1. akfilmmultimedia@gmail.com : admin2020 :
  2. teknafchannel71@gmail.com : teknaf7120 :
শনিবার, ১৮ জুলাই ২০২৬, ০৪:১৪ অপরাহ্ন
শিরোনাম :
হ্নীলা উত্তর যুবদলের সংগঠনের ১০নং ওয়ার্ডের কমিটি ঘোষণা সভাপতি জুহুর আলম সম্পাদক আবছার সাংগঠনিক আবছার-২  রঙ্গিখালী ফাজিল ডিগ্রী মাদ্রাসার সম্পদের লাগিয়ত বা চুক্তি মাদ্রাসা কর্তৃপক্ষ ছাড়া অন্য কারো সাথে না করার নির্দেশ – সভাপতি জামাল উদ্দিন  এবার ১ দোকানি অপহরণ ৫০ লাখ টাকা মুক্তিপণ দাবি  টানা বৃষ্টিতে কর্ম হীন মানুষ ত্রাণ নিয়ে পানি বন্দি মানুষের পাশে এমপি শাহজাহান চৌধুরী কোটি টাকার ইয়াবা সহ র‍্যাব-১৫’র হাতে আটক নারী কারবারি  টেকনাফে চলাচলের রাস্তা বন্ধের প্র’তি’বা’দ করায় কলেজ ছাত্রকে হ’ত্যা!  সীমান্ত নিরাপত্তা, অবৈধ অস্ত্র উদ্ধার, অপহরণ ও মাদক বন্ধে কঠোর সিদ্ধান্ত হয়েছে – এমপি শাহজাহান চৌধুরী, আইন শৃঙ্খলা কমিটির বিশেষ সভা শেষে গণমাধ্যম কে।  হোয়াইক্যং ঝিমংখালী হাসান বিন আলী (রাঃ) জামে মসজিদ ও হেফজখানার নতুন পরিচালনা কমিটি ঘোষণা  মিয়ানমারের অভ্যান্তরে ভয়াবহ বিস্ফোরণের বিকটশব্দে কাঁপছে টেকনাফ সীমান্ত আতস্কে স্থানীয়রা  সাজা থেকে বাঁচতে পলাতক থেকেও লাভ হয়নি অবশেষে র‍্যাব-১৫’র জালে! 

আলোচিত কুখ্যাত ডাকাত আবুল খায়ের নারীসহ আটক

  • আপডেট সময় : বৃহস্পতিবার, ৬ মার্চ, ২০২৫
  • ১৪৯ বার পড়া হয়েছে

ফারুকুর রাহমান টেকনাফ।

কক্সবাজারের টেকনাফে পুলিশ ও নৌবাহিনী যৌথ অভিযানে এক নারী সহযোগীসহ কুখ্যাত ডাকাত আবুল খায়ের গ্রেফতার হয়েছে। এসময় তাদের কাছ থেকে তিনটি লম্বা দা ও শতাধিক ইয়াবা উদ্ধার করা হয়।

গ্রেফতার আবুল খায়ের (৩১) টেকনাফ উপজেলার হ্নীলা ইউনিয়নের লামার পাড়ার বাসিন্দা এবং তার সহযোগী কোহিনুর আক্তার (২৮) হোয়াইক্যং ইউনিয়নের ৩নং ওয়ার্ডের বাঘঘোনা এলাকার বাসিন্দা।

পুলিশ জানিয়েছে, গ্রেপ্তার আবুল খায়ের এর বিরুদ্ধে হত্যা, অপহরণ ও ডাকাতিসহ নানা অপরাধে জড়িত অভিযোগে টেকনাফ থানায় ৮ টির বেশী মামলা রয়েছে। এসব মামলায় সে দীর্ঘদিন ধরে পলাতক ছিল।

বৃহস্পতিবার বিকাল পৌনে ৫টায় এ তথ্য জানিয়েছেন টেকনাফ থানার ওসি মুহাম্মদ গিয়াস উদ্দিন।

তিনি বলেন, বুধবার মধ্যরাতে টেকনাফের হ্নীলা ইউনিয়নের লামার পাড়ায় কুখ্যাত ডাকাত আবুল খায়ের অবস্থান করার খবর পায় আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা। পরে নৌবাহিনী ও পুলিশের একটি যৌথ দল সেখানে অভিযান চালায়। এতে গোপন আস্তানাটি ঘিরে ফেললে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের উপস্থিতি টের পেয়ে সন্দেহজনক এক ব্যক্তি দৌড়ে পালানোর জন্য জলাশয়ে ঝাপ দেয়। এসময় জলাশয় থেকে তাকে গ্রেফতার কররা হয়।

ওসি আরও বলেন, পরে গ্রেফতার ব্যক্তির দেওয়া তথ্যমতে রাতেই হোয়াইক্যং ইউনিয়নের বাঘঘোনা এলাকার অপর একটি গোপন আস্তানায় অভিযান চালানো। এসময় সেখানে অবস্থানকারী এক নারী সহযোগীকে আটক করা হয়। ঘটনাস্থলে তল্লাশি চালিয়ে উদ্ধার করা হয় তিনটি লম্বা দা ও শতাধিক ইয়াবা।

গ্রেফতার আবুল খায়ের চিহ্নিত ডাকাত এবং ডাকাতিসহ নানা অপরাধে জড়িত অভিযোগে একাধিক মামলা রয়েছে বলে জানান ওসি মুহাম্মদ গিয়াস উদ্দিন। তিনি জানান, গ্রেফতারদের বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনে থানায় মামলা করা হয়েছে।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর

copy off