1. akfilmmultimedia@gmail.com : admin2020 :
  2. teknafchannel71@gmail.com : teknaf7120 :
শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ১০:০৮ অপরাহ্ন
শিরোনাম :
টেকনাফে অপহরণ ও মানব পাচারের অভিযোগ শহীদ উল্লাহ মাঝি ও মনছুর আলমের বিরুদ্ধে, আতঙ্কে এলাকাবাসী সীমান্তে ১ লাখ ৪০ হাজার ইয়াবাসহ দুই পাচারকারীকে গ্রেফতার করলো বিজিবি টেকনাফে ১০ হাজার নেতাকর্মীর ছাত্রদলের শোভাযাত্রা! মাদক নির্মূলের ঘোষণা  এআই দিয়ে অস্ত্রের ভুয়া ছবি বানিয়ে অপপ্রচারের দাবি রোহিঙ্গা ক্যাম্পের আলমের আলম ডাকাত গ্রেফতার না হওয়া পর্যন্ত অপহরণ-মানব পাচার-খুন বন্ধ হবে না: সচেতন রোহিঙ্গা ও এলাকাবাসী প্রকাশিত মিথ্যা ও ভিত্তিহীন সংবাদের তীব্র প্রতিবাদ এবং রাজনৈতিক ষড়যন্ত্রের বিষয়ে আজিম উল্লাহ স্পষ্টীকরণ নির্বাচনের আগে রাজনৈতিক প্রতিহিংসায় মিথ্যা অপপ্রচারের অভিযোগ, তীব্র নিন্দা ও প্রতিবাদ টেকনাফে হেফজ বিভাগের দুই শিক্ষার্থী নিখোঁজ, স্বজনদের আকুতি, সন্ধ্যান চাই পরিবার প্রকাশিত মিথ্যা ও ভিত্তিহীন সংবাদের তীব্র প্রতিবাদ ও ব্যাখ্যা প্রদান টেকনাফে অস্ত্রের মুখে ১১ বছরের মাদ্রাসাছাত্রকে অপহরণ, সন্তানকে ফিরে পেতে মায়ের আহাজারি

টেকনাফের শীর্ষ সন্ত্রাসী ১৪ মামলার পলাতক আসামি মুন্না র‍্যাবের হাতে আটক

  • আপডেট সময় : রবিবার, ৫ অক্টোবর, ২০২৫
  • ২৭৫ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক 

কক্সবাজারের টেকনাফের শীর্ষ সন্ত্রাসী ও অপহরণ চক্রের মূলহোতা নুরুল ইসলাম মুন্না (৪০) কে আটক করেছে র‍্যাব-১৫। তিনি হত্যা, মাদক, অপহরণ ও অস্ত্রসহ ১৪ মামলার পলাতক আসামি।

শনিবার (৪ অক্টোবর) দুপুরে টেকনাফ সদর নতুন পল্লানপাড়া ৪ নং ওয়ার্ড এলাকায় অভিযান চালিয়ে তাঁকে আটক করা হয়।

বিকাল ৪ টার দিকে র‍্যাব-১৫ এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল কামরুল হাসান এ তথ্য নিশ্চিত করেন।

আটক নুরুল ইসলাম প্রকাশ (মুন্না) টেকনাফ সদর ইউনিয়নের ৩ নং ওয়ার্ড দক্ষিণ লেংগুরবিল মাঠপাড়া এলাকার এহলাস মিয়ার ছেলে।

র‍্যাব জানায়, মুন্না দীর্ঘদিন ধরে ৩০-৪০ জন সদস্য নিয়ে একটি সন্ত্রাসী গ্রুপ পরিচালনা করে আসছিল । চক্রটি নিয়মিত মানুষকে অপহরণ করে পাহাড়ি আস্তানায় বন্দি করে রাখতেন। এবং মুক্তিপণের জন্য অমানবিক নির্যাতন চালাতেন।

আইনশৃঙ্খলা বাহিনীর দীর্ঘদিনের নজরদারির পর শেষ পর্যন্ত মুন্নাকে আটক করতে সক্ষম হয় র‍্যাব।

আইনগত প্রক্রিয়া শেষে তাকে টেকনাফ মডেল থানায় হস্তান্তর করা হবে বলে জানান এই কর্মকর্তা ।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর

copy off