1. akfilmmultimedia@gmail.com : admin2020 :
  2. teknafchannel71@gmail.com : teknaf7120 :
শুক্রবার, ২০ মার্চ ২০২৬, ০৯:৩৩ অপরাহ্ন
শিরোনাম :
হ্নীলা ইউনিয়ন পরিষদে ঈদ উপলক্ষে ভিজিএফ চাল বিতরণ উদ্বোধন করেছেন এমপি শাহজাহান চৌধুরী হ্নীলায় কোস্ট ফাউন্ডেশন এর উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত  মা’দ’ক কারবারি ও অ’স্ত্র ধারীদে অ’স্ত্র জমাদিতে বলেছেন ৫ম বার নির্বাচীত এমপি শাহজাহান চৌধুরী  সাবেক এমপি আবদুর রহমান বদির জামিন স্থগিত ​ঢাবিতে ‘ডুসাট’-এর ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত ​সাবরাংয়ে সাবেক উপজেলা চেয়ারম্যান জাফর আহমদের সম্মানে ইফতার মাহফিল: সকলে মিলে সুন্দর ও শান্তিময় টেকনাফ গড়তে চাই- জাফর আহমদ শাহজাহান চৌধুরী ৫ম বারের মত এমপি নির্বাচীত হওয়ায় টেকনাফ বিএনপির শোকরানা সভায় ও ইফতার মাহফিল  টেকনাফ শাহপরীর দ্বীপ রিয়াদুল জন্নাহ মডেল একাডেমি’র তিনজন শিক্ষার্থীদের সাধারণ গ্রেডে বৃত্তি লাভ  শাহজাহান চৌধুরীর সমর্থনে ধানের শীষের রংগীখালী স্কুল ভোট কেন্দ্র অফিস যাদের নেতৃত্বে হয়েছে।  ক্রসফায়ার দিয়ে নয়, কর্মসংস্থান সৃষ্টি করে মাদক নির্মূল করা হবে- অধ্যক্ষ আনোয়ারী

বিএনপির নেতা- কর্মীদের জাকের হোসেন চৌধুরীরর মত আদর্শবান হতে হবে- আব্দুল্লাহ

  • আপডেট সময় : শুক্রবার, ২৩ আগস্ট, ২০২৪
  • ২৪৩ বার পড়া হয়েছে

নাছির উদ্দীন রাজ, টেকনাফ।

টেকনাফ উপজেলা ছাত্র দলের প্রতিষ্ঠাতা সভাপতি মরহুম মাস্টার জাকের হোসেন চৌধুরীর স্মরণ সভায় বক্তারা বলেছেন, জাতির এই ক্রান্তিলগ্নে  মাস্টার  জাকের হোছাইন চৌধুরীর মত নির্লোভ ব্যক্তির বড়ই প্রয়োজন। একজন আদর্শবান ও সত নীতিবান কর্মী দলের জন্য যথেষ্ট, তাকে অনুসরণ করলে আমরা কোনদিন বিএনপি থেকে দূরে সরে যেতে পারি না ।

জুমাবার (২৩ আগস্ট) বিকেলে বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষক দল হ্নীলা ইউনিয়ন শাখার উদ্যোগে  মাস্টার জাকের হোসেন চৌধুরীর ৬ ষষ্ঠ তম মৃত্যু বার্ষিকী উপলক্ষে দোয়া ও এক আলোচনা সভা হ্নীলা শাহ মজিদিয়া ইসলামিয়া আলিম মাদ্রাসার হলরুমে  তার সুযোগ্য সন্তান হ্নীলা ইউনিয়ন কৃষকদলের আহবায়ক মোরাদ হোসেন চৌধুরীর  সভাপতিত্বে  অনুষ্ঠিত হয়েছে। ছাত্রদল নেতা আরফাত চৌধুরীর সঞ্চালনায় অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন, কক্সবাজার জেলা বিএনপির অর্থ সম্পাদক মোঃ আব্দুল্লাহ এলএলবি।

বিশেষ অতিথির বক্তব্য রাখেন, কক্সবাজার জেলা বিএনপির সদস্য সোলতান আহমদ বি এ, জেলা বিএনপির সদস্য ও টেকনাফ উপজেলা বিএনপির সাবেক সভাপতি জাফর আলম মেম্বার , টেকনাফ পৌর বিএনপির  সাবেক সাধারণ সম্পাদক হাসান আহমদ কমিশনার, উপজেলা বিএনপির সাবেক সহ সভাপতি জালাল আহমদ মেম্বার, প্রধান বক্তার বক্তব্য রাখেন টেকনাফ উপজেলা কৃষক দলের আহবায়ক  নুরুন্নবী, টেকনাফ উপজেলা শ্রমিক দলের সাবেক সভাপতি মোক্তার আহমদ দল্লাহ,
কৃষক দল নেতা সরওয়ার কামাল ও নুরুল মোস্তফা কৃষক দলের হ্নীলা ইউনিয়ন শাখার সিনিয়র যুগ্ন আহবায়ক শফি আলম সহ ছাত্রদল,যুবদল ও কৃষকদলের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। এসময় বক্তারা বলেছেন দেশ জবর দখল মুক্ত হলে ও সমাজও রাষ্ট্রের প্রতিটি রন্দ্রে রন্দ্রে আওয়ামী অপশাসন কারীদের প্রেতাত্মারা বসে রয়েছে তাদের স্বমূলে বিনাশ করতে হবে। দেশের ক্রান্তিলগ্নে ধৈর্য এবং সাহসিকতার সাথে বর্তমান অন্তর্বতিকালীন সরকার কে সহযোগিতা করতে হবে।এবং দেশের বন্যাদূর্গত মানুষের পাশে সকল শক্তিদিয়ে সহায়তা করতে হবে। পরে মাস্টার জাকের হোসেন চৌধুরীর আত্নার মাগফেরাত কামনা ও বন্যাদূর্গতদের মুসিবত থেকে রক্ষার জন্য মহান আল্লাহর কাছে মোনাজাত করার মধ্যদিয়ে সভার সমাপ্তি ঘোষনা করা হয়।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
error: Content is protected !!