1. akfilmmultimedia@gmail.com : admin2020 :
  2. teknafchannel71@gmail.com : teknaf7120 :
শনিবার, ১৮ জুলাই ২০২৬, ০৩:১৭ অপরাহ্ন
শিরোনাম :
হ্নীলা উত্তর যুবদলের সংগঠনের ১০নং ওয়ার্ডের কমিটি ঘোষণা সভাপতি জুহুর আলম সম্পাদক আবছার সাংগঠনিক আবছার-২  রঙ্গিখালী ফাজিল ডিগ্রী মাদ্রাসার সম্পদের লাগিয়ত বা চুক্তি মাদ্রাসা কর্তৃপক্ষ ছাড়া অন্য কারো সাথে না করার নির্দেশ – সভাপতি জামাল উদ্দিন  এবার ১ দোকানি অপহরণ ৫০ লাখ টাকা মুক্তিপণ দাবি  টানা বৃষ্টিতে কর্ম হীন মানুষ ত্রাণ নিয়ে পানি বন্দি মানুষের পাশে এমপি শাহজাহান চৌধুরী কোটি টাকার ইয়াবা সহ র‍্যাব-১৫’র হাতে আটক নারী কারবারি  টেকনাফে চলাচলের রাস্তা বন্ধের প্র’তি’বা’দ করায় কলেজ ছাত্রকে হ’ত্যা!  সীমান্ত নিরাপত্তা, অবৈধ অস্ত্র উদ্ধার, অপহরণ ও মাদক বন্ধে কঠোর সিদ্ধান্ত হয়েছে – এমপি শাহজাহান চৌধুরী, আইন শৃঙ্খলা কমিটির বিশেষ সভা শেষে গণমাধ্যম কে।  হোয়াইক্যং ঝিমংখালী হাসান বিন আলী (রাঃ) জামে মসজিদ ও হেফজখানার নতুন পরিচালনা কমিটি ঘোষণা  মিয়ানমারের অভ্যান্তরে ভয়াবহ বিস্ফোরণের বিকটশব্দে কাঁপছে টেকনাফ সীমান্ত আতস্কে স্থানীয়রা  সাজা থেকে বাঁচতে পলাতক থেকেও লাভ হয়নি অবশেষে র‍্যাব-১৫’র জালে! 

ইয়াবাসহ র‍্যাবের হালে টেকনাফে মাদক কারবারি আটক

  • আপডেট সময় : শনিবার, ৯ নভেম্বর, ২০২৪
  • ১৬৪ বার পড়া হয়েছে

মো. আরাফাত সানি, টেকনাফ

 

কক্সবাজার টেকনাফে র‍্যাব অভিযান চালিয়ে ১০ হাজার পিস ইয়াবা উদ্ধারসহ আমিন নামের এক মাদক কারবারিকে গ্রেফতার করেছে।

শনিবার (০৯ সেপ্টেম্বর) দুপুরে গণমাধ্যমে এ তথ্য নিশ্চিত করেন কক্সবাজার র‍্যাব অতিরিক্ত পুলিশ সুপার সিনিয়র সহকারী পরিচালক (ল’ এন্ড মিডিয়া কর্মকর্তা মো. কামরুজ্জামান।

তিনি জানান- গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার সাবরাং ইউনিয়নের খুরের মুখ এলাকায় অভিযান চালিয়ে ১০ হাজার পিস ইয়াবা উদ্ধারসহ একজন মাদক কারবারিকে আটক করা হয়। এ সময় তার অপর এক সহযোগী মাদক কারবারি কৌশলে পালিয়ে যায় বলেও জানান।

গ্রেফতারকৃত মাদক কারবারি সাবরাং ইউপির ২নং ওয়ার্ডের মৃত সিরাজুল ইসলাম ছেলে মো. আমিন।

তিনি আরও জানান- ধৃত আসামিকে জিজ্ঞাসাবাদে তার বাম হাতে থাকা শপিং ব্যাগে অবৈধ মাদক দ্রব্য ইয়াবা ট্যাবলেট রয়েছে এজন্য সে দৌড়ে পালিয়ে যাচ্ছিল। পরবর্তীতে উপস্থিত সাক্ষীদের সম্মুখে আটককৃত ব্যক্তির হাতে থাকা শপিং ব্যাগ থেকে ১০ হাজার পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। গ্রেফতারকৃত আসামি এবং পলাতক আসামীর সাথে যোগসাজশে অবৈধভাবে টেকনাফ সীমান্তবর্তী এলাকা হতে ইয়াবা ট্যাবলেট সংগ্রহ করে এবং বিভিন্ন পন্থায় স্থানীয় এলাকাসহ টেকনাফ ও কক্সবাজার জেলার বিভিন্ন স্থানে ইয়াবা বিক্রয় করে থাকে।

উদ্ধারকৃত মাদক সহ গ্রেফতারকৃত এবং পলাতক মাদক কারবারির বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণার্থে টেকনাফ মডেল থানায় এজাহার দায়ের করা হয়েছে।###

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর

copy off