1. akfilmmultimedia@gmail.com : admin2020 :
  2. teknafchannel71@gmail.com : teknaf7120 :
বুধবার, ২১ অক্টোবর ২০২৬, ০৪:৫৮ পূর্বাহ্ন
শিরোনাম :
উখিয়ায় শ্মশানের জমি নিয়ে ৪০ বছরের বিরোধ: একটি  প্রভাবশালী চক্র অসহায় মুসলিম পরিবারকে হয়রানির অভিযোগ টেকনাফের কাস্টমস কর্মকর্তা নাম ভাঙিয়ে চাঁদা দাবি’র সংবাদটি মিথ্যা, উদ্দেশ্যপ্রণোদিত ও বানোয়াট- জসিম উদ্দিনের তীব্র প্রতিবাদ  সেন্টমার্টিনে পর্যটক যাতায়াত ও জাহাজ চলাচল নিয়ে সচিবালয়ে আন্তঃমন্ত্রণালয় সভা, সুখবর আসছে-এমপি শাহজাহান চৌধুরী সত্য প্রতিবাদ করতে গিয়ে সংবাদে অপপ্রচার ও হয়রানি, প্রতিবাদ জানালেন স্বেচ্ছাসেবক দল নেতা রাশেদুল ইসলাম সেন্টমার্টিন রোগী এলে ফোন করে খুঁজতে হয় নার্সকে, হাসপাতালের নার্স কোয়ার্টারে যুবকের যাতায়াত নিয়ে চাঞ্চল্য তথ্য মানহীন ওষুধ লিখে রোগীকে জিম্মি! টেকনাফে ভয়ঙ্কর স্বাস্থ্য প্রতারণার ফাঁদ: প্রেসক্রিপশন বাণিজ্যের নেপথ্যে ফারিয়া’র মিরাস টেকনাফ পৌর শহরের ফুটপাত দখলমুক্ত করতে ইউএনও’র অভিযান টেকনাফের রঙ্গিখালীতে শহীদের কবর মুছে দেওয়ার অভিযোগে পরিবারের সংবাদ সম্মেলন সেন্ট মার্টিনে ৭০০ টাকায় খৎনা, দুই দিন পর ৫০ শিশুর রক্তক্ষরণ : ইউএনওর গাফিলতির অভিযোগ তরুণদের মাঠে রাখতে পারলে মাদক-অপরাধ থেকে দূরে রাখা যাবে: হ্নীলায় জেএসিএফ ট্রফির উদ্বোধনে বক্তারা 

টেকনাফে গহিন পাহাড়ে ডাকাত সদস্যের অর্ধগলিত লাশ উদ্ধার

  • আপডেট সময় : রবিবার, ৯ মার্চ, ২০২৫
  • ১৮৪ বার পড়া হয়েছে

• ফারুকুর রাহমান টেকনাফ।

কক্সবাজারের টেকনাফের গহিন পাহাড়ি এলাকায় অভিযান পরিচালনা করে রিদওয়ান নামক এক যুবকের অর্ধগলিত লাশ উদ্ধার করেছে পুলিশ।

উদ্ধার হওয়া যুবক হলেন, হ্নীলা ইউনিয়নের উত্তর আলিখালী এলাকার বাসিন্দা কালা চাঁন এর ছেলে রিদওয়ান (৩২)।

রবিবার (৯ মার্চ) আড়াইটার দিকে আলিখালী কাদিরে বড় ঘুনা এলাকায় পশ্চিমের গহিন পাহাড় থেকে স্থানীয় ডাকাত দলের সদস্য রিদওয়ানের লাশ উদ্ধার করা হয়।

স্থানীয় সূত্রে জানা গেছে, নিহত রিদুয়ান একজন ডাকাত ও সন্ত্রাসী প্রকৃতির লোক এবং অপহরণ চক্রের সক্রিয় সদস্য।তার বিরুদ্ধে হত্যা,অপহরণসহ একাধিক মামলা রয়েছে থানায়।

স্থানীয়রা জানায়,এক রাখাল গরু নিয়ে পাহাড়ের পাদদেশ দিয়ে যাওয়ার সময় দুর্গন্ধযুক্ত এক ব্যক্তির অর্ধগলিত মৃতদেহ দেখতে পায়। পরে এলাকার মানুষকে বিষয়টি জানালে লোকজন পুলিশে খবর দেয় এবং স্থানীয়রা পাহাড়ে গিয়ে লাশ শনাক্ত করে। পরে পুলিশ এসে রিদওয়ানের লাশ উদ্ধার করে।

নিহতের বাবা কালা চাঁন জানান, রমজানের শুরুতেই রাতে বাড়ি থেকে বের হলে দুই তিন দিন পার হলেও বাসায় না আসায় অনেক খোঁজাখুঁজি করেছি তাঁর সন্ধান পাওয়া যায়নি। এতটুকু বলতে পারি পূর্বশত্রুতার জের ধরে রিদুয়ানকে হত্যা করা হয়েছে। এঘটনার সঠিক বিচার চাই।

টেকনাফ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ গিয়াস উদ্দিন বলেন, স্থানীয় সূত্রে জানতে পারি হ্নীলা ইউনিয়নের আলিখালী কাদিরে বড় ঘুনা এলাকায় পশ্চিমের গহিন পাহাড়ে একটি লাশ পাওয়া যায়। ওই তথ্যের ভিত্তিতে পুলিশের একটি টিম ঘটনাস্থল থেকে অর্ধগলিত অবস্থায় একজন যুবকের লাশ উদ্ধার করতে সক্ষম হয় পুলিশ।

তিনি আরও বলেন, সুরতহাল রিপোর্ট শেষে লাশটি কক্সবাজার সদর হাসপাতাল মর্গে প্রেরণ করা হয়েছে। উক্ত বিষয়ে আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর

copy off