1. akfilmmultimedia@gmail.com : admin2020 :
  2. teknafchannel71@gmail.com : teknaf7120 :
বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬, ০২:৩৯ পূর্বাহ্ন
শিরোনাম :
আরাফাত রহমান কোকো ক্রীড়া সংসদ টেকনাফ উপজেলা শাখার প্রথম পরিচিতি সভা অনুষ্ঠিত  অনন্য রেকর্ড গড়লেন উখিয়া প্রেসক্লাবের সভাপতি আনোয়ার টেকনাফে যুব নেতৃত্বে নেক্সাস অ্যাডভোকেসি সংলাপ: স্থানীয় সমস্যা সমাধানে সেবা প্রদানকারীদের কার্যকর উদ্যোগের আহ্বান টেকনাফে ৬৮ যুবকের টিভেট প্রশিক্ষণে যুক্ত হওয়ার সুযোগ নাফ নদীতে বিজিবি দুঃসাহসিক অভিযান, ১লক্ষ ৯০হাজার ইয়াবা’সহ আটক-৩ : নৌকা জব্দ  আকাশ, সড়ক ও নৌপথ পেরিয়ে সেন্ট মার্টিনে পৌঁছাল প্রবাসীর তারেকের মরদেহ একরাম হত্যা : মিফতাহ ও বদিকে কারাগারে পাঠানোর নির্দেশ স্বজন হারানোর আর্তনাত ও নিজ দেশে ফেরার আকুতিতে ক্যাম্পে রোহিঙ্গাদের সমাবেশ টেকনাফে মাদকবিরোধী র‍্যালি ও সমাবেশ রাতে মা সকালে পিতাকে হারিয়ে বাকরুদ্ধ টেকনাফের পুলিশ সদস্য কামাল : গ্রামজুড়ে শোকের ছাড়া 

সেন্টমার্টিন থেকে সাগরে নামল ১৮৩টি কাছিমের বাচ্চা 

  • আপডেট সময় : বৃহস্পতিবার, ৬ মার্চ, ২০২৫
  • ১৫৪ বার পড়া হয়েছে

• ফারুকুর রাহমান টেকনাফ।

কক্সবাজার সীমান্ত উপজেলা টেকনাফের সেন্টমার্টিন দ্বীপের মেরিন পার্ক হ্যাচারিতে জন্ম নেওয়া ১৮৩টি কাছিমের বাচ্চা সাগরে ফিরেছে।

বৃহস্পতিবার (৬ মার্চ) সকালে প্রবাল দ্বীপ সেন্টমার্টিন সৈকত থেকে বঙ্গোপসাগরে ওই কাছিমের বাচ্চা গুলো অবমুক্ত করা হয়েছে বলে এ তথ্যটি নিশ্চিত করেছেন আমার সেন্টমার্টিন নামে একটি সংগঠনের সমন্বায়ক আলী হায়দার।

সমন্বায়ক আলী হায়দার জানান, চলতি বছর সেন্ট মাটিন দ্বীপের বিভিন্ন স্থান থেকে প্রায় আটশতাধিক কচ্ছপের ডিম সংগ্রহ করেন ‘আমার সেন্টমার্টিন’ নামক সংগঠনের সদস্যরা। এসব ডিম তাঁরা পরিবেশ অধিদফতরের হ্যাচারিতে সংরক্ষণ করা হয়। সেন্টমার্টিন মেরিন পার্কে সামুদ্রিক কচ্ছপের ডিম সংরক্ষণ ও প্রজনন প্রক্রিয়ার তদারকি করে। গত কয়েক বছর ধরে সেন্টমার্টিন সৈকত থেকে কচ্ছপের ডিম সংগ্রহ করছে এ সংগঠনটি। চলতি মৌসুমে এ পর্যন্ত প্রায় আটশতাধিক ডিম সংগ্রহ করা হয়েছে। এরমধ্যে গত এক সপ্তাহ আগে আরও ১৭০টি কচ্ছপের বাচ্চা অবমুক্ত করা হয়। দুই মাস আগে সংগ্রহ করা আরও ১৮৩টি ডিম থেকে বাচ্চা বের হয়। পরে বাচ্চাগুলো সেন্টমার্টিন সাগরে অবমুক্ত করা হয়েছে।

এসময় উপস্থিত ছিলেন আমার সেন্টমার্টিন নামে একটি সংগঠনের সমন্বায়ক আয়াত উল্লাহ কুমনি,পরিবেশ অধিদফতরের কর্মী আবদুল আজিজসহ কয়েকজন স্থানীয় বাসিন্দারা।

আমার সেন্টমার্টিন নামে একটি সংগঠনের সমন্বায়ক আলী হায়দার বলেন, প্রবাল দ্বীপ সেন্টমার্টিনকে কচ্ছপসহ সকল সামুদ্রিক প্রাণীর জন্য নিরাপদ প্রজনন ও আবাসস্থল হিসেবে গড়ে তোলার কাজ চলছে।পৃথিবীকে মানুষের বসবাস উপযোগী রাখতে হলে প্রাণিকুলের উপস্থিতি জরুরি। তারই অংশ কচ্ছপের ডিম থেকে বাচ্চা ফুটিয়ে সাগরে অবমুক্ত করা হচ্ছে।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর

copy off