1. akfilmmultimedia@gmail.com : admin2020 :
  2. teknafchannel71@gmail.com : teknaf7120 :
শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ০৯:৫৬ অপরাহ্ন
শিরোনাম :
টেকনাফে অপহরণ ও মানব পাচারের অভিযোগ শহীদ উল্লাহ মাঝি ও মনছুর আলমের বিরুদ্ধে, আতঙ্কে এলাকাবাসী সীমান্তে ১ লাখ ৪০ হাজার ইয়াবাসহ দুই পাচারকারীকে গ্রেফতার করলো বিজিবি টেকনাফে ১০ হাজার নেতাকর্মীর ছাত্রদলের শোভাযাত্রা! মাদক নির্মূলের ঘোষণা  এআই দিয়ে অস্ত্রের ভুয়া ছবি বানিয়ে অপপ্রচারের দাবি রোহিঙ্গা ক্যাম্পের আলমের আলম ডাকাত গ্রেফতার না হওয়া পর্যন্ত অপহরণ-মানব পাচার-খুন বন্ধ হবে না: সচেতন রোহিঙ্গা ও এলাকাবাসী প্রকাশিত মিথ্যা ও ভিত্তিহীন সংবাদের তীব্র প্রতিবাদ এবং রাজনৈতিক ষড়যন্ত্রের বিষয়ে আজিম উল্লাহ স্পষ্টীকরণ নির্বাচনের আগে রাজনৈতিক প্রতিহিংসায় মিথ্যা অপপ্রচারের অভিযোগ, তীব্র নিন্দা ও প্রতিবাদ টেকনাফে হেফজ বিভাগের দুই শিক্ষার্থী নিখোঁজ, স্বজনদের আকুতি, সন্ধ্যান চাই পরিবার প্রকাশিত মিথ্যা ও ভিত্তিহীন সংবাদের তীব্র প্রতিবাদ ও ব্যাখ্যা প্রদান টেকনাফে অস্ত্রের মুখে ১১ বছরের মাদ্রাসাছাত্রকে অপহরণ, সন্তানকে ফিরে পেতে মায়ের আহাজারি

দলীয় নিয়ম ভেঙে বহিস্কৃত নেত্রী মরজিনা যুবদলের সমাবেশে!

  • আপডেট সময় : বুধবার, ২৯ অক্টোবর, ২০২৫
  • ২৪০ বার পড়া হয়েছে

আব্দুর রহমান ইবনে আমিন, টেকনাফ 

দলীয় নিয়ম শৃঙ্খলা, আওয়ামী সংশ্লিষ্টতাসহ নানা অভিযোগ এনে জেলা মহিলা দলের যুগ্ম সাধারণ সম্পাদক ও টেকনাফ উপজেলা মহিলা দলের সিনিয়র সহ-সভাপতি মর্জিনা আক্তার মর্জিনাকে বহিষ্কার করে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি।

২০২৪ সালে বিএনপি’র সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এই মহিলা নেত্রীসহ ৫১ নেতাকে বহিষ্কার করে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)।

বুধবার (২৯ অক্টোবর)বাংলাদেশ জাতীয়তাবাদী দল টেকনাফ উপজেলা ও পৌর শাখার উদ্যোগে যুব সমাবেশে বহিষ্কৃত এই নেত্রীকে মঞ্চের প্রথম সারিতে দেখা গেছে। যা নিয়ে তৃণমূল নেতাদের মাঝে মিশ্র প্রতিক্রিয়া সৃষ্টি হয়েছে।

দলীয় সিদ্ধান্ত অমান্য করে তৃতীয় ধাপে অনুষ্ঠিত উপজেলা পরিষদ নির্বাচনে মহিলা ভাইস চেয়ারম্যান পদে অংশ সহ নানান অভিযোগে তাকে বহিষ্কার করে বিএনপি।

এছাড়া জেলা মহিলা দলের সভাপতি (ভারপ্রাপ্ত) ছালেহা বেগম, সাধারণ সম্পাদক ফরিদা ইয়াসমিন এর যৌথ স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতেও মর্জিনাকে বহিষ্কার করা হয়।

নাম প্রকাশে অনিচ্ছুক মহিলা দলের এক নেত্রী জানান, সাংগঠনিকভাবে নির্দেশনা দেওয়া হয়েছে একক কোন ব্যক্তির পক্ষে প্রচারণা না করে ধানের শীষের প্রচারণা করার নির্দেশনা দিয়েছিলো। কিন্তু কোন অদৃশ্য কারণে সে (মর্জিনা) যুব সমাবেশে অংশ নেয় তা-ও প্রথম সারিতে তা নিয়ে দলের ত্যাগীর নেত্রীদের মিশ্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে

এ বিষয়ে জানতে চাইলে মর্জিনা আক্তার জানান- গত ২ দিন আগে বহিষ্কার আদেশ প্রত্যাহার করেছে বলে মর্জিনা দাবি করেছেন।

তবে এ বিষয়ে জেলা মহিলা দলের সভাপতি (ভারপ্রাপ্ত) ছালেহা বেগম বলেন, বহিষ্কার আদেশ প্রত্যাহার হয়নি এবং তাঁরা দলীয় প্রোগ্রামে অংশ নিতে পারে না। প্রত্যাহারের যেটি দাবি করছে তা ভূয়া। বিষয়টি বিএনপি জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও কেন্দ্রীয় মহিলা দলের যুগ্ম-সম্পাদক অ্যাড. শাহানা আক্তার শানুকে অবগত করব।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর

copy off