1. akfilmmultimedia@gmail.com : admin2020 :
  2. teknafchannel71@gmail.com : teknaf7120 :
মঙ্গলবার, ০৭ জুলাই ২০২৬, ১০:০৫ অপরাহ্ন
শিরোনাম :
কোটি টাকার ইয়াবা সহ র‍্যাব-১৫’র হাতে আটক নারী কারবারি  টেকনাফে চলাচলের রাস্তা বন্ধের প্র’তি’বা’দ করায় কলেজ ছাত্রকে হ’ত্যা!  সীমান্ত নিরাপত্তা, অবৈধ অস্ত্র উদ্ধার, অপহরণ ও মাদক বন্ধে কঠোর সিদ্ধান্ত হয়েছে – এমপি শাহজাহান চৌধুরী, আইন শৃঙ্খলা কমিটির বিশেষ সভা শেষে গণমাধ্যম কে।  হোয়াইক্যং ঝিমংখালী হাসান বিন আলী (রাঃ) জামে মসজিদ ও হেফজখানার নতুন পরিচালনা কমিটি ঘোষণা  মিয়ানমারের অভ্যান্তরে ভয়াবহ বিস্ফোরণের বিকটশব্দে কাঁপছে টেকনাফ সীমান্ত আতস্কে স্থানীয়রা  সাজা থেকে বাঁচতে পলাতক থেকেও লাভ হয়নি অবশেষে র‍্যাব-১৫’র জালে!  র‍্যাব ১৫ ও পুলিশের যৌথ অভিযানে ৪জন তরুণ টেকনাফের গহীন পাহাড় থেকে উদ্ধার  হ্নীলা উলুচামরি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের এসএমসি কমিটি ঘোষণা  রংগীখালী ফাজিল ডিগ্রী মাদ্রাসায় আলিম পরিক্ষার্থীদের দোয়া অনুষ্ঠান সম্পন্ন  হ্নীলা উত্তর শাখা সাংগঠনিক ৫নং ওয়ার্ডের আহবায়ক কমিটির কৃতজ্ঞতা প্রকাশ 

সন্ধ্যা থেকে সারাদেশে যৌথবাহিনীর টহল, বসছে চেকপোস্টও

  • আপডেট সময় : সোমবার, ২৪ ফেব্রুয়ারী, ২০২৫
  • ১৬৫ বার পড়া হয়েছে

অনলাইন ডেস্ক ;

রাজধানী ঢাকাসহ সারাদেশের গুরুত্বপূর্ণ ও অপরাধপ্রবণ এলাকাগুলোতে আজ সোমবার (২৪ ফেব্রুয়ারি) সন্ধ্যা থেকে যৌথবাহিনীর কমবাইন্ড টহল চলবে বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। তিনি বলেছেন, আইনশৃঙ্খলা স্বাভাবিক রাখতে ও অপরাধীদের ধরতে চেকপোস্টের সংখ্যাও বাড়ানো হবে।

এদিন বিকেলে সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সম্মেলনকক্ষে স্বরাষ্ট্র উপদেষ্টার সভাপতিত্বে অনুষ্ঠিত কোর কমিটির সভা শেষে সাংবাদিকদের তিনি এ তথ্য জানান।

 

বেশ কয়েকদিন ধরে রাজধানীসহ সারাদেশে ছিনতাই-ডাকাতি বেড়ে যাওয়ায় পর জননিরাপত্তা নিশ্চিতে এমন সিদ্ধান্ত এলো।

 

বনশ্রীতে ব্যবসায়ীকে গুলি করে ২০০ ভরি স্বর্ণ লুট,এক দিন আগে রোববার সন্ধ্যার পর রাজধানীতে বেশ কয়েকটি জায়গায় ছিনতাই-ডাকাতি ও গুলিবর্ষণের ঘটনায় মধ্যরাতে সংবাদ সম্মেলনে আসতে হয়েছে স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরীকে।

এ অবস্থায় সোমবার বিকেলে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সম্মেলনকক্ষে কোর কমিটির সভা হয়। সভা শেষে প্রেস সচিব বলেন, দেশের আইন-শৃঙ্খলা পরিস্থিতির বিষয়টি সরকার সিরিয়াসলি নিয়েছে। এজন্য সব বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তাদের নিয়ে মিটিংয়ে এ নির্দেশনা দেওয়া হয়েছে।###

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
error: Content is protected !!