1. akfilmmultimedia@gmail.com : admin2020 :
  2. teknafchannel71@gmail.com : teknaf7120 :
বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬, ০৭:১৪ পূর্বাহ্ন
শিরোনাম :
আরাফাত রহমান কোকো ক্রীড়া সংসদ টেকনাফ উপজেলা শাখার প্রথম পরিচিতি সভা অনুষ্ঠিত  অনন্য রেকর্ড গড়লেন উখিয়া প্রেসক্লাবের সভাপতি আনোয়ার টেকনাফে যুব নেতৃত্বে নেক্সাস অ্যাডভোকেসি সংলাপ: স্থানীয় সমস্যা সমাধানে সেবা প্রদানকারীদের কার্যকর উদ্যোগের আহ্বান টেকনাফে ৬৮ যুবকের টিভেট প্রশিক্ষণে যুক্ত হওয়ার সুযোগ নাফ নদীতে বিজিবি দুঃসাহসিক অভিযান, ১লক্ষ ৯০হাজার ইয়াবা’সহ আটক-৩ : নৌকা জব্দ  আকাশ, সড়ক ও নৌপথ পেরিয়ে সেন্ট মার্টিনে পৌঁছাল প্রবাসীর তারেকের মরদেহ একরাম হত্যা : মিফতাহ ও বদিকে কারাগারে পাঠানোর নির্দেশ স্বজন হারানোর আর্তনাত ও নিজ দেশে ফেরার আকুতিতে ক্যাম্পে রোহিঙ্গাদের সমাবেশ টেকনাফে মাদকবিরোধী র‍্যালি ও সমাবেশ রাতে মা সকালে পিতাকে হারিয়ে বাকরুদ্ধ টেকনাফের পুলিশ সদস্য কামাল : গ্রামজুড়ে শোকের ছাড়া 

টেকনাফ থেকে পায়ে হেঁটে তেঁতুলিয়ার উদ্দেশ্যে সেই যুবতী তাহুরা

  • আপডেট সময় : সোমবার, ২ ডিসেম্বর, ২০২৪
  • ২২০ বার পড়া হয়েছে

মো. আরাফাত সানি, টেকনাফ । 

কক্সবাজারের সীমান্ত উপজেলা টেকনাফের শাহপরীর দ্বীপ জিরো পয়েন্ট থেকে পায়ে হেঁটে দেশের উত্তরের সীমান্তবর্তী জেলা পঞ্চগড়ের তেঁতুলিয়া উদ্দেশ্যে রওনা দিয়েছে ২৫ বছর বয়সী যুবতী তাহুরা সুলতানা রেখা।

তার বাড়ি চট্টগ্রামের বাঁশখালী গন্ডামারা ইউনিয়নের বাসিন্দা প্রবীণ শিক্ষক রসিদ আহমেদ ও গৃহিণী তৈয়বা খাতুনের মেয়ে। চার ভাই ও এক বোনের মধ্যে সে সবার ছোট।

গত শুক্রবার সকাল ভোর ৬ টায় টেকনাফ উপজেলার সাবরাং ইউনিয়ন শাহপরীর দ্বীপ জিরো পয়েন্ট থেকে হাঁটা শুরু করেন।

আজ তৃতীয়দিন তিনি ঈদগাঁ এলাকায় পৌঁছায়। এ পর্যন্ত তিনি ১১৪ কিলোমিটার পথ পাড়ি দিয়েছেন।

তাহুরা সুলতানা রেখা চট্টগ্রাম সরকারি মহিলা কলেজ থেকে ইসলামের ইতিহাস ও সংস্কৃতি অনাস পাড়াশুনা শেষ করেন। তবে তার এ যাত্রায় কোনো ধরনের স্পন্সর নেই। ফিনান্সিয়াল ব্যবসার মাধ্যমে তিনি এ যাত্রার খরচ বহন করেন।

তিনি বলেন, নিজেকে সুস্থ রাখতে, দেশকে উপভোগ করতে এই যাত্রা শুরু করেছেন। আমি পরিবারের সবারই ছোট মেয়ে। এক প্রান্ত থেকে অন্য প্রান্তে পদযাত্রা শুরু করেছি। আমার এই পথচলায় মানুষের স্বতঃস্ফূর্ত সাড়া ও ভালোবাসা পেয়ে আমি অভিভূত। নিজেকে সুস্থ রাখতে দেশকে উপভোগ করতে এই পদযাত্রা শুরু করেছি ।

তাহুরা সুলতানা রেখা আরও বলেন, পায়ে হেঁটে দেশের দীর্ঘতম দূরত্বের পথ অতিক্রম করেন চলার পথে যেখানে বিরতি নিয়েছি,সেখানে স্থানীয়দের জড়ো হয়ে হাতছানি দিয়েছেন। এই দীর্ঘ পদযাত্রায় ২০/২৫ দিনে পৌঁছতে পারবেন বলে আশা রাখেন।

রেখা আরও বলেন,ছোট থেকেই ঘুরাঘুরি পছন্দ করি। সময়ের সাথে স্ট্রিম স্পোর্টস এর যুক্ত হয়ে যাই। চ্যালেঞ্জিং বিষয়গুলো ভালো লাগে দেখেই হয়ত এইসব এর নিজেকে যুক্ত রাখতে স্বাচ্ছন্দ্য বোধ করি। সব সময় এইসব নিয়েই থাকতে চাই।

আমার উদ্দেশ্য হলো- হাঁটার অন্যতম কারণ একজন মানুষ নিজেকে সুস্থ রাখতে এবং আশেপাশের সবকিছু কে সুন্দরভাবে উপভোগ করতে এই দুইটা জিনিস এর প্রয়োজনীয়তা সব চাইতে বেশি। হাঁটবেন আপনি শারীরিক ভাবে সুস্থ থাকবেন। আপনার সুস্থ চিন্তাভাবনা আপনাকে মানসিক প্রশান্তি দিবে।সেই সঙ্গে আপনি যখন পজিটিভলি যেকোনো কিছু নিতে পারবেন। আপনার আশেপাশের মানুষগুলো আপনার কাছে নিরাপদ অনুভব করবে। এভাবেই আমাদের সমাজকে আমরা নিরাপদ ও সুস্থ রাখতে পারবে বলে আশাবাদী।

টেকনাফ উপজেলা নির্বাহী কর্মকর্তা দায়িত্বে থাকা সহকারী কমিশনার (ভূমি) আরিফ উল্লাহ নিজামী বলেন, একজন নারী হিসেবে এই ধরনের পদক্ষেপকে অবশ্যই উপজেলা প্রশাসনের পক্ষ থেকে তাকে সাধুবাদ জানায়। এ ধরনের উদ্যোগ গ্রহণ করার পাশাপাশি দেশের মানুষকে উদ্বুদ্ধ করতে হাঁটা খুবই প্রয়োজন।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর

copy off