1. akfilmmultimedia@gmail.com : admin2020 :
  2. teknafchannel71@gmail.com : teknaf7120 :
বুধবার, ২১ অক্টোবর ২০২৬, ০৭:৫৪ পূর্বাহ্ন
শিরোনাম :
উখিয়ায় শ্মশানের জমি নিয়ে ৪০ বছরের বিরোধ: একটি  প্রভাবশালী চক্র অসহায় মুসলিম পরিবারকে হয়রানির অভিযোগ টেকনাফের কাস্টমস কর্মকর্তা নাম ভাঙিয়ে চাঁদা দাবি’র সংবাদটি মিথ্যা, উদ্দেশ্যপ্রণোদিত ও বানোয়াট- জসিম উদ্দিনের তীব্র প্রতিবাদ  সেন্টমার্টিনে পর্যটক যাতায়াত ও জাহাজ চলাচল নিয়ে সচিবালয়ে আন্তঃমন্ত্রণালয় সভা, সুখবর আসছে-এমপি শাহজাহান চৌধুরী সত্য প্রতিবাদ করতে গিয়ে সংবাদে অপপ্রচার ও হয়রানি, প্রতিবাদ জানালেন স্বেচ্ছাসেবক দল নেতা রাশেদুল ইসলাম সেন্টমার্টিন রোগী এলে ফোন করে খুঁজতে হয় নার্সকে, হাসপাতালের নার্স কোয়ার্টারে যুবকের যাতায়াত নিয়ে চাঞ্চল্য তথ্য মানহীন ওষুধ লিখে রোগীকে জিম্মি! টেকনাফে ভয়ঙ্কর স্বাস্থ্য প্রতারণার ফাঁদ: প্রেসক্রিপশন বাণিজ্যের নেপথ্যে ফারিয়া’র মিরাস টেকনাফ পৌর শহরের ফুটপাত দখলমুক্ত করতে ইউএনও’র অভিযান টেকনাফের রঙ্গিখালীতে শহীদের কবর মুছে দেওয়ার অভিযোগে পরিবারের সংবাদ সম্মেলন সেন্ট মার্টিনে ৭০০ টাকায় খৎনা, দুই দিন পর ৫০ শিশুর রক্তক্ষরণ : ইউএনওর গাফিলতির অভিযোগ তরুণদের মাঠে রাখতে পারলে মাদক-অপরাধ থেকে দূরে রাখা যাবে: হ্নীলায় জেএসিএফ ট্রফির উদ্বোধনে বক্তারা 

টেকনাফে বিজিবির অভিযানে মালিকবিহীন জি-৩ রাইফেল উদ্ধার।

  • আপডেট সময় : মঙ্গলবার, ২১ জানুয়ারী, ২০২৫
  • ১৭৯ বার পড়া হয়েছে

• ফারুকুর রাহমান, টেকনাফ।

কক্সবাজারের টেকনাফে অভিযান চালিয়ে ১টি জি-৩ রাইফেল, ১টি কিরিচ এবং ১টি সাম্পান নৌকা উদ্ধার করেছে টেকনাফ ব্যাটালিয়ন (২ বিজিবি)।

মঙ্গলবার (২১ জানুয়ারি) রাতে টেকনাফ সদরের খুরেরমুখ চেকপোস্ট হতে আনুমানিক ০৮ কি. মি. উত্তর দিকে মিঠাপানিরছড়া নামক এলাকায় হতে এসব অস্ত্র, কিরিচ, সাম্পান নৌকা উদ্ধার করা হয়।

বিজিবির একটি প্রেস বিজ্ঞপ্তিতে এসব তথ্য নিশ্চিত করেছেন টেকনাফ ব্যাটালিয়ন (২ বিজিবি) অধিনায়ক লে. কর্নেল আশিকুর রহমান।

বিজিবির ওই কর্মকর্তা বলেন, সম্প্রতি টেকনাফ ব্যাটালিয়ন (২ বিজিবি) এর দায়িত্বপূর্ণ এলাকায় নৌপথে মাদকসহ অন্যান্য চোরাচালানের প্রবণতা বৃদ্ধি পেয়েছে। ফলশ্রুতিতে, ব্যাটালিয়নের দায়িত্বপূর্ণ এলাকায় টহল তৎপরতা জোরদার করা হয়।

এসময় বঙ্গোপসাগরের কিনারায় মিঠাপানিরছড়া নামক এলাকায় কয়েকজন অজ্ঞাত ব্যক্তির সন্দেহজনক গতিবিধি টহল দলের গোচরীভূত হয়।

তিনি আরো বলেন, পরে বিশেষ টহলদল সন্দেহভাজনদের জিজ্ঞাসাবাদের জন্য অগ্রসর হলে, বিজিবির উপস্থিতি টের পেয়ে নৌকা ও অন্যান্য মালামাল ফেলে দুষ্কৃতকারী দলটি রাতের আঁধারে পালিয়ে যায়। পরবর্তীতে, এলাকাটি ঘিরে রেখে অপরাধীদেরকে ধরতে তল্লাশি কার্যক্রম চালানোর সময় পরিত্যক্ত নৌকাটির ভিতরে লুকিয়ে রাখা বস্তার ভিতরে ১টি স্বয়ংক্রিয় অস্ত্র (জি-৩ রাইফেল) ও ১টি কিরিচ উদ্ধার করা হয়।

এছাড়াও অবৈধভাবে আগ্নেয়াস্ত্র বহনের দায়ে বর্ণিত সাম্পান নৌকাটিও জব্দ করা হয়। পরবর্তীতে, উক্ত এলাকায় গভীর রাত পর্যন্ত অভিযান পরিচালনা করে কোন অপরাধী বা তাদের সহযোগীদেরকে আটক করা সম্ভব হয়নি। দুষ্কৃতকারীদেরকে শনাক্ত করে আইনের আওতায় আনতে অত্র ব্যাটালিয়নের গোয়েন্দা কার্যক্রম চলমান রয়েছে।

উল্লিখিত উদ্ধারকৃত মালিকবিহীন সাম্পান নৌকা টেকনাফ শুল্ক গুদামে এবং টেকনাফ মডেল থানায় আলামত হিসেবে কিরিচ এবং জি-৩ রাইফেলটি জমা করে অজ্ঞাত আসামিদের বিরুদ্ধে মামলার বিষয়টি বর্তমানে প্রক্রিয়াধীন রয়েছে।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর

copy off