1. akfilmmultimedia@gmail.com : admin2020 :
  2. teknafchannel71@gmail.com : teknaf7120 :
শনিবার, ২১ মার্চ ২০২৬, ১২:০১ পূর্বাহ্ন
শিরোনাম :
হ্নীলা ইউনিয়ন পরিষদে ঈদ উপলক্ষে ভিজিএফ চাল বিতরণ উদ্বোধন করেছেন এমপি শাহজাহান চৌধুরী হ্নীলায় কোস্ট ফাউন্ডেশন এর উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত  মা’দ’ক কারবারি ও অ’স্ত্র ধারীদে অ’স্ত্র জমাদিতে বলেছেন ৫ম বার নির্বাচীত এমপি শাহজাহান চৌধুরী  সাবেক এমপি আবদুর রহমান বদির জামিন স্থগিত ​ঢাবিতে ‘ডুসাট’-এর ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত ​সাবরাংয়ে সাবেক উপজেলা চেয়ারম্যান জাফর আহমদের সম্মানে ইফতার মাহফিল: সকলে মিলে সুন্দর ও শান্তিময় টেকনাফ গড়তে চাই- জাফর আহমদ শাহজাহান চৌধুরী ৫ম বারের মত এমপি নির্বাচীত হওয়ায় টেকনাফ বিএনপির শোকরানা সভায় ও ইফতার মাহফিল  টেকনাফ শাহপরীর দ্বীপ রিয়াদুল জন্নাহ মডেল একাডেমি’র তিনজন শিক্ষার্থীদের সাধারণ গ্রেডে বৃত্তি লাভ  শাহজাহান চৌধুরীর সমর্থনে ধানের শীষের রংগীখালী স্কুল ভোট কেন্দ্র অফিস যাদের নেতৃত্বে হয়েছে।  ক্রসফায়ার দিয়ে নয়, কর্মসংস্থান সৃষ্টি করে মাদক নির্মূল করা হবে- অধ্যক্ষ আনোয়ারী

টেকনাফে প্রথমবারের মতো বাঁধা ও ফুলকপির চাষ, নুর বশরের মুখে হাসি

  • আপডেট সময় : বুধবার, ২৯ জানুয়ারী, ২০২৫
  • ১১৫ বার পড়া হয়েছে

• ফারুকুর রাহমান টেকনাফ।

কক্সবাজার জেলার টেকনাফে শীতকালীন মৌসুমে প্রথম বারের মতো তুলনামুলক বড়ো পরিসরে বাঁধা ও ফুলকপি চাষ করা হয়েছে। টেকনাফ উপজেলায় ১৮ হেক্টর জমিতে বাঁধা ও ফুলকপির চাষ করা হয়। সাড়ে ৪ লাখ টাকা খরচ করে সবচেয়ে বড়ভাবে চাষ করেন নুর বশর (৫০) নামের এক কৃষক। বেশি মুনাফা লাভের আশায় বাঁধা ও ফুলকপির চাষে ঝুঁকছেন প্রবীণ এ কৃষক। প্রায় ৪০ বছর ধরে নানা খেতখামার করে আসছেন তিনি। দীর্ঘ এ অভিজ্ঞাতাকে কাজে লাগিয়ে ৫ খানি জমিতে ৭০ হাজার বীজরোপন করেন তিনি। ইতোমধ্যে ফলন ভালো হওয়ায় হাসিও ফুটেছে তাঁর মুখে। তবে এত বড় পরিসরে সীমান্ত জনপদের জন্য এটাই প্রথম বাঁধা ও ফুলকপির চাষ। ফলন ভালো হলেও বাজারে বিক্রি করতে আরো কিছুদিন সময় লাগবে। ভালো দামে বিক্রি করতে দিনমজুরদের সাথে খেত পরিচর্যা, রোগবালাই দমন, অধিক ফলন ও লাভের আশায় নাওয়া-খাওয়া ভুলে দিনরাত হাড়ভাঙা পরিশ্রম করছেন তিনি।

সরেজমিনে দেখা যায়, অনুকূল আবহাওয়া সঠিক সময়ে বীজ বপন ও সুষম সার ব্যবহার এবং টেকনাফ কৃষি কার্যালয়ের সহযোগিতার ফলে এ দুই জাতে ফলনও ভালো হয়েছে। এতে লাভের মুখ দেখবেন বলে আশায় রয়েছেন তিনি। জমি থেকে উৎপাদিত বাঁধাকপি-ফুলকপি বাজারজাতকরণ করতে ব্যস্ত সময় পার করছেন ওই কৃষক। তবে তিনি আশায় রয়েছেন সবজিগুলো স্থানীয় বাজারের চাহিদা মিটিয়ে দেশের বিভিন্ন স্থানে সরবরাহ করবেন। সেই সাথে বাজারেও ভালো দাম পাওয়ার সম্ভাবনা দেখছেন তিনি।

কৃষক নুর বশর বলেন, ‘প্রায় ৪০ বছর ধরে এই কাজে নিয়োজিত। কিন্তু আমি এই প্রথম বাঁধাকপি এবং ফুলকপির চাষ করছি। প্রায় পাঁচখানি জায়গায় করা বাঁধাকপি ও ফুলকপি প্রথমে একটু সমস্যা দেখা দিলেও পরে কৃষি কার্যালয়ের পরামর্শে কীটনাশক ব্যবহার করার পর ফলন এগুলোর দিন দিন উন্নতি দেখা দিচ্ছে। বীজ রোপণ জমি ভাড়া ও বিভিন্ন সার সমূহের জন্য আমার খরচ হয়েছে ৪ লাখ ৮০ হাজার টাকা। তবে এখনো বাজার বিক্রির মতো হয়নি। আশা করছি আবহাওয়া অনুকূলে থাকলে ভালোভাবে বাজারজাত করতে পারবো।

এ ব্যাপারে টেকনাফ উপজেলা কৃষি কর্মকর্তা জাকিরুল ইসলাম বলেন, এত বড় পরিসরে টেকনাফে এটাই প্রথম বাঁধাকপি ও ফুলকপি ফলনে আমরা তাকে উৎসাহিত করেছি। পাশাপাশি তিনি যেন ভালোভাবে বাজারে বিক্রি করতে পারে সেই সহযোগিতাও করে যাচ্ছি। যদি তিনি লাভবান হয় ভবিষ্যতে এই জনপদে বাণিজ্যিক ফসল হিসেবে এগিয়ে যাবে। আমরা সাধারণত অনেক কৃষককে এই বীজ দিয়েছি তবে এটির মত এত বড়ো পরিসরে নয়। আমরা আশা করছি তিনি ভালো লাভবান হবে বর্তমানে এই সবজি বাজারে ভালো চাহিদা রয়েছে।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
error: Content is protected !!