1. akfilmmultimedia@gmail.com : admin2020 :
  2. teknafchannel71@gmail.com : teknaf7120 :
বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬, ০১:১০ পূর্বাহ্ন
শিরোনাম :
আরাফাত রহমান কোকো ক্রীড়া সংসদ টেকনাফ উপজেলা শাখার প্রথম পরিচিতি সভা অনুষ্ঠিত  অনন্য রেকর্ড গড়লেন উখিয়া প্রেসক্লাবের সভাপতি আনোয়ার টেকনাফে যুব নেতৃত্বে নেক্সাস অ্যাডভোকেসি সংলাপ: স্থানীয় সমস্যা সমাধানে সেবা প্রদানকারীদের কার্যকর উদ্যোগের আহ্বান টেকনাফে ৬৮ যুবকের টিভেট প্রশিক্ষণে যুক্ত হওয়ার সুযোগ নাফ নদীতে বিজিবি দুঃসাহসিক অভিযান, ১লক্ষ ৯০হাজার ইয়াবা’সহ আটক-৩ : নৌকা জব্দ  আকাশ, সড়ক ও নৌপথ পেরিয়ে সেন্ট মার্টিনে পৌঁছাল প্রবাসীর তারেকের মরদেহ একরাম হত্যা : মিফতাহ ও বদিকে কারাগারে পাঠানোর নির্দেশ স্বজন হারানোর আর্তনাত ও নিজ দেশে ফেরার আকুতিতে ক্যাম্পে রোহিঙ্গাদের সমাবেশ টেকনাফে মাদকবিরোধী র‍্যালি ও সমাবেশ রাতে মা সকালে পিতাকে হারিয়ে বাকরুদ্ধ টেকনাফের পুলিশ সদস্য কামাল : গ্রামজুড়ে শোকের ছাড়া 

সাবেক এমপি বদি ও উপজেলা চেয়ারম্যান জাফর সহ ৩৩ জনের বিরুদ্ধে টেকনাফ থানায় এজাহার 

  • আপডেট সময় : বৃহস্পতিবার, ১৫ আগস্ট, ২০২৪
  • ৪০৩ বার পড়া হয়েছে

বিশেষ প্রতিবেদক।।

 

সরকার পরিবর্তনের পর কক্সবাজারে টেকনাফে ব্যবসা প্রতিষ্টানে ব্যাপক ভাংচুর, লুটপাট ও হামলার অভিযোগে আলোচিত-সমালোচিত সাবেক এমপি আব্দুর রহমান বদিকে প্রধান করে ৩৩ জনের বিরুদ্ধে টেকনাফ থানায় লিখিত এজাহার দায়ের করা হয়েছে। এজাহারে টেকনাফ উপজেলা চেয়ারম্যান জাফর আহমেদকেও আসামি করা হয়েছে।  

 

বুধবার (১৪ আগষ্ট) কক্সবাজার জেলা বিএনপির অর্থ সম্পাদক মোহাম্মদ আব্দুল্লাহ বাদী হয়ে এজাহারটি দায়ের করেন। এছাড়া অজ্ঞাতনামা ৭০/৮০ জন আসামী করা হয়েছে।

 

অভিযোগে বাদী উল্লেখ করেন, গত ৫ আগষ্ট সরকার পরিবর্তনের পর আওয়ামীলীগের সাবেক সাংসদ আব্দুর রহমান বদির নেতৃত্বে কক্সবাজার জেলা বিএনপির অর্থ সম্পাদক মোহাম্মদ আব্দুল্লাহর মালিকানাধীন পেট্রোল পাস্প, আলো শপিং কমপ্লেক্স, হোটেল নাফ কুইন সহ আরো বেশ কটি স্থাপনায় সশস্ত্র হামলা চালায়। এতে ব্যাপক গোলাগুলি ও ভাংচুরের পাশাপাশি দোকানপাট লুটপাট করে।

 

এজাহার দায়েরের বিষয়টি নিশ্চিত করে টেকনাফ মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) উসমান গনি বলেন, ‘হাতে এজাহার পেয়েছি, তদন্ত করে ঘটনার সত্যতা পেলে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।###

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর

copy off