1. akfilmmultimedia@gmail.com : admin2020 :
  2. teknafchannel71@gmail.com : teknaf7120 :
শনিবার, ১৮ জুলাই ২০২৬, ০৩:৩১ অপরাহ্ন
শিরোনাম :
হ্নীলা উত্তর যুবদলের সংগঠনের ১০নং ওয়ার্ডের কমিটি ঘোষণা সভাপতি জুহুর আলম সম্পাদক আবছার সাংগঠনিক আবছার-২  রঙ্গিখালী ফাজিল ডিগ্রী মাদ্রাসার সম্পদের লাগিয়ত বা চুক্তি মাদ্রাসা কর্তৃপক্ষ ছাড়া অন্য কারো সাথে না করার নির্দেশ – সভাপতি জামাল উদ্দিন  এবার ১ দোকানি অপহরণ ৫০ লাখ টাকা মুক্তিপণ দাবি  টানা বৃষ্টিতে কর্ম হীন মানুষ ত্রাণ নিয়ে পানি বন্দি মানুষের পাশে এমপি শাহজাহান চৌধুরী কোটি টাকার ইয়াবা সহ র‍্যাব-১৫’র হাতে আটক নারী কারবারি  টেকনাফে চলাচলের রাস্তা বন্ধের প্র’তি’বা’দ করায় কলেজ ছাত্রকে হ’ত্যা!  সীমান্ত নিরাপত্তা, অবৈধ অস্ত্র উদ্ধার, অপহরণ ও মাদক বন্ধে কঠোর সিদ্ধান্ত হয়েছে – এমপি শাহজাহান চৌধুরী, আইন শৃঙ্খলা কমিটির বিশেষ সভা শেষে গণমাধ্যম কে।  হোয়াইক্যং ঝিমংখালী হাসান বিন আলী (রাঃ) জামে মসজিদ ও হেফজখানার নতুন পরিচালনা কমিটি ঘোষণা  মিয়ানমারের অভ্যান্তরে ভয়াবহ বিস্ফোরণের বিকটশব্দে কাঁপছে টেকনাফ সীমান্ত আতস্কে স্থানীয়রা  সাজা থেকে বাঁচতে পলাতক থেকেও লাভ হয়নি অবশেষে র‍্যাব-১৫’র জালে! 

টেকনাফে প্রেসক্লাব ও কর্মরত সাংবাদিকদের মানববন্ধন সাংবাদিক তুহিন হ*ত্যা*র বিচারের দাবী সাংবাদিক নেতাদের 

  • আপডেট সময় : শনিবার, ৯ আগস্ট, ২০২৫
  • ১৭১ বার পড়া হয়েছে

নাছির উদ্দীন রাজ, টেকনাফ।

সাংবাদিক আসাদুজ্জামান তুহিন হত্যাকাণ্ডে জড়িতদের গ্রেপ্তার করে দ্রুত বিচার নিশ্চিতের দাবীতে টেকনাফে টেকনাফ প্রেসক্লাব ও কর্মরত সাংবাদিকদের উদ্যোগে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শনিবার (৯ আগস্ট) বিকাল টেকনাফ প্রেসক্লাবের সামনে উক্ত মানববন্ধন অনুষ্ঠিত হয়।

এ সময় বক্তারা বলেন, সাংবাদিকেরা জাতির বিবেক। সমাজের অন্যায় বা অনিয়মের বিরুদ্ধে যদি কথা বলতে গিয়ে হত্যার  শিকার হতে হয়, তাহলে এটি ভবিষ্যৎ সাংবাদিকতা ও দেশের জন্য এক প্রকার হুমকি। তাই এ ঝুঁকি এড়াতে সাংবাদিক নিরাপত্তা আইন করা এখন সময়ে দাবি। যারা সাংবাদিক তুহিন হত্যায় জড়িত তাদের সকল কে সনাক্ত করে আইনের আওতায় এনে  দ্রুত বিচার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানাচ্ছি। যাতে কেউ কোন দিন এ রকম হত্যার সাহস না পায়। টেকনাফ প্রেসক্লাবের আহবায়ক আবুল কালাম আজাদের সভাপতিত্বে ও টেকনাফ ক্রাইম রিপোটার্স সোসাইটির ধর্ম বিষয়ক সম্পাদক ইব্রাহিম মাহমুদ এর সঞ্চালনায় মানববন্ধনে বক্তব্য রাখেন, টেকনাফ প্রেস ক্লাবের সাবেক সভাপতি জাবেদ ইকবাল চৌধুরী, সহ-সভাপতি আশেক উল্লাহ ফারুকী। টেকনাফ প্রেস ক্লাবের সদস্য সচিব সাইফুল ইসলাম সাইফী, টেকনাফ ক্রাইম রিপোটার্স সোসাইটির সভাপতি ও প্রেস ক্লাবের সদস্য গিয়াস উদ্দিন ভূলু, টেকনাফ সাংবাদিক ফোরামে সভাপতি আমান উল্লাহ আমান, টেকনাফ ক্রাইম রিপোটার্স সোসাইটির সাধারণ সম্পাদক ও প্রেস ক্লাবের সদস্য জিয়াবুল হক, টেকনাফ সাংবাদিক ফোরামে নির্বাহী সভাপতি মাওলানা জুবাইর, টেকনাফ মফস্বল সাংবাদিক ইউনিয়নের সভাপতি কায়ছার জুয়েল, সাংবাদিক মিজানুর রহমান মিজান, টেকনাফ উপজেলা মফস্বল সাংবাদিক ফোরামে সাংগঠনিক সম্পাদক শহীদুল্লাহ, সংবাদকর্মী মোঃ ইমন।

এসময় উপস্থিত ছিলেন, সাংবাদিক নুর হাকিম আনোয়ার, ছৈয়দুল আমিন চৌধুরী, আকতার হোসেন হিরো, হাবিবুল ইসলাম হাবিব, এমএ হাসান, মো. শহীদুল্লাহ, মো. সোহেল, নুরুল আলম, মোস্তাক, তোফায়েল বিন আজাদ, মো. ফারুক, কেফায়েত উল্লাহ, তৌহিদ উদ্দিন, নবীর আলী প্রমুখ। মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ শেষে মরহুম সাংবাদিক আসাদুজ্জামান তুহিনের আত্নার মাগফিরাত কামনা করে টেকনাফ প্রেসক্লাবের হল রুমে বিশেষ মোনাজাত করা হয়।

উল্লেখ্য, গত ৭ আগস্ট রাত সাড়ে ৮টার দিকে গাজীপুর মহানগরীর ব্যস্ততম চান্দনা চৌরাস্তা এলাকায় প্রকাশ্যে সাংবাদিক আসাদুজ্জামান তুহিনকে (৩৮) কুপিয়ে হত্যা করা হয়। তিনি দৈনিক ‘প্রতিদিনের কাগজ’ পত্রিকার গাজীপুরের স্টাফ রিপোর্টার ছিলেন।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর

copy off