিখ ০৬/০৬/২০২৪ ইংরেজির আদেশে অতিরিক্ত দায়িত্ব অর্পন করা হয়।

 

গত ০৩/০৭/২০২৪ তারিখ মন্ত্রণালয়ের উক্ত স্মারকের বিরুদ্ধে মহামান্য হাইকোর্টের ৮২৪৪/২৪ নং মামলায় কাজী আখতার কামাল নূরী ছয় মাসের স্থগিতাদেশ পায়।গত ২৮/০৭/২০২৪ উক্ত হাইকোর্টের আদেশটি মহামান্য সুপ্রিম কোর্টে CP ২৪৬১/২৪ নং মামলায় পুনরায় স্থগিত হয়ে গেলে আখতার কামাল নূরীর লাইসেন্স বাতিলই রয়ে যায়।

যার ফলশ্রুতিতে ২নং হ্নীলা ইউনিয়নের নিকাহ্ও তালাক রেজিস্ট্রার মুহাম্মদ নুরুল হক হ্নীলা ইউনিয়নে দায়িত্ব পালনের পাশাপাশি ১ নং হোয়াইকং ইউনিয়নের অতিরিক্ত দায়িত্বেও বহাল রয়েছেন বলে সংবাদমাধ্যম  কে নিশ্চিত  করেছেন।

 

যার কারণে লাইসেন্স বাতিলের পরিপ্রেক্ষিতে ওরিআমগাছতলা কাজী অফিসের নিকাহ্ ও তালাক রেজিষ্ট্রেশন ও নকল সরবরাহের সমস্ত অধিকার খর্ব হয়ে গেছে।

 

এমতাবস্থায় হ্নীলা ও হোয়াইক্যং ইউনিয়নের যে কোন স্থানে বাতিলাদেশ বহাল থাকা কাজী আখতার কামাল নুরীর নিয়োগকৃত এজেন্টদের কাছ থেকে কোনধরনের নিকাহ্ ও তালাক রেজিস্ট্রার কার্যসম্পাদন না  করার অনুরোধ জানানো হয়েছে। ###

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর

copy off