1. akfilmmultimedia@gmail.com : admin2020 :
  2. teknafchannel71@gmail.com : teknaf7120 :
বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬, ০৩:৩৮ পূর্বাহ্ন
শিরোনাম :
আরাফাত রহমান কোকো ক্রীড়া সংসদ টেকনাফ উপজেলা শাখার প্রথম পরিচিতি সভা অনুষ্ঠিত  অনন্য রেকর্ড গড়লেন উখিয়া প্রেসক্লাবের সভাপতি আনোয়ার টেকনাফে যুব নেতৃত্বে নেক্সাস অ্যাডভোকেসি সংলাপ: স্থানীয় সমস্যা সমাধানে সেবা প্রদানকারীদের কার্যকর উদ্যোগের আহ্বান টেকনাফে ৬৮ যুবকের টিভেট প্রশিক্ষণে যুক্ত হওয়ার সুযোগ নাফ নদীতে বিজিবি দুঃসাহসিক অভিযান, ১লক্ষ ৯০হাজার ইয়াবা’সহ আটক-৩ : নৌকা জব্দ  আকাশ, সড়ক ও নৌপথ পেরিয়ে সেন্ট মার্টিনে পৌঁছাল প্রবাসীর তারেকের মরদেহ একরাম হত্যা : মিফতাহ ও বদিকে কারাগারে পাঠানোর নির্দেশ স্বজন হারানোর আর্তনাত ও নিজ দেশে ফেরার আকুতিতে ক্যাম্পে রোহিঙ্গাদের সমাবেশ টেকনাফে মাদকবিরোধী র‍্যালি ও সমাবেশ রাতে মা সকালে পিতাকে হারিয়ে বাকরুদ্ধ টেকনাফের পুলিশ সদস্য কামাল : গ্রামজুড়ে শোকের ছাড়া 

দুই দিনব্যাপী টেকনাফে শিশু সাংবাদিকতা বিষয়ক কর্মশালা 

  • আপডেট সময় : বৃহস্পতিবার, ২০ ফেব্রুয়ারী, ২০২৫
  • ১৩১ বার পড়া হয়েছে

আরাফাত সানি টেকনাফ

কক্সবাজারের সীমান্ত উপজেলা টেকনাফে দুই দিনব্যাপী শিশু সাংবাদিকতা বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ এর উদ্যোগে শিশু ফোরাম সদস্যদের অংশগ্রহণে মঙ্গলবার ও বুধবার ওয়ার্ল্ড ভিশন টেকনাফ অফিসের হলরুমে উক্ত প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়।

শিশু ফোরামের সদস্যদের কার্যক্রম সমূহ বিভিন্ন প্লাটফর্মে তুলে ধরার কৌশলাদি অংশগ্রহণকারী শিশুদের মাঝে প্রধান রিসোর্স পার্সেন্ট হিসাবে উপস্থিত থেকে বিভিন্ন তথ্য উপস্থাপন ও প্রশিক্ষণ কর্মশালা পরিচালনা করেন দৈনিক যায়যায়দিনের টেকনাফ প্রতিনিধি আরাফাত সানি ও এনটিভি অনলাইনের টেকনাফ প্রতিনিধি নোমান অরুপ।

প্রশিক্ষণ কর্মশালায় এডভোকেসি কোঅর্ডিনেটর সরোজ গ্রেগরী সভাপতিত্বে স্বাগত বক্তব্য রাখেন উপজেলা কোঅর্ডিনেটর ছোটন বড়ুয়া, সুরক্ষা কোঅর্ডিনেটর শাহানাজ পারভীন।

কর্মশালায় ওয়ার্ল্ড ভিশন শিশু ফোরামের ২৫ জন সদস্য অংশগ্রহণ করেন।

দুই দিনব্যাপি প্রশিক্ষণে মৌলিক সাংবাদিকতার ধারণা ও শিশু সাংবাদিকতা সম্পর্কে ধারণা, সংবাদ লিখন, শিশু সাংবাদিক হিসেবে কাজ করার সমস্যা ও সমাধান, ক্যামেরার পরিচিতি, ভালো ছবি কি, ভিডিওগ্রাফি কি ও তার কৌশল, শিশু সাংবাদিকতার গুণাবলি, সংবাদের উপাদান, পত্রিকা পরিচিতি, রিপোর্টিং, ফটো ক্যাপশন বিষয়ে শেখানো হয়।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর

copy off