1. akfilmmultimedia@gmail.com : admin2020 :
  2. teknafchannel71@gmail.com : teknaf7120 :
শনিবার, ১৮ জুলাই ২০২৬, ০৪:৫৬ অপরাহ্ন
শিরোনাম :
হ্নীলা উত্তর যুবদলের সংগঠনের ১০নং ওয়ার্ডের কমিটি ঘোষণা সভাপতি জুহুর আলম সম্পাদক আবছার সাংগঠনিক আবছার-২  রঙ্গিখালী ফাজিল ডিগ্রী মাদ্রাসার সম্পদের লাগিয়ত বা চুক্তি মাদ্রাসা কর্তৃপক্ষ ছাড়া অন্য কারো সাথে না করার নির্দেশ – সভাপতি জামাল উদ্দিন  এবার ১ দোকানি অপহরণ ৫০ লাখ টাকা মুক্তিপণ দাবি  টানা বৃষ্টিতে কর্ম হীন মানুষ ত্রাণ নিয়ে পানি বন্দি মানুষের পাশে এমপি শাহজাহান চৌধুরী কোটি টাকার ইয়াবা সহ র‍্যাব-১৫’র হাতে আটক নারী কারবারি  টেকনাফে চলাচলের রাস্তা বন্ধের প্র’তি’বা’দ করায় কলেজ ছাত্রকে হ’ত্যা!  সীমান্ত নিরাপত্তা, অবৈধ অস্ত্র উদ্ধার, অপহরণ ও মাদক বন্ধে কঠোর সিদ্ধান্ত হয়েছে – এমপি শাহজাহান চৌধুরী, আইন শৃঙ্খলা কমিটির বিশেষ সভা শেষে গণমাধ্যম কে।  হোয়াইক্যং ঝিমংখালী হাসান বিন আলী (রাঃ) জামে মসজিদ ও হেফজখানার নতুন পরিচালনা কমিটি ঘোষণা  মিয়ানমারের অভ্যান্তরে ভয়াবহ বিস্ফোরণের বিকটশব্দে কাঁপছে টেকনাফ সীমান্ত আতস্কে স্থানীয়রা  সাজা থেকে বাঁচতে পলাতক থেকেও লাভ হয়নি অবশেষে র‍্যাব-১৫’র জালে! 

টেকনাফে বিপুল পরিমাণ ইয়াবা’সহ ২ মাদক কারবারী আটক

  • আপডেট সময় : বুধবার, ২৫ ডিসেম্বর, ২০২৪
  • ১৭৯ বার পড়া হয়েছে

ফারুকুর রাহমান, টেকনাফ প্রতিনিধি।

কক্সবাজারের টেকনাফের শাহপরীরদ্বীপ মাঝের পাড়া এলাকায় অভিযান চালিয়ে ১ লক্ষ ৫০ হাজার পিস ইয়াবা সহ দুই মাদক কারবারী’কে আটক করেছে র‌্যাব।

আটককৃতরা হলেন, শাহপরীরদ্বীপ মাঝের পাড়া এলাকার আবুল হোসেনের ছেলে মোস্তাক আহমদ(২১) ও মৃত মোছা আকবরের ছেলে আবুল হোসেন (৫৫)

বুধবার (২৫ ডিসেম্বর) দুপুরে গণমাধ্যমে এই তথ্য নিশ্চিত করেন অতিরিক্ত পুলিশ সুপার অধিনায়ক মোঃ কামরুজ্জামান।

তিনি বলেন, র‌্যাব-১৫, সিপিসি-১, টেকনাফ ক্যাম্পের একটি চৌকস আভিযানিক দল টেকনাফের শাহপরীরদ্বীপ  মাঝের পাড়া এলাকায় মাদক বিরোধী বিশেষ অভিযান পরিচালনা করে। এ সময় টেকনাফ থানার শাহপরীর দ্বীপ মাঝেরপাড়া এলাকায় র‌্যাবের আভিযানিক দল অভিযান পরিচালনাকালে র‌্যাবের উপস্থিতি বুঝতে পেরে পালানোর সময় দুইজন মাদক কারবারীকে আটক করতে সক্ষম হয়।

পরবর্তীতে উপস্থিত সাক্ষীদের সম্মুখে আটককৃত মাদক কারবারির হেফাজতে থাকা ১লক্ষ্য ৫০ হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়।

তিনি আরো জানান, উদ্ধারকৃত ইয়াবাসহ আটক ও পলাতক মাদক কারবারীদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণার্থে টেকনাফ মডেল থানায় এজাহার দাখিল করা হয়েছে।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর

copy off