1. akfilmmultimedia@gmail.com : admin2020 :
  2. teknafchannel71@gmail.com : teknaf7120 :
রবিবার, ১৪ জুন ২০২৬, ০৬:০৪ অপরাহ্ন
শিরোনাম :
প্রাইভেটকার জব্দ ৪কোটি টাকার ইয়াবা সহ যুবক আটক  মোঃ জুনায়েদ এর নামে হ্নীলা মৌলভীবাজারে মানব বন্ধনের তীব্র নিন্দা ও প্রতিবাদ এবং ব্যাখ্যা দিলেন – জুনায়েদ  শিক্ষা বিস্তারের হ্নীলা একাডেমির ভূমিকা প্রশংসনীয় বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা ও বৃত্তি প্রদান অনুষ্টানে বক্তারা  রেমিটেন্স যোদ্ধা কে মানব পাচার কারি সাজিয়ে মিথ্যা সংবাদ ও অপপ্রচারের প্রতিবাদ এবং ব্যাখ্যা  আবছারের নামে বিভিন্ন ভাবে মিথ্যা অপপ্রচারের তীব্র নিন্দা,  প্রতিবাদ ও ব্যাখ্যা ৫ বছরের সশ্রম কারাদণ্ডপ্রাপ্ত পলাতক আসামি ফরিদুল আলম র‍্যাবের হাতে গ্রে’প্তা’র  হ্নীলা ইউনিয়ন পরিষদে ঈদ উপলক্ষে ভিজিএফ চাল বিতরণ উদ্বোধন করেছেন এমপি শাহজাহান চৌধুরী হ্নীলায় কোস্ট ফাউন্ডেশন এর উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত  মা’দ’ক কারবারি ও অ’স্ত্র ধারীদে অ’স্ত্র জমাদিতে বলেছেন ৫ম বার নির্বাচীত এমপি শাহজাহান চৌধুরী  সাবেক এমপি আবদুর রহমান বদির জামিন স্থগিত

টেকনাফে মাসিক আইনশৃঙ্খলা সভায় নিরপরাধ শহিদুল্লাহর মুক্তির দাবি নেতাদের

  • আপডেট সময় : মঙ্গলবার, ৮ অক্টোবর, ২০২৪
  • ১৮৭ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক :

কক্সবাজারের টেকনাফে মাসিক আইনশৃঙ্খলা সভা অনুষ্ঠিত হয়েছে। এতে আইনশৃঙ্খলার নানা অবনতি মাদক, রোহিঙ্গা অনুপ্রবেশসহ নানা বিষয়ে আলোচনা হয়েছে। এতে সম্প্রতি উপজেলার সাবরাং ইউনিয়ন থেকে অস্ত্রসহ আটক হওয়া শহিদুল্লাহকে মিথ্যা ও ষড়যন্ত্রভাবে ফাঁসিয়ে গ্রেফতারের অভিযোগ তোলেন।

সোমবার (৭ অক্টোবর) উপজেলা পরিষদ মিলনায়তনে এ সভা অনুষ্ঠিত হয়।

এসময় উপস্থিত জেলা জামায়াতের আমির নুর আহমদ আনোয়ারী ও জেলা বিএনপির সদস্য সুলতান আহমদ বিএ ও স্থানীয় ইউপি সদস্য সেলিম বলেন, কোস্ট গার্ড কর্তৃক আটক শহিদুল্লাহকে ষড়যন্ত্রমূলক ফাঁসানো হয়েছে, প্রতিপক্ষরা প্রশাসনকে মিথ্যা তথ্য দিয়ে হয়রানিমূলকভাবে গ্রেফতার করায় বিষয়টি তদন্তপূর্বক উক্ত মিথ্যা মামলা থেকে শহিদুল্লাহ’র মুক্তির দাবি জানান।

উল্লেখ্য, গেল ২৮ সেপ্টেম্বর এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে অস্ত্রসহ শহিদুল্লাহকে আটকের বিষয়টি নিশ্চিত করেন কোস্ট গার্ড সদর দপ্তরের মিডিয়া কর্মকর্তা। এরপরই সামাজিক যোগাযোগ মাধ্যমে তোলপাড় শুরু হয়।

তবে পরিবারের দাবি, তিনি কোনো অবৈধ কার্যক্রমে জড়িত ছিল না, মূলত নৌ-ঘাটের সভাপতি হওয়ার পর তাঁর বিরুদ্ধে ষড়যন্ত্র নেমেছে এবং মাদক অস্ত্র দিয়ে ফাঁসানোর চেষ্টা চালিয়েছে। আটকের আগেও অস্ত্র দিয়ে কোস্টগার্ড কর্তৃক আটক করিয়ে দিবে বলে হুমকি দিয়েছিল মাদক কারবারিরা। যারা অস্ত্র দিয়ে ফাঁসিয়েছে তদন্তের মাধ্যমে তাদের আইনের আওতায় আনা হোক এবং সঠিক তদন্তের মাধ্যমে সুষ্ঠু বিচারের দাবি জানান।

এ বিষয়ে সুষ্ঠু বিচার পেতে পরিবারের পক্ষ থেকে প্রধান উপদেষ্টা, স্বরাষ্ট্র উপদেষ্টা, আইজিপি, কোস্ট গার্ড মহাপরিচালক, এনএসআই,  ডিজিএফআই সদর দপ্তর, জেলা প্রশাসক, জেলা পুলিশ সুপার ও উপজেলা নির্বাহী কর্মকর্তা বরাবর স্মারকলিপি প্রদান করেন।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
error: Content is protected !!