1. akfilmmultimedia@gmail.com : admin2020 :
  2. teknafchannel71@gmail.com : teknaf7120 :
মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬, ০৩:৪৮ অপরাহ্ন
শিরোনাম :
কক্সবাজারে আনন্দযাত্রা হলো বিষাদে, ওড়না পেঁচিয়ে টমটমে প্রাণ গেল পর্যটক সীমার টেকনাফের পরিচয়ে চট্টগ্রামে অবস্থান, হুন্ডির আড়ালে ইয়াবা কারবারের অভিযোগ রোহিঙ্গা মোঃ নূরের বিরুদ্ধে টেকনাফে বিজিবি-এসআরবির পৃথক অভিযানে ৫ লাখ ৯০ হাজার ইয়াবাসহ ৩ জন গ্রেপ্তার টেকনাফে চাকরির প্রলোভনে যুবক অপহরণ, মুক্তিপণ দাবি- থানায় অভিযোগ টেকনাফ জালিয়াপাড়া ও নাইট্যং পাড়ায় ২৫ জনের ভয়ঙ্কর সিন্ডিকেট : যাচ্ছে খাদ্য, আসছে ইয়াবা! ক্যাম্প ২৫ এর এফআইভিডিবির আয়োজনে আন্তর্জাতিক শান্তি দিবস উদযাপন রোহিঙ্গা কামাল, জুবায়ের ও সাইফ আলীর নিয়ন্ত্রণে টেকনাফে ইয়াবা-মানব পাচার সাম্রাজ্য, নেপথ্যে আরসা ও আরকান আর্মি! টেকনাফে দুই স্কুলে তালা, বিপাকে শত শত শিক্ষার্থী : মামলার মুখে ৮ শিক্ষক নির্বাচনী প্রার্থীদের মাদক পরীক্ষা নিয়ে হাইকোর্টের রুল টেকনাফে মা’আরিফুসসুন্নাহ তাহফীজুল কোরআন মাদ্রাসায় খতমে সবিনা, হিফজ সবক প্রদান ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

আ.লীগের ঝটিকা মিছিলে গেলে ৫ হাজার টাকা, ব্যানার ধরলে ৮

  • আপডেট সময় : বুধবার, ১২ নভেম্বর, ২০২৫
  • ১৭১ বার পড়া হয়েছে

মিছিলে অংশ নিলে পাঁচ হাজার আর ব্যানার ধরলে আট হাজার টাকা। কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ঝটিকা মিছিলে দেওয়া হচ্ছে এই টাকা। ঝটিকা মিছিলের জন্য কর্মী-সমর্থকদের আনা হচ্ছে বিভিন্ন জেলা থেকেও। রাজধানীতে গত ১০ মাসে এসব মিছিল থেকে অন্তত সাড়ে ৩ হাজার জনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

২০২৪ সালের ৫ আগস্ট আওয়ামীলীগ সরকারের পতনের পর এ বছরের মে মাসে নিষিদ্ধ করা হয় সংগঠনটির কার্যক্রম। এরপরও হঠাৎ রাজধানীর সড়ক কিংবা দেশের অন্য কোনো স্থানে দেখা যায় কর্মী-সমর্থকদের ঝটিকা মিছিল।

এসব মিছিল থেকে ককটেল ফাটিয়ে আতঙ্ক ছড়ানোর ঘটনাও ঘটেছে। কোথাও কোথাও বাস লক্ষ্য করে ইট-পাটকেলও ছোড়েন মিছিলকারীরা।ঝটিকা মিছিলে অংশ নেওয়ায় গত ১০ মাসে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের প্রায় ৩ হাজার নেতা-কর্মীকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর পুলিশ।

পুলিশ বলছে, রাজনৈতিক কর্মসূচি নয়, নাশকতার উদ্দেশ্যেই এসব কর্মসূচি। গ্রেপ্তার হওয়া কর্মীদের কাছ থেকে জানা গেছে এসব তথ্য। মিছিলের জন্য যারা টাকা দিচ্ছে, খুঁজে বের করা হবে তাদেরও।

ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) ডিসি (মিডিয়া) মুহাম্মদ তালেবুর রহমান বলেন, জনমনে আতঙ্ক সৃষ্টিকারী যারা মিছিল থেকে ককটেল বিস্ফোরণ করে শহরে আইনশৃঙ্খলা পরিস্থিতি বিনষ্ট করার চেষ্টা করছে, এমন যাদের শনাক্ত করা হয়েছে তাদের আমরা গ্রেপ্তার করছি। যারা তাদের আশ্রয় দিচ্ছে, ইন্ধন দিচ্ছে, অর্থ সহায়তা দিচ্ছে তাদেরও আমরা আইনের আওতায় আনছি।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর

copy off