1. akfilmmultimedia@gmail.com : admin2020 :
  2. teknafchannel71@gmail.com : teknaf7120 :
শনিবার, ২১ মার্চ ২০২৬, ০৯:২১ পূর্বাহ্ন
শিরোনাম :
হ্নীলা ইউনিয়ন পরিষদে ঈদ উপলক্ষে ভিজিএফ চাল বিতরণ উদ্বোধন করেছেন এমপি শাহজাহান চৌধুরী হ্নীলায় কোস্ট ফাউন্ডেশন এর উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত  মা’দ’ক কারবারি ও অ’স্ত্র ধারীদে অ’স্ত্র জমাদিতে বলেছেন ৫ম বার নির্বাচীত এমপি শাহজাহান চৌধুরী  সাবেক এমপি আবদুর রহমান বদির জামিন স্থগিত ​ঢাবিতে ‘ডুসাট’-এর ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত ​সাবরাংয়ে সাবেক উপজেলা চেয়ারম্যান জাফর আহমদের সম্মানে ইফতার মাহফিল: সকলে মিলে সুন্দর ও শান্তিময় টেকনাফ গড়তে চাই- জাফর আহমদ শাহজাহান চৌধুরী ৫ম বারের মত এমপি নির্বাচীত হওয়ায় টেকনাফ বিএনপির শোকরানা সভায় ও ইফতার মাহফিল  টেকনাফ শাহপরীর দ্বীপ রিয়াদুল জন্নাহ মডেল একাডেমি’র তিনজন শিক্ষার্থীদের সাধারণ গ্রেডে বৃত্তি লাভ  শাহজাহান চৌধুরীর সমর্থনে ধানের শীষের রংগীখালী স্কুল ভোট কেন্দ্র অফিস যাদের নেতৃত্বে হয়েছে।  ক্রসফায়ার দিয়ে নয়, কর্মসংস্থান সৃষ্টি করে মাদক নির্মূল করা হবে- অধ্যক্ষ আনোয়ারী

শাহাজাহান চৌধুরি’র আগমনে যুবসমাবেশ সফল করার লক্ষ্যে টেকনাফে বিএনপির প্রস্তুতি সভা ও সমাবেশ স্থল পরিদর্শন

  • আপডেট সময় : বুধবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৪
  • ১৮৮ বার পড়া হয়েছে

মোঃ আরাফাত সানি, টেকনাফ

 

আগামী ২৭ আগস্ট শুক্রবার কক্সবাজার জেলা বিএনপি সভাপতি ও উখিয়া টেকনাফ আসনের চার-চার বার নির্বাচিত সাবেক এমপি শাহজাহান চৌধুরি টেকনাফে আগমন ও টেকনাফ সদর ইউনিয়ন যুবদলের আয়োজিত যুব-সমাবেশ সফল করার লক্ষ্যে টেকনাফে বিএনপির, যুবদল ও অঙ্গ সংগঠনের সমাবেশ স্থল পরিদর্শন ও প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে।

 

আজ বিকেলে টেকনাফ সদরের লেঙ্গুলবিল পর্যটন বাজারে এলাকায় এ সভার আয়োজন করেন।

 

এ সময় বক্তব্য রাখছেন টেকনাফ উপজেলা বিএনপির সহ-সভাপতি মো. হাসেম সিআইপি, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক শাহাদাত হোসেন, টেকনাফ উপজেলা যুবদলের সভাপতি মো. কাইয়ুম, সদর ইউনিয়ন যুবদলের সভাপতি রফিকুল ইসলাম, জেলা ছাত্র দলের সাবেক সহ-সভাপতি আব্দুল্লাহ আল মামুন।

 

এ সময় বক্তব্যরা বলেন- আওয়ামী লীগ সরকার দেশটাকে নরকে পরিণত করেছিল। দেশে বাক্‌স্বাধীনতা বলে কিছু ছিল না। লুটপাট, দখল, দুর্নীতিতে দেশটাকে নিঃস্ব করে তারা স্বৈরতন্ত্র চালিয়েছে। গত ১৭ বছরে তারা বিএনপির নেতা-কর্মীদের স্বাধীনভাবে মাঠে নামতে দেয়নি। কোন সভা-সমাবেশ মিটিং -মিছিল করতে দেইনি। এমনকি রাস্তায় শান্তিপূর্ণ কর্মসূচি নিয়ে বের হলেও তারা সন্ত্রাসী কর্মকাণ্ড চালিয়েছে। তাই আগামী শুক্রবার যুব সমাবেশ সফল করতে সবাইকে যোগ দেওয়ার আহ্বান জানান।

সভায় আরও উপস্থিত ছিলেন – টেকনাফ উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক ওমর হাকিম, সদর ইউনিয়ন বিএনপির সভাপতি আব্দুল গফুর, সা. সম্পাদক তাহের, সদরের সাবেক সভাপতি ছিদ্দিক আহমদ, জেলা যুবদলের শ্রম বিষয়ক সম্পাদক আব্দুল আমিন আবুল, সদর বিএনপির যুগ্ম সম্পাদক মো. ছলিম, বিএনপি নেতা শামসু আলম, ছাত্রদল নেতা সাগর, ইউনিয়ন যুবদলের সহ-সভাপতি শামসুল আলম, সদস্য সচিব আব্দু সমদ, পৌর সেচ্ছাসেবক দলের রহমত উল্লাহ, সদরে যুবদল নেতা সোলাইমান, আব্দুল গফুর, ইমান হোসেন, সাজেদ, রাসেল, বেলাল প্রমুখ।

বিস্তারিত আসছে ভিডিও প্রতিবেদনে…

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
error: Content is protected !!