1. akfilmmultimedia@gmail.com : admin2020 :
  2. teknafchannel71@gmail.com : teknaf7120 :
বুধবার, ২১ অক্টোবর ২০২৬, ০৩:৪৫ পূর্বাহ্ন
শিরোনাম :
উখিয়ায় শ্মশানের জমি নিয়ে ৪০ বছরের বিরোধ: একটি  প্রভাবশালী চক্র অসহায় মুসলিম পরিবারকে হয়রানির অভিযোগ টেকনাফের কাস্টমস কর্মকর্তা নাম ভাঙিয়ে চাঁদা দাবি’র সংবাদটি মিথ্যা, উদ্দেশ্যপ্রণোদিত ও বানোয়াট- জসিম উদ্দিনের তীব্র প্রতিবাদ  সেন্টমার্টিনে পর্যটক যাতায়াত ও জাহাজ চলাচল নিয়ে সচিবালয়ে আন্তঃমন্ত্রণালয় সভা, সুখবর আসছে-এমপি শাহজাহান চৌধুরী সত্য প্রতিবাদ করতে গিয়ে সংবাদে অপপ্রচার ও হয়রানি, প্রতিবাদ জানালেন স্বেচ্ছাসেবক দল নেতা রাশেদুল ইসলাম সেন্টমার্টিন রোগী এলে ফোন করে খুঁজতে হয় নার্সকে, হাসপাতালের নার্স কোয়ার্টারে যুবকের যাতায়াত নিয়ে চাঞ্চল্য তথ্য মানহীন ওষুধ লিখে রোগীকে জিম্মি! টেকনাফে ভয়ঙ্কর স্বাস্থ্য প্রতারণার ফাঁদ: প্রেসক্রিপশন বাণিজ্যের নেপথ্যে ফারিয়া’র মিরাস টেকনাফ পৌর শহরের ফুটপাত দখলমুক্ত করতে ইউএনও’র অভিযান টেকনাফের রঙ্গিখালীতে শহীদের কবর মুছে দেওয়ার অভিযোগে পরিবারের সংবাদ সম্মেলন সেন্ট মার্টিনে ৭০০ টাকায় খৎনা, দুই দিন পর ৫০ শিশুর রক্তক্ষরণ : ইউএনওর গাফিলতির অভিযোগ তরুণদের মাঠে রাখতে পারলে মাদক-অপরাধ থেকে দূরে রাখা যাবে: হ্নীলায় জেএসিএফ ট্রফির উদ্বোধনে বক্তারা 

টেকনাফে যৌ*তু*কে*র জন্য স্ত্রীকে বিদ্যুৎ শক দিয়ে হত্যা*র অভিযোগ 

  • আপডেট সময় : বুধবার, ১৪ মে, ২০২৫
  • ২২০ বার পড়া হয়েছে

সংবাদ দাতা

কক্সবাজার টেকনাফের হ্নীলা ইউনিয়নের ১নং ওয়ার্ডের রোজার ঘোনা এলাকায় যৌতুকের জন্য স্ত্রীকে বিদ্যুৎ শক দিয়ে  হত্যার অভিযোগ উঠেছে। মাস ধরে নির্যাতনের পরে বুধবার রাতে স্বামীর মার ধরে বা শ্বাসরুদ্ধ করে হত্যা সন্দেহ হলে-ও জানাজার পূর্বে মৃতের গোসল করার সময় স্বজনেরা চেক করলে পায়ের হাটুর মধ্য খানে বিদ্যুৎ শটের পুড়া বা দাগ দেখা যায়। যা দেখে সকালে বিদ্যুৎ শটের দাগ নিশ্চিত করেন।

নিহত লুলুয়ান মরজান হিরা ( ১৭) হ্নীলা পূর্ব সিকদার পাড়ার মাস্টার মীর কাশেম এর মেয়ে। পিতা মীর কাশেম পানখালী সরকারি প্রথমিক বিদ্যালয়ের সাবেক শিক্ষক।  বুধবার (১৪ মে) ভোরে টেকনাফ মডেল থানা পুলিশের একটি টিম লাশ টি স্বামীর বাড়ি থেকে উদ্ধার করেন।

পারিবারিক সূত্রে জানাগেছে, গত ৫ মাস আগে রোজার ঘোনা এলাকার নুর আহাম্মদের ছেলে আব্বাস উদ্দিনের (২২) সাথে প্রেমের সম্পর্কে বিয়ে হয় হিরার। তা কোন ভাবে মেনে নিয়ে আগামী কোরবানের পরে বিয়ের বিষয়ে পারিবারিক ভাবে সামাজিক শিষ্টাচার মেনে সম্পন্ন করার কথা। কিন্তুু পাষান্ড স্বামী মাস ৩ মাস যেতে না যেতে স্ত্রীর সাথে যৌতুকের বিষয়  নিয়ে তর্কাতর্কি হয় স্বামীর। । যা নিহত হিরা নিজ পিতার পরিবারে ভাই বোনদের বলতেন যৌতুক স্বামীর ঘরে তাড়া তাড়ি পুষিয়ে দিতে। না হয় আমাকে স্বামী রাখবেনা বলে জানায় । যার কারণে প্রতিনিয়ত স্বামী আর স্ত্রী যৌতুকের বিষয়ে তর্কে জড়িয়ে যেত বলে জানা যায়। অবশেষে বুধবার রাতেই তাকে বিদ্যুৎ শট দিয়ে হত্যা করেন স্বামী পরিবার।

নিহতের দুলা ভাই নুরুল ইসলাম জানান, গভীর রাতে আমাকে নিহত হিরার স্বামী আব্বাসের বড় ভাই জমির উদ্দিন মোবাইলে ফোন করে বলেন, আপনার ছোট বোন হিরা আত্নহত্যা করেছে, এখন আমরা কি করতে পারি বলে খবর দেন। ভোরে গিয়ে পুলিশ লাশ উদ্ধার করে নিয়ে যাওয়ার পথে আমরা পৌছি। পরে পুলিশ কে কোন মতে বুঝিয়ে থামিয়ে হিরার স্বামীর ঘরে গিয়ে হত্যার বিষয়ে জানানর চেষ্টা করি।

নিহত মরজান হিরা কে গোসল দান কারি, শাহেনা ও হাসিনা বেগম জানান, হিরা কে গোসল করার সময় আত্নীয় স্বজনেরা তাহার শরীরে কোন নির্যাতনের চিহ্ন আছে কি না খোঁজ করতে বলে আমরা দেখি তাহার পায়ের হাটুর মধ্য খানে বিদ্যুৎ শটের দাগ রয়েছে, যা স্পষ্ট দেখা যাচ্ছে।

স্থানীয় হ্নীলা ইউনিয়ন পরিষদের (ভারপ্রাপ্ত) চেয়ারম্যান মোঃ আলী জানান, ঘটনার বিষয়ে আমি এলাকার মুরব্বিরা আমাকে জানিয়েছেন। দোষীকে সনাক্ত করে আইনের দাবি জানাচ্ছি শৃঙ্খলা বাহিনীর কাছে।

টেকনাফ মডেল থানার ওসি গিয়াস উদ্দিন জানান, ঘটনা শুনে সরজমিনে গিয়ে পুলিশ ভোরে লাশ উদ্ধার করেছে। ইতিমধ্যে সুরতাল কার্যক্রম শেষ করে ময়নাতদন্তের জন্য কক্সবাজার জেলা মর্গে প্ররণ করা হচ্ছে। পরবর্তী আইনি কার্যক্রম প্রক্রিয়া দিন।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর

copy off