1. akfilmmultimedia@gmail.com : admin2020 :
  2. teknafchannel71@gmail.com : teknaf7120 :
বুধবার, ২১ অক্টোবর ২০২৬, ০২:৫১ পূর্বাহ্ন
শিরোনাম :
উখিয়ায় শ্মশানের জমি নিয়ে ৪০ বছরের বিরোধ: একটি  প্রভাবশালী চক্র অসহায় মুসলিম পরিবারকে হয়রানির অভিযোগ টেকনাফের কাস্টমস কর্মকর্তা নাম ভাঙিয়ে চাঁদা দাবি’র সংবাদটি মিথ্যা, উদ্দেশ্যপ্রণোদিত ও বানোয়াট- জসিম উদ্দিনের তীব্র প্রতিবাদ  সেন্টমার্টিনে পর্যটক যাতায়াত ও জাহাজ চলাচল নিয়ে সচিবালয়ে আন্তঃমন্ত্রণালয় সভা, সুখবর আসছে-এমপি শাহজাহান চৌধুরী সত্য প্রতিবাদ করতে গিয়ে সংবাদে অপপ্রচার ও হয়রানি, প্রতিবাদ জানালেন স্বেচ্ছাসেবক দল নেতা রাশেদুল ইসলাম সেন্টমার্টিন রোগী এলে ফোন করে খুঁজতে হয় নার্সকে, হাসপাতালের নার্স কোয়ার্টারে যুবকের যাতায়াত নিয়ে চাঞ্চল্য তথ্য মানহীন ওষুধ লিখে রোগীকে জিম্মি! টেকনাফে ভয়ঙ্কর স্বাস্থ্য প্রতারণার ফাঁদ: প্রেসক্রিপশন বাণিজ্যের নেপথ্যে ফারিয়া’র মিরাস টেকনাফ পৌর শহরের ফুটপাত দখলমুক্ত করতে ইউএনও’র অভিযান টেকনাফের রঙ্গিখালীতে শহীদের কবর মুছে দেওয়ার অভিযোগে পরিবারের সংবাদ সম্মেলন সেন্ট মার্টিনে ৭০০ টাকায় খৎনা, দুই দিন পর ৫০ শিশুর রক্তক্ষরণ : ইউএনওর গাফিলতির অভিযোগ তরুণদের মাঠে রাখতে পারলে মাদক-অপরাধ থেকে দূরে রাখা যাবে: হ্নীলায় জেএসিএফ ট্রফির উদ্বোধনে বক্তারা 

হিমছড়ি সৈকতে গোসলে নেমে চবি শিক্ষার্থী নি’হত, নি’খোঁজ ২

  • আপডেট সময় : মঙ্গলবার, ৮ জুলাই, ২০২৫
  • ১৪৫ বার পড়া হয়েছে

বিশেষ প্রতিবেদক, কক্সবাজার। 

ক্সবাজারের হিমছড়ি সৈকতে গোসল করতে নেমে সাদমান রহমান সাবাব (২১) নামে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) এক শিক্ষার্থী নি’হ’ত হয়েছেন। এ ঘটনায় এখনও নি’খোঁ’জ রয়েছেন আরও দুই শিক্ষার্থী।

আজ মঙ্গলবার (৮ জুলাই) সকাল ১০টার দিকে কক্সবাজারের হিমছড়ি পয়েন্টে এ দুর্ঘটনা ঘটে।

নি’হ’ত সাদমান রহমান সাবাব ঢাকার মিরপুরের পল্লবী দক্ষিণ এলাকার বাসিন্দা কে এম আনিসুর রহমানের ছেলে।

নি’খোঁ’জ শিক্ষার্থীরা হলেন- বগুড়ার দক্ষিণ সনসনিয়া গ্রামের আমিনুল ইসলামের ছেলে অরিত্র হাসান ও বগুড়া সদরের নারুলি দক্ষিণের বাসিন্দা রফিকুল ইসলামের ছেলে আসিফ আহমেদ।

সী সেফ লাইফ গার্ড সংস্থার কর্মকর্তা ইমতিয়াজ আহমেদ জানান, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ডেভেলপমেন্ট স্টাডিজ বিভাগের ২৩-২৪ সেশনের পাঁচ শিক্ষার্থী মিলে কক্সবাজার ভ্রমণে আসেন। সকালে তারা হিমছড়ি সৈকতে যান। তাদের মধ্যে দুজন বাঁধের ওপর বসেছিলেন। আর তিনজন বাঁধের নিচে নেমে গোসল করছিলেন। এ সময় সমুদ্রের উঁচু ঢেউয়ের তো’ড়ে তিনজন ভেসে যান। পরে অন্যান্য পর্যটকরা সাঁতার কেটে সাদমান রহমান সাবাবের ম’র’দে’হ উদ্ধার করেন। তবে অরিত্র হাসান ও আসিফ আহমেদ এখনও নি’খোঁ’জ রয়েছেন।

ইমতিয়াজ আহমেদ আরও জানান, বৃষ্টি ও বৈরী আবহাওয়ার কারণে সমুদ্র বেশ উ’ত্তা’ল ছিল। ফায়ার সার্ভিস, ট্যুরিস্ট পুলিশ এবং লাইফ গার্ড কর্মীরা নি’খোঁ’জ’দের উদ্ধারে অ’ভি’যা’ন চালিয়ে যাচ্ছে।

ট্যুরিস্ট পুলিশের অতিরিক্ত ডিআইজি আপেল মাহমুদ জানান, ইতোমধ্যে সাবাবের ম’র’দে’হ উদ্ধার করা হয়েছে। বাকি দুই শিক্ষার্থীর সন্ধানে সমুদ্রে ত’ল্লাশি চালানো হচ্ছে।###

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর

copy off