1. akfilmmultimedia@gmail.com : admin2020 :
  2. teknafchannel71@gmail.com : teknaf7120 :
শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬, ১১:২৭ অপরাহ্ন
শিরোনাম :
নাফ নদীতে গোসল করতে নেমে নিখোঁজ দুই শিশুর মৃত্যু! টেকনাফে ভাই-বোন নিখোঁজ, সন্ধান পেলে যোগাযোগ : 01811-621422 টেকনাফে একসঙ্গে দুই ভাই-বোন নূরানী শিক্ষার্থী নিখোঁজ, চরম উদ্বেগ ও উৎকণ্ঠায় পরিবার  লেদা স্টেশনে আবর্জনার স্তূপ: জনদুর্ভোগ চরমে, দায়িত্বে উদাসীন ব্যবসায়ীরা উখিয়ায় ১ লাখ ৫০ হাজার ইয়াবা’সহ টেকনাফের হেলাল বিজিবি’র হাতে গ্রেপ্তার টাকার বিনিময়ে রোহিঙ্গাদের করিয়ে দিচ্ছে পাসপোর্ট! অভিযোগের পর অভিযোগ, তবুও বহাল সাবরাং ইউপি উদ্যোক্তা ‘গনি টেকনাফে প্রধান শিক্ষকের উপর দুর্বৃত্তের হামলার ঘটনায়  উপজেলা প্রাথমিক শিক্ষক পরিবারের নিন্দা ও প্রতিবাদ টেকনাফে দুই স্কুলে তালা, ১১ শিক্ষককে শোকজ টেকনাফের হ্নীলায় ভ্রাম্যমান আদালতের জরিমানা টেকনাফ পৌরসভার বর্জ্যবাহী গাড়ি হেস্কাখাল ব্রিজে মৃ/ত কু’কু”র ফেলে যাওয়ার অভিযোগ

উখিয়া-টেকনাফের সংসদীয় আসনে এনডিএমের প্রার্থী এড.সাইফুদ্দিন খালেদ

  • আপডেট সময় : বুধবার, ২৭ আগস্ট, ২০২৫
  • ২৭৭ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক,

 

কক্সবাজার-৪, উখিয়া-টেকনাফ আসনে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ববি হাজ্জাজের বিশ্বস্ত সৈনিক জাতীয়তাবাদী গণতান্ত্রিক আন্দোলন-এনডিএম (নিবন্ধন নং-৪৩ ) কেন্দ্রীয় কমিটির কৃষি শ্রম ও সমবায় বিষয়ক সম্পাদক এবং কক্সবাজার জেলা কমিটির সভাপতি ও আইনজীবী, সমাজ সেবক এডভোকেট সাইফুদ্দিন খালেদ কে দলীয় মনোনয়ন দেয়া হবে বলে জানা গেছে। 

 

এডভোকেট সাইফুদ্দিন খালেদ গত জাতীয় সংসদ নির্বাচন-২০১৮ সালে এনডিএম এর জোট গণঐক্যের পক্ষে হারিকেন প্রতীক নিয়ে কক্সবাজার-৪, উখিয়া- টেকনাফ আসনে প্রতিদ্বন্দ্বিতা করেলেও এবারে এনডিএম এর দলীয় প্রতীক সিংহ প্রতীক নিয়ে নির্বাচনে লড়বেন বলে জানা গেছে। গত ২০১৮ সালের রাতের ভোট ও দিনে ভোট কারচুপির বিষয়ে তিনি জোরালো প্রতিবাদ করেছিলেন বলে জানান।

 

শিক্ষাগত ও পেশাগত জীবনে এডভোকেট সাইফুদ্দিন খালেদ একজন উচ্চ শিক্ষিত ও মেধাবী ব্যক্তিত্ব। তিনি একাউন্টিং থেকে অনার্স, মাস্টার্স, বিএড, এলএলবি, এলএলএম ডিগ্রিধারী। এছাড়াও একসময় তিনি সরাসরি সাংবাদিকতার সাথে জড়িত ছিলেন। তিনি একজন সাংবাদিক বান্ধব ব্যক্তি হিসেবে সুপরিচিত।

নতুন প্রজন্ম একজন উচ্চ শিক্ষিত ও মেধাবী ব্যক্তিত্ব হিসেবে এডভোকেট সাইফুদ্দিন খালেদকে বিকল্প হিসেবে চিন্তা করতে পারে বলে সচেতন মহলের ধারণা।

 

তিনি উখিয়া উপজেলার রত্নাপালং ইউনিয়নের ১নং ওয়ার্ড ভালুকিয়া মাতবর পাড়া নিবাসী ও বিশিষ্ট রাজনীতিবিদ, শিক্ষাবিদ ও ইসলামী ব্যক্তিত্ব নুরুল ইসলাম মাস্টারের বড় ছেলে ও কক্সবাজার জেলা ও দায়রা জজ আদালতের একজন প্রতিবাদী, স্বনামধন্য আইনজীবী ও রাজনৈতিক ব্যক্তিত্ব হিসেবে সকলের কাছে সুপরিচিত বলে জানা গেছে।

 

কক্সবাজার-৪, উখিয়া- টেকনাফ আসনে সংসদ নির্বাচনে অংশ গ্রহণ বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, জাতীয় সংসদ সদস্য বা আইনপ্রণেতা হওয়ার মতো যথেষ্ট যোগ্যতা আমার আছে, এলাকার মানুষ চাইলে আমি প্রতিদ্বন্দ্বিতা করবো ইনশাআল্লাহ। জনগণের প্রতি আপনার প্রতিশ্রুতি কি জানতে চাইলে তিনি জানান, আমরা ইতিপূর্বে মাদক সংশ্লিষ্টদের এ আসনের জনপ্রতিনিধি হিসেবে নির্বাচিত করেছি তাই এই এলাকা মাদকের অভয়ারণ্য হিসেবে পরিচিত। আমি নির্বাচিত হলে এলাকায় মাদক নির্মূল করবো, সীমান্ত সুরক্ষিত রাখবো, যেন কোন মাদক-অস্ত্র দেশে ডুকতে না পারে, বেকারত্ব রোধ, কর্মসংস্থান সৃষ্টি, শিক্ষার উন্নয়ন, ব্যবসা বানিজ্যের উন্নয়ন, রোহিঙ্গা সমস্যা সমাধান, আইনশৃঙ্খলার উন্নয়ন সহ জনগুরুত্বপূর্ণ কার্যাদি করতে একজন যোগ্য জনপ্রতিনিধি হিসেবে ভূমিকা রাখবো।

 

বিএনপির প্রার্থী সাবেক সাংসদ আলহাজ্ব শাহজাহান চৌধুরী এবং জামাতের প্রার্থী অধ্যক্ষ নুর মোহাম্মদ আনোয়ারী ও অন্য প্রার্থী বিষয়ে জানতে চাইলে তিনি বলেন- ওনারা সকলেই আমার সম্মানিত এবং মোরব্বি, ওনাদের বিষয়ে কোন মন্তব্য নেই।###

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর

copy off