1. akfilmmultimedia@gmail.com : admin2020 :
  2. teknafchannel71@gmail.com : teknaf7120 :
শুক্রবার, ২০ মার্চ ২০২৬, ১১:৫৫ অপরাহ্ন
শিরোনাম :
হ্নীলা ইউনিয়ন পরিষদে ঈদ উপলক্ষে ভিজিএফ চাল বিতরণ উদ্বোধন করেছেন এমপি শাহজাহান চৌধুরী হ্নীলায় কোস্ট ফাউন্ডেশন এর উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত  মা’দ’ক কারবারি ও অ’স্ত্র ধারীদে অ’স্ত্র জমাদিতে বলেছেন ৫ম বার নির্বাচীত এমপি শাহজাহান চৌধুরী  সাবেক এমপি আবদুর রহমান বদির জামিন স্থগিত ​ঢাবিতে ‘ডুসাট’-এর ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত ​সাবরাংয়ে সাবেক উপজেলা চেয়ারম্যান জাফর আহমদের সম্মানে ইফতার মাহফিল: সকলে মিলে সুন্দর ও শান্তিময় টেকনাফ গড়তে চাই- জাফর আহমদ শাহজাহান চৌধুরী ৫ম বারের মত এমপি নির্বাচীত হওয়ায় টেকনাফ বিএনপির শোকরানা সভায় ও ইফতার মাহফিল  টেকনাফ শাহপরীর দ্বীপ রিয়াদুল জন্নাহ মডেল একাডেমি’র তিনজন শিক্ষার্থীদের সাধারণ গ্রেডে বৃত্তি লাভ  শাহজাহান চৌধুরীর সমর্থনে ধানের শীষের রংগীখালী স্কুল ভোট কেন্দ্র অফিস যাদের নেতৃত্বে হয়েছে।  ক্রসফায়ার দিয়ে নয়, কর্মসংস্থান সৃষ্টি করে মাদক নির্মূল করা হবে- অধ্যক্ষ আনোয়ারী

টেকনাফের রোহিঙ্গা ক্যাম্পের দুর্ধর্ষ ডাকাত তোহা গ্রেফতার

  • আপডেট সময় : মঙ্গলবার, ২৮ জানুয়ারী, ২০২৫
  • ১৫২ বার পড়া হয়েছে

ফারুকুর রাহমান, টেকনাফ

কক্সবাজারের টেকনাফ জাদিমুড়া শালবাগান রোহিঙ্গা ক্যাম্পের দুর্ধর্ষ ডাকাত ও অপহরণ চক্রের মূলহোতা তোহা গ্রুপের প্রধান তোহাকে গ্রেফতার করেছে ১৬ এপিবিএন।

আটককৃত রোহিঙ্গা সন্ত্রাসী তোহা টেকনাফের হ্নীলা ইউনিয়নের জাদিমুড়া শালবাগান রোহিঙ্গা ক্যাম্পে বাসিন্দার নুর মোহাম্মদের ছেলে মোহাম্মদ তোহা (২৫)।

সোমবার (২৭ জানুয়ারি) সন্ধ্যা ৭ টায় টেকনাফ শালবাগান ২৬ নং রোহিঙ্গা ক্যাম্পের বসতবাড়ি থেকে তাকে আটক করেছে।

টেকনাফ ১৬ ব্যাটালিয়ন এপিবিএন এর অধিনায়ক (অতিরিক্ত ডিআইজি) মো. কাউছার সিকদার বিষয়টি নিশ্চিত করেন।

তিনি বলেন, গোপন সংবাদে জানতে পারি টেকনাফের জাদিমুড়া শালবাগান রোহিঙ্গা শরণার্থী ক্যাম্পের অন্যতম অপহরণ চক্রের মূলহোতা তোহা গ্রুপের প্রধান

দুর্ধর্ষ ডাকাত তোহা তার বসত বাড়িতে অবস্থান করছে। এমন সংবাদে আমার নেতৃত্বে এপিবিএন এর একটি বিশেষ টিম অভিযান পরিচালনা করে থাকে আটক করা হয়। তার বিরুদ্ধে মামলা জিআর-৯৫৮/২১, জিআর-৭৪৮/২১, জিআর-৮৮৯/২১, জিআর-৯৫৮/২২ বিজ্ঞ আদালতে বিচারাধীন রয়েছে।

তিনি বলেন, আটক তোহাকে জিজ্ঞাসাবাদে জানা যায় ২৭ নং জাদিমুড়া রোহিঙ্গা ক্যাম্পের রোহিঙ্গা শরণার্থী রফিক হত্যা মামলার ২নং পলাতক আসামি। তার বিরুদ্ধে টেকনাফ মডেল থানায় ৫টি মামলা রয়েছে। তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করে টেকনাফ মডেল থানার হস্তান্তর করা হয়েছে।

না প্রকাশে অনিচ্ছুক জাদিমুড়া শালবাগান ক্যাম্পের এক রোহিঙ্গা নেতা বলেন, টেকনাফে জাদিমুড়া শালবাগান রোহিঙ্গা শরণার্থী ক্যাম্পের বাসিন্দার তোহা একজন দুর্ধর্ষ ডাকাত ও অপহরণ চক্রের মূলহোতা হত্যা, ডাকাতি, মাদকসহ তার বিরুদ্ধে একাধিক অভিযোগ রয়েছে। তোহাকে আটকের খবর পেয়ে ক্যাম্পে স্বস্তির ফিরেছে এবং এপিবিএন বাহিনীকে ধন্যবাদ জানান। রোহিঙ্গা ক্যাম্পে তোহার মতো বড় বড় সন্ত্রাসী গ্রুপ রয়েছে তাদের আইনের আওতায় আনার জোর দাবি জানাচ্ছি।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
error: Content is protected !!