1. akfilmmultimedia@gmail.com : admin2020 :
  2. teknafchannel71@gmail.com : teknaf7120 :
শনিবার, ১৮ জুলাই ২০২৬, ০৪:৪৪ অপরাহ্ন
শিরোনাম :
হ্নীলা উত্তর যুবদলের সংগঠনের ১০নং ওয়ার্ডের কমিটি ঘোষণা সভাপতি জুহুর আলম সম্পাদক আবছার সাংগঠনিক আবছার-২  রঙ্গিখালী ফাজিল ডিগ্রী মাদ্রাসার সম্পদের লাগিয়ত বা চুক্তি মাদ্রাসা কর্তৃপক্ষ ছাড়া অন্য কারো সাথে না করার নির্দেশ – সভাপতি জামাল উদ্দিন  এবার ১ দোকানি অপহরণ ৫০ লাখ টাকা মুক্তিপণ দাবি  টানা বৃষ্টিতে কর্ম হীন মানুষ ত্রাণ নিয়ে পানি বন্দি মানুষের পাশে এমপি শাহজাহান চৌধুরী কোটি টাকার ইয়াবা সহ র‍্যাব-১৫’র হাতে আটক নারী কারবারি  টেকনাফে চলাচলের রাস্তা বন্ধের প্র’তি’বা’দ করায় কলেজ ছাত্রকে হ’ত্যা!  সীমান্ত নিরাপত্তা, অবৈধ অস্ত্র উদ্ধার, অপহরণ ও মাদক বন্ধে কঠোর সিদ্ধান্ত হয়েছে – এমপি শাহজাহান চৌধুরী, আইন শৃঙ্খলা কমিটির বিশেষ সভা শেষে গণমাধ্যম কে।  হোয়াইক্যং ঝিমংখালী হাসান বিন আলী (রাঃ) জামে মসজিদ ও হেফজখানার নতুন পরিচালনা কমিটি ঘোষণা  মিয়ানমারের অভ্যান্তরে ভয়াবহ বিস্ফোরণের বিকটশব্দে কাঁপছে টেকনাফ সীমান্ত আতস্কে স্থানীয়রা  সাজা থেকে বাঁচতে পলাতক থেকেও লাভ হয়নি অবশেষে র‍্যাব-১৫’র জালে! 

মিয়ানমারে পাচারকালে টেকনাফে দ্রব্য সামগ্রী উদ্ধার করেছে কোস্টগার্ড

  • আপডেট সময় : শনিবার, ২৫ জানুয়ারী, ২০২৫
  • ১৮৩ বার পড়া হয়েছে

ফারুকুর রাহমান, টেকনাফ।

কক্সবাজারের টেকনাফে নাফ নদী ও বঙ্গোপসাগরের মোহনায় অভিযান পরিচালনা করে মিয়ানমারে পাচার কালে বিপুল পরিমাণ দ্রব্য সামগ্রী জব্দ করেছে কোস্ট গার্ড।

শনিবার (২৫ জানুয়ারি) সকালে টেকনাফের সাবরাং ইউনিয়নের শাহপরীর দ্বীপ পশ্চিম পাড়া বেড়িবাঁধ সংলগ্ন সমুদ্র সৈকত এলাকায় এসব দ্রব্য সামগ্রী উদ্ধার করা।

বিষয়টি নিশ্চিত করেছেন বাংলাদেশ কোস্টগার্ড পূর্ব জোনের মিডিয়া কর্মকর্তা লে. শাকিব মেহবুব।

তিনি বলেন, গোপন সংবাদের ভিত্তিতে চট্টগ্রাম হতে একটি ইঞ্জিন চালিত কাঠের বোট বিপুল পরিমাণ নিত্য প্রয়োজনীয় দ্রব্যসামগ্রী নাফ নদী ও বঙ্গোপসাগরের মোহনা হয়ে মায়ানমারে পাচার করা হবে। ওই তথ্যের ভিত্তিতে বাংলাদেশ কোস্ট গার্ড পূর্ব জোন অধিনস্থ বিসিজি স্টেশন শাহপরীরদ্বীপ কর্তৃক পশ্চিম পাড়া বেড়িবাঁধ সংলগ্ন সমুদ্র সৈকত এলাকায় একটি বিশেষ অভিযান পরিচালনা করা হয়।

তিনি আরো বলেন, অভিযান চলাকালীন উক্ত এলাকায় একটি কাঠের বোটের গতিবিধি সন্দেহজনক মনে হলে অভিযানিক দল গতিরোধ সংকেত প্রদান করে। পাচারকারীরা সংকেত অমান্য করে শাহপরীর দ্বীপ গোলারচর এলাকায় বোটসহ সকল মালামাল রেখে দ্রুত পালিয়ে যায়।

পরবর্তীতে বোটটি তল্লাশি করে ৩০ বস্তা আলু, ৩৫ বস্তা পেঁয়াজ, ১৪ বস্তা রসুন, ৩০ বস্তা প্যারেক (লোহা), ১৫ কার্টুন টিনের প্যারেক, ৭৭ পিস টিন ও ৩৪ কেজি চাপাতা জব্দ করে।

জব্দকৃত মালামাল ও বোটটি পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের নিমিত্তে টেকনাফ কাস্টমস এর নিকট হস্তান্তর করা হয়।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর

copy off