1. akfilmmultimedia@gmail.com : admin2020 :
  2. teknafchannel71@gmail.com : teknaf7120 :
বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ০৪:২১ অপরাহ্ন
শিরোনাম :
একরাম হত্যা : মিফতাহ ও বদিকে কারাগারে পাঠানোর নির্দেশ স্বজন হারানোর আর্তনাত ও নিজ দেশে ফেরার আকুতিতে ক্যাম্পে রোহিঙ্গাদের সমাবেশ টেকনাফে মাদকবিরোধী র‍্যালি ও সমাবেশ রাতে মা সকালে পিতাকে হারিয়ে বাকরুদ্ধ টেকনাফের পুলিশ সদস্য কামাল : গ্রামজুড়ে শোকের ছাড়া  মাদক দেশ ও জাতির শত্রু তাই মাদক কে না বলুন – টেকনাফে এমপি শাহজাহান চৌধুরী  মিয়ানমারে পাচার কালে ৫৩ বস্তা সারসহ ইঞ্জিনচালিত নৌকা জব্দ করেছে বিজিবি  টেকনাফে অবৈধ মাটি উত্তোলনের বিরুদ্ধে অভিযান, ড্রেজারসহ জব্দ ৩ ড্রাম ট্রাক কোস্টগার্ডের পৃথক অভিযানে বোটে তল্লাশি চালিয়ে কোটি টাকার ইয়াবা উদ্ধার আটক ৪ জন  র‍্যাব-১৫’র অভিযানে বিদেশে পাচার কালে ৪ নারী ও ৬ পুরুষ উদ্ধার আটক ১ পাচার কারি  টেকনাফে ৩ বাহিনীর পৃথক অভিযানে বিপুল পরিমাণ ইয়াবা ও নগদ টাকা উদ্ধার আটক ৩ জন 

টেকনাফ পাইলট উচ্চ বিদ্যালয়ে মসজিদ নির্মাণ কাজের শুভ উদ্বোধন

  • আপডেট সময় : বৃহস্পতিবার, ২৯ মে, ২০২৫
  • ১৩৯ বার পড়া হয়েছে

ডেস্ক নিউজ : টেকনাফ ৭১

 

কক্সবাজারের টেকনাফের ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান টেকনাফ মডেল পাইলট উচ্চ বিদ্যালয়ের জামে মসজিদের নির্মাণ কাজের শুভ উদ্বোধন করা হয়েছে।

 

বুধবার দুপুরের দিকে মডেল পাইলট উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে জামে মসজিদের নির্মাণ কাজ উদ্বোধন করা হয়েছে।

 

উদ্বোধনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি জাহেদুল ইসলাম মাহমুদ।

 

নির্মাণ কাজের সভাপতিত্ব করেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক নূর হোসেন। সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- টেকনাফ আল জামিয়া ইসলামিয়া মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা মুফতি কেফায়েত উল্লাহ শফিক। সভায় উপস্থিত ছিলেন- বিদ্যালয় পরিচালনা কমিটির অভিভাবক সদস্য শওকত হায়াত মামুন।

 

এ সময় আরও উপস্থিত ছিলেন-বিদ্যালয়ে শিক্ষক বাবু বাসি রাম দে, তপন কুমার শীল, প্রথম আলোর টেকনাফ প্রতিনিধি গিয়াস উদ্দিন সহ গণ্যমান্য ব্যক্তি আলহাজ্ব জহির আহমদ, শিক্ষক মুজিবুর রহমান, প্রাক্তন শিক্ষার্থী শফিউল ইসলাম, আব্দুল আজিজ ও বিদ্যালয়ে শিক্ষার্থীবৃন্দ।

 

বিদ্যালয়ের সূত্রে জানায়, বিদ্যালয়ের প্রশাসনিক ভবনের উত্তর পাশে খোলা জায়গায় ১৮০০ স্কয়ার ফিটের দ্বিতীয় তলা বিশিষ্ট আধুনিক জামে মসজিদ নির্মাণের কাজে বিদ্যালয়ের নিজস্ব তহবিল থেকে ৬০ লাখ টাকা ব্যয়ে প্রাথমিকভাবে এ ভবন নির্মাণের কাজ শুরু করা হচ্ছে।

 

এ প্রসঙ্গে বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি জাহেদুল ইসলাম মাহমুদ বলেন, শিক্ষার্থীদের কথা বিবেচনা করে এই জামে মসজিদ নির্মাণ করা হচ্ছে। শুধু তাই নয়, বিদ্যালয়ের অধ্যায়নরত ছেলে ও মেয়ে শিক্ষার্থীদের নিয়মিত নামাজ আদায়ের জন্য দ্বিতীয় তলা বিশিষ্ট আধুনিক মডেলের জামে মসজিদ নির্মাণ করা হচ্ছে। নিচ তলায় ছেলে শিক্ষার্থীরা ও দ্বিতীয় তলায় মেয়ে শিক্ষার্থীরা নামাজ আদায় করবেন।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর

copy off