1. akfilmmultimedia@gmail.com : admin2020 :
  2. teknafchannel71@gmail.com : teknaf7120 :
বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬, ০২:৪১ পূর্বাহ্ন
শিরোনাম :
আরাফাত রহমান কোকো ক্রীড়া সংসদ টেকনাফ উপজেলা শাখার প্রথম পরিচিতি সভা অনুষ্ঠিত  অনন্য রেকর্ড গড়লেন উখিয়া প্রেসক্লাবের সভাপতি আনোয়ার টেকনাফে যুব নেতৃত্বে নেক্সাস অ্যাডভোকেসি সংলাপ: স্থানীয় সমস্যা সমাধানে সেবা প্রদানকারীদের কার্যকর উদ্যোগের আহ্বান টেকনাফে ৬৮ যুবকের টিভেট প্রশিক্ষণে যুক্ত হওয়ার সুযোগ নাফ নদীতে বিজিবি দুঃসাহসিক অভিযান, ১লক্ষ ৯০হাজার ইয়াবা’সহ আটক-৩ : নৌকা জব্দ  আকাশ, সড়ক ও নৌপথ পেরিয়ে সেন্ট মার্টিনে পৌঁছাল প্রবাসীর তারেকের মরদেহ একরাম হত্যা : মিফতাহ ও বদিকে কারাগারে পাঠানোর নির্দেশ স্বজন হারানোর আর্তনাত ও নিজ দেশে ফেরার আকুতিতে ক্যাম্পে রোহিঙ্গাদের সমাবেশ টেকনাফে মাদকবিরোধী র‍্যালি ও সমাবেশ রাতে মা সকালে পিতাকে হারিয়ে বাকরুদ্ধ টেকনাফের পুলিশ সদস্য কামাল : গ্রামজুড়ে শোকের ছাড়া 

অপহরণকারীদের ঘাঁটিতে যৌথ বাহিনীর অভিযান আটক ৩

  • আপডেট সময় : শনিবার, ৮ মার্চ, ২০২৫
  • ১৫৯ বার পড়া হয়েছে

ফারুকুর রাহমান টেকনাফ ।

কক্সবাজারের টেকনাফের নৌবাহিনী ও পুলিশ যৌথ অভিযান পরিচালনা করে চারটি আগ্নেয়াস্ত্র ও সাত রাউন্ড গুলিসহ তিনজন ব্যক্তিকে আটক করা হয়েছে। এসময় অভিযানে আটক সন্ত্রাসীদের হাতে অপহৃত নরসিংদী জেলার এক ব্যক্তিকে উদ্ধার করা হয়।

শুক্রবার (৭ মার্চ) রাতে টেকনাফ উপজেলার হোয়াইক্যং ইউনিয়নের ২নং ওয়ার্ড বালুখালী নামক স্থানে পুলিশ ও নৌবাহিনীর যৌথ অভিযান পরিচালনা করা হয়। আটক ব্যক্তিরা টেকনাফের হোয়াইক্যং ইউনিয়নের বাসিন্দা।

নৌবাহিনী থেকে জানানো হয়েছে, গোপন সংবাদের ভিত্তিতে খবর পেয়ে পুলিশকে সাথে নিয়ে অভিযান চালায় নৌবাহিনীর একটি দল।

অভিযানকালে অপহরণ চক্রের মূল হোতা মাদক ও অস্ত্র কারবারি হেলাল উদ্দিনসহ তার দুই সহযোগীকে আটক করা হয়। হেলাল উদ্দিনের বাড়ির আশেপাশে তল্লাশি করে মাটির নিচে পুঁতে রাখা অবস্থায় চারটি আগ্নেয়াস্ত্র সাত রাউন্ড তাজা গুলি উদ্ধার করা হয়।

এ সময় তার বাসা থেকে অপহরণের শিকার নরসিংদীর জেলার মনোহরদি উপজেলার বাসিন্দা আরেফুল ইসলাম শুভ নামের এক ব্যক্তিকে উদ্ধার করা হয়।

অপহৃত ওই ব্যক্তি জানান, গত ৩ মার্চ নরসিংদী থেকে কাজের সন্ধানে টেকনাফ বাসিন্দা মজিবের নিকট আসলে মজিব তাকে কাজ না দিয়ে হেলাল উদ্দিনের আস্তানায় একটি ঘরে তালাবদ্ধ অবস্থায় আটকে রাখে। পরে অপহরণ চক্রটি অপহৃত ভিকটিমের পরিবারের নিকট দুই লাখ ৮০ হাজার টাকা মুক্তিপণ দাবি করে।

টেকনাফ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. গিয়াস উদ্দিন জানিয়েছেন, আটকদের বিরুদ্ধে ইতঃপূর্বে হত্যা, অপহরণ, মাদক, চোরাচালানসহ বেশ কয়েকটি মামলা রয়েছে।

তিনি আরো জানান, আটক ব্যক্তি ও উদ্ধারকৃত অস্ত্র সরঞ্জাম সহ টেকনাফ মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর

copy off