1. akfilmmultimedia@gmail.com : admin2020 :
  2. teknafchannel71@gmail.com : teknaf7120 :
শনিবার, ১৮ জুলাই ২০২৬, ০৪:৫৬ অপরাহ্ন
শিরোনাম :
হ্নীলা উত্তর যুবদলের সংগঠনের ১০নং ওয়ার্ডের কমিটি ঘোষণা সভাপতি জুহুর আলম সম্পাদক আবছার সাংগঠনিক আবছার-২  রঙ্গিখালী ফাজিল ডিগ্রী মাদ্রাসার সম্পদের লাগিয়ত বা চুক্তি মাদ্রাসা কর্তৃপক্ষ ছাড়া অন্য কারো সাথে না করার নির্দেশ – সভাপতি জামাল উদ্দিন  এবার ১ দোকানি অপহরণ ৫০ লাখ টাকা মুক্তিপণ দাবি  টানা বৃষ্টিতে কর্ম হীন মানুষ ত্রাণ নিয়ে পানি বন্দি মানুষের পাশে এমপি শাহজাহান চৌধুরী কোটি টাকার ইয়াবা সহ র‍্যাব-১৫’র হাতে আটক নারী কারবারি  টেকনাফে চলাচলের রাস্তা বন্ধের প্র’তি’বা’দ করায় কলেজ ছাত্রকে হ’ত্যা!  সীমান্ত নিরাপত্তা, অবৈধ অস্ত্র উদ্ধার, অপহরণ ও মাদক বন্ধে কঠোর সিদ্ধান্ত হয়েছে – এমপি শাহজাহান চৌধুরী, আইন শৃঙ্খলা কমিটির বিশেষ সভা শেষে গণমাধ্যম কে।  হোয়াইক্যং ঝিমংখালী হাসান বিন আলী (রাঃ) জামে মসজিদ ও হেফজখানার নতুন পরিচালনা কমিটি ঘোষণা  মিয়ানমারের অভ্যান্তরে ভয়াবহ বিস্ফোরণের বিকটশব্দে কাঁপছে টেকনাফ সীমান্ত আতস্কে স্থানীয়রা  সাজা থেকে বাঁচতে পলাতক থেকেও লাভ হয়নি অবশেষে র‍্যাব-১৫’র জালে! 

টেকনাফে কোস্টগার্ডের উদ্যোগে শীতবস্ত্র বিতরণ

  • আপডেট সময় : বুধবার, ২৫ ডিসেম্বর, ২০২৪
  • ১৯৯ বার পড়া হয়েছে

ফারুকুর রাহমান, টেকনাফ প্রতিনিধি।

কক্সবাজার,টেকনাফ সেন্টমার্টিন এবং মিয়ানমার সীমান্ত পরিদর্শন করেছেন বাংলাদেশ কোস্টগার্ডের মহাপরিচালক রিয়ার অ্যাডমিরাল জিয়াউল হক।

বুধবার (২৫ ডিসেম্বর) সকাল ১০ টার দিকে শাহপরীরদ্বীপের শীতার্ত ও অসহায় মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করেছেন। এ সময় তিনি কোস্টগার্ড সদস্যদের সঙ্গে কুশল বিনিময়ের পাশাপাশি অভিযানিক কার্যক্রমের বিষয়ে খোঁজখবর নেন।

সীমান্ত পরিদর্শনের বিষয়ে কোস্টগার্ডের মহাপরিচালক জিয়াউল হক বলেন, ‘বাংলাদেশ উপকূলীয় অঞ্চলের মানুষের নিরাপত্তা এবং জীবনমান উন্নয়নের জন্য কাজ করে যাচ্ছে কোস্টগার্ড। এজন্যই কোস্টগার্ড অসহায় মানুষের কাছে ভালোবাসা অর্জনের পাশাপাশি প্রিয় হয়ে উঠেছে। এসব কাজ করার জন্য কোস্টগার্ডের জনবল বৃদ্ধি করা দরকার। কক্সবাজার-টেকনাফ ও সেন্টমার্টিন মিয়ানমার সীমান্তের কাছাকাছি হওয়ায় তাদের নিরাপত্তার জন্য দিন-রাত কাজ করে যাচ্ছে কোস্টগার্ড। মিয়ানমারের ঘটনাটি আসলে তাদের অভ্যান্তরীণ বিষয়। মিয়ানমারের জান্তা ও আরকান আর্মির সঙ্গে দীর্ঘদিন যুদ্ধ চলতেছে। যুদ্ধ এমন একটা পর্যায়ে এসেছে আরকান আর্মির সঙ্গে জান্তা বাহিনী পরাজয় করছে। দুই পক্ষের গোলাগুলির কারণে সীমান্তে একটু ভয় থাকে এতে আতঙ্কিত হওয়ার দরকার নেই। বাংলাদেশ সীমান্তে নিরাপত্তা দেওয়ার জন্য কোস্টগার্ডের সদস্যরা সীমান্ত বাসিন্দাদের পাশে রয়েছে।’

কোস্টগার্ডের মিডিয়া কর্মকর্তা লে. কমান্ডার মো. সিয়াম উল হক বলেন, ‘দেশের সার্বিক ঘূর্ণিঝড়, জলোচ্ছাস, বন্যা ও মহামারিসহ সকল অপ্রত্যাশিত খারাপ পরিস্থিতিতে বাংলাদেশ কোস্ট গার্ড সর্বদা প্রস্তুত রয়েছে এবং ক্ষতিগ্রস্ত এলাকায় অসহায় ও দুস্থ মানুষের মাঝে কোস্ট গার্ডের নিয়মিত সহযোগিতা অব্যাহত আছে এবং ভবিষ্যতেও এ ধরনের কার্যক্রম চলমান থাকবে।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর

copy off