1. akfilmmultimedia@gmail.com : admin2020 :
  2. teknafchannel71@gmail.com : teknaf7120 :
বুধবার, ২১ অক্টোবর ২০২৬, ০৮:৫১ পূর্বাহ্ন
শিরোনাম :
উখিয়ায় শ্মশানের জমি নিয়ে ৪০ বছরের বিরোধ: একটি  প্রভাবশালী চক্র অসহায় মুসলিম পরিবারকে হয়রানির অভিযোগ টেকনাফের কাস্টমস কর্মকর্তা নাম ভাঙিয়ে চাঁদা দাবি’র সংবাদটি মিথ্যা, উদ্দেশ্যপ্রণোদিত ও বানোয়াট- জসিম উদ্দিনের তীব্র প্রতিবাদ  সেন্টমার্টিনে পর্যটক যাতায়াত ও জাহাজ চলাচল নিয়ে সচিবালয়ে আন্তঃমন্ত্রণালয় সভা, সুখবর আসছে-এমপি শাহজাহান চৌধুরী সত্য প্রতিবাদ করতে গিয়ে সংবাদে অপপ্রচার ও হয়রানি, প্রতিবাদ জানালেন স্বেচ্ছাসেবক দল নেতা রাশেদুল ইসলাম সেন্টমার্টিন রোগী এলে ফোন করে খুঁজতে হয় নার্সকে, হাসপাতালের নার্স কোয়ার্টারে যুবকের যাতায়াত নিয়ে চাঞ্চল্য তথ্য মানহীন ওষুধ লিখে রোগীকে জিম্মি! টেকনাফে ভয়ঙ্কর স্বাস্থ্য প্রতারণার ফাঁদ: প্রেসক্রিপশন বাণিজ্যের নেপথ্যে ফারিয়া’র মিরাস টেকনাফ পৌর শহরের ফুটপাত দখলমুক্ত করতে ইউএনও’র অভিযান টেকনাফের রঙ্গিখালীতে শহীদের কবর মুছে দেওয়ার অভিযোগে পরিবারের সংবাদ সম্মেলন সেন্ট মার্টিনে ৭০০ টাকায় খৎনা, দুই দিন পর ৫০ শিশুর রক্তক্ষরণ : ইউএনওর গাফিলতির অভিযোগ তরুণদের মাঠে রাখতে পারলে মাদক-অপরাধ থেকে দূরে রাখা যাবে: হ্নীলায় জেএসিএফ ট্রফির উদ্বোধনে বক্তারা 

টেকনাফ-চট্টগ্রাম মহাসড়কে নতুন এসি বাস পরিবহণ ‘স্বাধীন ট্রাভেলস’র যাত্রা শুরু

  • আপডেট সময় : মঙ্গলবার, ৭ জানুয়ারী, ২০২৫
  • ৭০৬ বার পড়া হয়েছে

মোঃ আরাফাত সানি, টেকনাফ।

অত্যাধুনিক ও উন্নত মানের বিলাসবহুল বাস নিয়ে সীমান্ত উপজেলা টেকনাফ থেকে কক্সবাজার ও চট্টগ্রাম মহাসড়কে যাত্রা শুরু করেছে ‘স্বাধীন ট্রাভেল’র নামে একটি নতুন পরিবহণ এসি বাস।

মঙ্গলবার দুপুরে টেকনাফ পৌর শহরের ছানুর আমতলাস্থ ‘স্বাধীন ট্রাভেলস বাস এর টেকনাফ কাউন্টার ও অফিস শুভ উদ্বোধন করেন কক্সবাজার বাস-মিনিবাস মালিক গ্রুপের যুগ্ম-সাধারণ সম্পাদক ও টেকনাফ পৌরসভার সাবেক ভারপ্রাপ্ত মেয়র হাসান আহমদ কাউন্সিলর।

বিশেষ অতিথি ছিলেন- স্বাধীন ট্রাভেল’র ব্যবস্থাপনা পরিচালক মো. হারুনর রশীদ, টেকনাফ অফিসের জি এম আব্দুল গণি, পরিচালক ও টেকনাফ উপজেলা শ্রমিক দলের সাধারণ সম্পাদক আব্দুর রহিম মুন্না ও নুর হোসেন ড্রাইভার।

কর্তৃপক্ষ জানান, অত্যাধুনিক বিলাসবহুল আরামদায়ক ইসুজু লাকসানা ব্রান্ডের এসি বাস দিয়ে ‘স্বাধীন ট্রাভেলস’র পরিবহণ বাস এর সেবা চালু করা হয়েছে। দক্ষ ও অভিজ্ঞ চালক এবং দায়িত্ববান গাইড দিয়ে ‘স্বাধীন ট্রাভেলস’র বাসগুলো পরিচালিত করা হবে। তবে ভাড়া রয়েছে অত্যন্ত সাশ্রয়ে।

টেকনাফ থেকে প্রতিদিন সকাল সাড়ে ৯টা, বিকাল সাড়ে ৩ টা, চট্টগ্রাম হইতে প্রতিদিন রাত বারোটা ৪৫ মিনিটে ও সকাল ৭ টা ৩০ মিনিটে চট্টগ্রামের ডাম পাড়া, সিনেমা ব্রিজ ও নতুন ব্রিজ থেকে টেকনাফ উদ্দেশ্যে বাস ছেড়ে আসবে এবং যাবে। এ ছাড়া যাত্রীদের সুবিধার্তে টেকনাফের হ্নীলা ও উখিয়া আরও দুটি কাউন্টার শিগগিরই চালু করা হবে।

এতে আরও উপস্থিত ছিলেন মালিক পক্ষের প্রতিনিধি সোয়াফুল ইসলাম মাসুদ, ঢাকা অফিসের জি এম মনসুর চৌধুরি, টেকনাফ পৌর স্বেচ্ছাসেবক দলের সভাপতি মোহাম্মদ আব্দুল্লাহ, উপজেলা সিএনজি ও মাহিন্দ্রা সমবায় সমিতির সাধারণ সম্পাদক মো. আমিন সহ অন্যান্য পরিচালকবৃন্দ ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।

এ ছাড়া অগ্রিম টিকেট বুকিং এর জন্য যোগাযোগ করুন – ০১৭১৩-১১৪৩৯২ এবং ০১৮৮২২১১১৮১

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর

copy off