1. akfilmmultimedia@gmail.com : admin2020 :
  2. teknafchannel71@gmail.com : teknaf7120 :
বুধবার, ২১ অক্টোবর ২০২৬, ০৭:৫৫ পূর্বাহ্ন
শিরোনাম :
উখিয়ায় শ্মশানের জমি নিয়ে ৪০ বছরের বিরোধ: একটি  প্রভাবশালী চক্র অসহায় মুসলিম পরিবারকে হয়রানির অভিযোগ টেকনাফের কাস্টমস কর্মকর্তা নাম ভাঙিয়ে চাঁদা দাবি’র সংবাদটি মিথ্যা, উদ্দেশ্যপ্রণোদিত ও বানোয়াট- জসিম উদ্দিনের তীব্র প্রতিবাদ  সেন্টমার্টিনে পর্যটক যাতায়াত ও জাহাজ চলাচল নিয়ে সচিবালয়ে আন্তঃমন্ত্রণালয় সভা, সুখবর আসছে-এমপি শাহজাহান চৌধুরী সত্য প্রতিবাদ করতে গিয়ে সংবাদে অপপ্রচার ও হয়রানি, প্রতিবাদ জানালেন স্বেচ্ছাসেবক দল নেতা রাশেদুল ইসলাম সেন্টমার্টিন রোগী এলে ফোন করে খুঁজতে হয় নার্সকে, হাসপাতালের নার্স কোয়ার্টারে যুবকের যাতায়াত নিয়ে চাঞ্চল্য তথ্য মানহীন ওষুধ লিখে রোগীকে জিম্মি! টেকনাফে ভয়ঙ্কর স্বাস্থ্য প্রতারণার ফাঁদ: প্রেসক্রিপশন বাণিজ্যের নেপথ্যে ফারিয়া’র মিরাস টেকনাফ পৌর শহরের ফুটপাত দখলমুক্ত করতে ইউএনও’র অভিযান টেকনাফের রঙ্গিখালীতে শহীদের কবর মুছে দেওয়ার অভিযোগে পরিবারের সংবাদ সম্মেলন সেন্ট মার্টিনে ৭০০ টাকায় খৎনা, দুই দিন পর ৫০ শিশুর রক্তক্ষরণ : ইউএনওর গাফিলতির অভিযোগ তরুণদের মাঠে রাখতে পারলে মাদক-অপরাধ থেকে দূরে রাখা যাবে: হ্নীলায় জেএসিএফ ট্রফির উদ্বোধনে বক্তারা 

টেকনাফে ক্রিস্টাল মেথ আইস, ইয়াবা, গাঁজাসহ ছয় জন আটক: একটি সাম্পান নৌকা উদ্ধার 

  • আপডেট সময় : বৃহস্পতিবার, ১৬ জানুয়ারী, ২০২৫
  • ২০৭ বার পড়া হয়েছে

ফারুকুর রাহমান, টেকনাফ।

কক্সবাজারের টেকনাফে অভিযান চালিয়ে ২.১৩০ কেজি ক্রিস্টাল মেথ আইস, ১০ হাজার পিস ইয়াবা, গাঁজা ৬ জন মাদক পাচারকারীকে আটক সহ ১টি সাম্পান নৌকা উদ্ধার করেছে বিজিবি।

আটককৃতরা হলেন, টেকনাফ সদর ইউনিয়নের মিঠাপানির ছড়া এলাকার বাসিন্দা নুর হাবিবের ছেলে মো. ফয়সাল (২০), একই এলাকার আব্দুর রহিমের ছেলে মো. আরমান (২০), আব্দুল মোনাফের ছেলে মো. বুখার উদ্দিন (৩০), জহির আহাম্মদের ছেলে মো. শফিক উদ্দিন (২১), লেঙ্গুরবিল এলাকার ওয়াস করনীর ছেলে জসিম উদ্দিন (২১) ও কুতুপালং এফডিএমএন ক্যাম্পের আব্দুর সাত্তারের ছেলে মো. কামাল হোসেন।

বুধবার (১৫ জানুয়ারি) রাতে বিআরএম-৩ হতে আনুমানিক ০৩ কি. মি. দক্ষিণ-পূর্বে নাফ নদীর মোহনা হতে এসব মাদকদ্রব্য সহ কারবারিদের আটক করা হয় বলে এর সত্যতা নিশ্চিত করেছেন টেকনাফ ব্যাটালিয়ন (২ বিজিবি) অধিনায়ক লে. কর্নেল আশিকুর রহমান।

বিজিবির ওই কর্মকর্তা জানান, প্রযুক্তিগত নজরদারির মাধ্যমে নিজস্ব গোয়েন্দা তথ্যের পর্যালোচনা ও বিশ্লেষণ সাপেক্ষে বিআরএম-৩ হতে আনুমানিক ৩ কি. মি. দক্ষিণ-পূর্বে নাফ নদীর মোহনা দিয়ে মায়ানমার হতে ইঞ্জিন চালিত সাম্পান নৌকার সাহায্যে আসা মাদকের একটি চালান গতিবিধি শনাক্ত করা হয়। সন্দেহভাজন নৌকাটি শূন্য লাইন অতিক্রম করে বঙ্গোপসাগরের মোহনা দিয়ে বাংলাদেশের অভ্যন্তরে প্রবেশ করলে ২ বিজিবির একটি বিশেষ দল জলযান ফ্যান্টমের সাহায্যে গভীর সাগরে অভিযান পরিচালনা করে। এসময় গভীর সাগরে নৌকাটি ধাওয়া করলে মাদক পাচারকারী দলটিকে গ্রেফতার করতে সক্ষম হয়। পরবর্তীতে নৌকাটি তল্লাশি করে নৌকার ভিতর হতে ৬ জন আসামিসহ ২.১৩০ কেজি ক্রিস্টাল মেথ আইস, ১০ হাজার পিস ইয়াবা ট্যাবলেট, এবং স্বল্প পরিমাণ গাঁজা পাওয়া যায়। এছাড়াও আটক আসামিদের নিকট হতে ৪টি মোবাইল ফোনও জব্দ করা হয়।

তিনি আরো বলেন, অবৈধভাবে মাদকদ্রব্য বহনের দায়ে বর্ণিত নৌকাটিও আটক করা হয়। আসামিদের প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায় যে, তারা টাকার বিনিময়ে বিভিন্ন সময়ে মায়ানমার নাগরিক, মাদকদ্রব্য এবং বাংলাদেশি পণ্য সামগ্রী চোরাচালান ও মাদক পাচারের সাথে যুক্ত।

উল্লিখিত সকল আসামিদের জব্দকৃত মাদকদ্রব্য, মোবাইল ফোন এবং নৌকাসহ নিয়মিত মামলার মাধ্যমে টেকনাফ মডেল থানায় হস্তান্তর করার কার্যক্রম প্রক্রিয়াধীন।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর

copy off