1. akfilmmultimedia@gmail.com : admin2020 :
  2. teknafchannel71@gmail.com : teknaf7120 :
বুধবার, ২১ অক্টোবর ২০২৬, ০৫:৫১ পূর্বাহ্ন
শিরোনাম :
উখিয়ায় শ্মশানের জমি নিয়ে ৪০ বছরের বিরোধ: একটি  প্রভাবশালী চক্র অসহায় মুসলিম পরিবারকে হয়রানির অভিযোগ টেকনাফের কাস্টমস কর্মকর্তা নাম ভাঙিয়ে চাঁদা দাবি’র সংবাদটি মিথ্যা, উদ্দেশ্যপ্রণোদিত ও বানোয়াট- জসিম উদ্দিনের তীব্র প্রতিবাদ  সেন্টমার্টিনে পর্যটক যাতায়াত ও জাহাজ চলাচল নিয়ে সচিবালয়ে আন্তঃমন্ত্রণালয় সভা, সুখবর আসছে-এমপি শাহজাহান চৌধুরী সত্য প্রতিবাদ করতে গিয়ে সংবাদে অপপ্রচার ও হয়রানি, প্রতিবাদ জানালেন স্বেচ্ছাসেবক দল নেতা রাশেদুল ইসলাম সেন্টমার্টিন রোগী এলে ফোন করে খুঁজতে হয় নার্সকে, হাসপাতালের নার্স কোয়ার্টারে যুবকের যাতায়াত নিয়ে চাঞ্চল্য তথ্য মানহীন ওষুধ লিখে রোগীকে জিম্মি! টেকনাফে ভয়ঙ্কর স্বাস্থ্য প্রতারণার ফাঁদ: প্রেসক্রিপশন বাণিজ্যের নেপথ্যে ফারিয়া’র মিরাস টেকনাফ পৌর শহরের ফুটপাত দখলমুক্ত করতে ইউএনও’র অভিযান টেকনাফের রঙ্গিখালীতে শহীদের কবর মুছে দেওয়ার অভিযোগে পরিবারের সংবাদ সম্মেলন সেন্ট মার্টিনে ৭০০ টাকায় খৎনা, দুই দিন পর ৫০ শিশুর রক্তক্ষরণ : ইউএনওর গাফিলতির অভিযোগ তরুণদের মাঠে রাখতে পারলে মাদক-অপরাধ থেকে দূরে রাখা যাবে: হ্নীলায় জেএসিএফ ট্রফির উদ্বোধনে বক্তারা 

যৌথ অভিযানে ২লাখ ইয়াবাসহ ৭ জন আটক

  • আপডেট সময় : বুধবার, ১৯ ফেব্রুয়ারী, ২০২৫
  • ২০১ বার পড়া হয়েছে

• ফারুকুর রাহমান টেকনাফ।

কক্সবাজারের টেকনাফের শাহপরীরদ্বীপ নাফনদী মোহনায় একটি ট্রলার তল্লাশি করে ২লাখ পিস ইয়াবা সহ ৭জন মাদক পাচারকারীকে আটক করেছে র‌্যাব ও কোস্টগার্ড।

আটককৃতরা হলেন, কক্সবাজারের উখিয়া রোহিঙ্গা বাসিন্দার ইয়াসিন (৫৬), মোস্তফা (৩৩), ইলিয়াস (২১), দীন মোহাম্মদ (৩৪), মো. সাবের (৩০), জাকারিয়া (২৪) ও আব্দুর রহমান (৪৫)।

বুধবার (১৯ ফেব্রুয়ারি) মধ্য রাতে টেকনাফের শাহপরীরদ্বীপ দক্ষিণ পূর্ব নাফ নদীর মোহনায় অভিযান চালিয়ে এসব ইয়াবাসহ ৭জন মাদক কারবারিকে আটক করতে সক্ষম হয় বলে বিষয়টি নিশ্চিত করেছেন বাংলাদেশ কোস্টগার্ড সদর দপ্তরের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার মো. সিয়াম-উল-হক ।

তিনি বলেন, বুধবার মধ্যরাতে বাংলাদেশ কোস্টগার্ড পূর্ব জোন অধিনস্থ বিসিজি আউটপোস্ট শাহপরী ও র‍্যাব, সিপিসি-১ কর্তৃক শাহপরী দ্বীপের দক্ষিণ পূর্বে নাফনদীর মোহনায় একটি বিশেষ অভিযান পরিচালনা করা হয়। অভিযান পরিচালনাকালে একটি সন্দেহজনক ইঞ্জিন চালিত কাঠের বোটকে থামার সংকেত দিলে তা অমান্য করে বোটটি পালিয়ে যাওয়ার চেষ্টা করে। কোস্টগার্ড আভিযানিক দল বোটটিকে ধাওয়া করে নাফ নদীর মোহনা হতে আটক করা হয়।

তিনি আরো বলেন, পরবর্তীতে জব্দকৃত বোটটিতে তল্লাশি চালিয়ে একটি বস্তার মধ্যে মোড়ানো অবস্থায় ২লাখ পিস ইয়াবাসহ ৭জন মাদক পাচারকারীকে আটক করা হয়।

জব্দকৃত ইয়াবা এবং আটক মাদক পাচারকারীদের আইনানুগ ব্যবস্থা গ্রহণ করে টেকনাফ থানায় হস্তান্তর করা হবে।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর

copy off