1. akfilmmultimedia@gmail.com : admin2020 :
  2. teknafchannel71@gmail.com : teknaf7120 :
রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬, ১২:৫৯ পূর্বাহ্ন
শিরোনাম :
জামায়াতে লংমার্চ সফল করার লক্ষ্যে টেকনাফে জামায়াতের স্বাগত মিছিল এসিল্যান্ড ও কানুনগো না থাকায় টেকনাফ ভূমি অফিসে সেবা কার্যক্রম ব্যাহত আরাফাত রহমান কোকো ক্রীড়া সংসদ টেকনাফ উপজেলা শাখার প্রথম পরিচিতি সভা অনুষ্ঠিত  অনন্য রেকর্ড গড়লেন উখিয়া প্রেসক্লাবের সভাপতি আনোয়ার টেকনাফে যুব নেতৃত্বে নেক্সাস অ্যাডভোকেসি সংলাপ: স্থানীয় সমস্যা সমাধানে সেবা প্রদানকারীদের কার্যকর উদ্যোগের আহ্বান টেকনাফে ৬৮ যুবকের টিভেট প্রশিক্ষণে যুক্ত হওয়ার সুযোগ নাফ নদীতে বিজিবি দুঃসাহসিক অভিযান, ১লক্ষ ৯০হাজার ইয়াবা’সহ আটক-৩ : নৌকা জব্দ  আকাশ, সড়ক ও নৌপথ পেরিয়ে সেন্ট মার্টিনে পৌঁছাল প্রবাসীর তারেকের মরদেহ একরাম হত্যা : মিফতাহ ও বদিকে কারাগারে পাঠানোর নির্দেশ স্বজন হারানোর আর্তনাত ও নিজ দেশে ফেরার আকুতিতে ক্যাম্পে রোহিঙ্গাদের সমাবেশ

টেকনাফে ‘মানবতার দেয়াল’ এখন পুলিশ বক্সের সামনে

  • আপডেট সময় : সোমবার, ১৮ আগস্ট, ২০২৫
  • ২৩১ বার পড়া হয়েছে

সুবিধাবঞ্চিত মানুষদের পাশে মানবতার সেবায় হোক।থাকলে দিন, লাগলে নিন অর্থাৎ আপনার অপয়োজনীয় কাপড়-চোপড় দিয়ে যান, এবং নিয়ে যান।

সোমবার (১৮ আগষ্ট) সকালে টেকনাফ পৌরসভা হাজ্বী আব্দুল করিম মার্কেটে অবস্থিত মানবতার দেওয়াল পরিবর্তন করে বাস স্টেশন ঝর্না চত্বর সংলগ্ন পুলিশ বক্সের সামনে বসানো হয়েছে।

টেকনাফে সর্বপ্রথম “মানবতার দেয়াল”এই মহৎ কাজটি প্রতিষ্ঠা করেন মোহাম্মদ শহিদুল্লাহ।

তিনি বলেন, প্রায় ১৪ বছর আগে একটা লেখা পড়ে সিন্ধান্ত নিলাম “মানবতার দেওয়াল “দেখি দুই কদিন চেষ্টা করে হাল ছেড়ে না দিয়ে পাঁচ ছয় মাস পরে আবার বাস্তবায়নের চেষ্টা করি। ভাবতে অবাক লাগে! আমার অনিয়মিত পথচলায় একটু একটু করে ভালোলাগার পূর্ণতায় আমি এখনও আছি এই মানবতার দেওয়ালে কিসের টানে বার বার ছুটে আসি এই দেওয়ালে? তা অপ্রকাশ যোগ্য। এমন একটা সুন্দর টেকনাফে প্লাটফর্ম উপহার দিতে পারে নিজে একটু ব্যতিক্রমী মনে হচ্ছে।

ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ টেকনাফ উপজেলা দক্ষিণ শাখার সভাপতি রফিকুল ইসলাম রাফি বলেন, আমরা ২০২০ থেকে ২০২৫ সাল পর্যন্ত পৌরসভার আব্দুল করিম মার্কেটে থাকা অবস্থাই “মানবতার দেওয়াল”এর প্রতিষ্ঠা শহীদ উল্লাহ সঙ্গে ছিলাম। আমরা সবাই এই মহৎ কাজ করার জন্য ধন্যবাদ জানাই “টেন স্টার সংগঠন”কে এরকম মানবিক একটি কাজ করার জন্য। ফুটপাতে অসংখ্য অসহায় ও ভারসাম্যহীন পাগল রয়েছে প্রতিনিয়ত শীতে শীতার্ত অবস্থায় ভুগতেছে। রাস্তার উপর শুয়ে থাকা অসহায় ভারসাম্যহীন পগলরাও মানুষ-

ছাত্রনেতা মোহাম্মদ ইসমাইল বলেন, আমাদের অনেকের অর্থ আছে, বিত্ত আছে, সহায়-সম্পদ আছে। এ সবকিছুর সঙ্গে আমাদের বিবেকটা জাগ্রত করতে পারলে আমরা নিজেরাই অনেক কিছুতে পরিবর্তন আনতে পারি ইনশাআল্লাহ।

উপস্থিত থেকে সাংবাদিক মোহাম্মদ শহীদুল্লাহ বলেন, পর্যাপ্ত বস্ত্রের অভাবে অসহায় মানুষ রাতে ঘুমাতে পারছে না। আমরা যারা মোটামুটি চলতে পারছি, তারা এসব অসহায় মানুষের পাশে দাঁড়াতে পারি। উঁচু স্তরের মানুষজন একটু মমতার দৃষ্টি দিলে অনেক মানুষ আরামে ঘুমাতে পারবেন।

টেকনাফ ট্রাফিক পুলিশের ইনচার্জ মোখলেস উদ্দিন বলেন, মানবতার দেওয়াল প্রতিষ্ঠাতা শহীদ উল্লাহ, এই মহৎ কাজটি যারা উদ্যোগ নিয়েছেন আমি তাদেরকে সাধুবাদ জানাই। যারা ধনী মানুষ আছেন,যাদের পুরাতন কাপড় কাজে আসে না, এইখানে দিয়ে গেলে তৃণমূল যারা কাপড় কিনতে পারে না তাদের কাজে আসবে।

এসময় উপস্থিত ছিলেন ট্রাফিক পুলিশের ইনচার্জ মোখলেস উদ্দিন, ছাত্র প্রতিনিধি রফিকুল ইসলাম রাফি , মোহাম্মদ শহীদুল্লাহ , মোঃ ইউনুস, ছাত্রনেতা মোহাম্মদ ইসমাইল, সিএনজি সংগঠনের কোষাধ্যক্ষ রফিক প্রমুখ।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর

copy off