1. akfilmmultimedia@gmail.com : admin2020 :
  2. teknafchannel71@gmail.com : teknaf7120 :
মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬, ০৩:৪৮ অপরাহ্ন
শিরোনাম :
কক্সবাজারে আনন্দযাত্রা হলো বিষাদে, ওড়না পেঁচিয়ে টমটমে প্রাণ গেল পর্যটক সীমার টেকনাফের পরিচয়ে চট্টগ্রামে অবস্থান, হুন্ডির আড়ালে ইয়াবা কারবারের অভিযোগ রোহিঙ্গা মোঃ নূরের বিরুদ্ধে টেকনাফে বিজিবি-এসআরবির পৃথক অভিযানে ৫ লাখ ৯০ হাজার ইয়াবাসহ ৩ জন গ্রেপ্তার টেকনাফে চাকরির প্রলোভনে যুবক অপহরণ, মুক্তিপণ দাবি- থানায় অভিযোগ টেকনাফ জালিয়াপাড়া ও নাইট্যং পাড়ায় ২৫ জনের ভয়ঙ্কর সিন্ডিকেট : যাচ্ছে খাদ্য, আসছে ইয়াবা! ক্যাম্প ২৫ এর এফআইভিডিবির আয়োজনে আন্তর্জাতিক শান্তি দিবস উদযাপন রোহিঙ্গা কামাল, জুবায়ের ও সাইফ আলীর নিয়ন্ত্রণে টেকনাফে ইয়াবা-মানব পাচার সাম্রাজ্য, নেপথ্যে আরসা ও আরকান আর্মি! টেকনাফে দুই স্কুলে তালা, বিপাকে শত শত শিক্ষার্থী : মামলার মুখে ৮ শিক্ষক নির্বাচনী প্রার্থীদের মাদক পরীক্ষা নিয়ে হাইকোর্টের রুল টেকনাফে মা’আরিফুসসুন্নাহ তাহফীজুল কোরআন মাদ্রাসায় খতমে সবিনা, হিফজ সবক প্রদান ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

টেকনাফে পৌর মৎস্যজীবী দলের স্বাগত মিছিল অনুষ্ঠিত

  • আপডেট সময় : শুক্রবার, ২১ নভেম্বর, ২০২৫
  • ১৭২ বার পড়া হয়েছে

টেকনাফ (কক্সবাজার) প্রতিনিধি:

​বাংলাদেশ জাতীয়তাবাদী মৎস্যজীবী দল, টেকনাফ পৌর শাখার উদ্যোগে এক বিশাল স্বাগত মিছিল অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (২১ নভেম্বর) বিকেলে পৌর শাখার আহ্বায়ক আব্দুল মান্নান ও সদস্য সচিব ইসমাইলের নেতৃত্বে মিছিলটি পৌর শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করেন।

এসময় উপস্থিত ছিলেন, টেকনাফ উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক শাহাদাত হোসেন, পৌর বিএনপির সভাপতি আব্দুর রাজ্জাক, সিঃ সহসভাপতি হাফেজ এনামুল হাছান, হাজী ছৈয়দ আলম, আব্দুল জব্বার, জাগের হোছাইন, রমজান আলী, যুগ্ম সম্পাদক আব্দু সালাম, সহ সাধারণ সম্পাদক ফরহাদ আমিন, সাংগঠনিক সম্পাদক ইসমাইল মৎস্যজীবী দলের উপজেলা সভাপতি জলাল উদ্দিন সহ বিএনপি ও এর অঙ্গ-সংগঠনের নেতাকর্মীরা।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন উখিয়া উপজেলা কৃষকদলের সদস্য সচিব সাদমান জামি চৌধুরী।

তিনি বলেন, ​”টেকনাফের এই বিশাল স্বাগত মিছিলে মৎস্যজীবী দলের নেতাকর্মীদের যে উদ্যম ও শক্তি দেখলাম, তা প্রমাণ করে টেকনাফে গণতন্ত্র পুনরুদ্ধারের আন্দোলন শুরু হয়ে গিয়েছে। সকল নেতাকর্মীকে আহ্বান জানাচ্ছি, আপনারা দেশনেত্রী বেগম খালেদা জিয়া এবং ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে ঐক্যবদ্ধ হয়ে কক্সবাজার -৪ আসনে ধানের শীষের প্রার্থী শাহজাহান চৌধুরীকে বিজয়ী করতে হবে।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর

copy off