1. akfilmmultimedia@gmail.com : admin2020 :
  2. teknafchannel71@gmail.com : teknaf7120 :
শুক্রবার, ২১ অগাস্ট ২০২৬, ১০:১৬ অপরাহ্ন
শিরোনাম :
মিয়ানমারে পাচার কালে ৫৩ বস্তা সারসহ ইঞ্জিনচালিত নৌকা জব্দ করেছে বিজিবি  টেকনাফে অবৈধ মাটি উত্তোলনের বিরুদ্ধে অভিযান, ড্রেজারসহ জব্দ ৩ ড্রাম ট্রাক কোস্টগার্ডের পৃথক অভিযানে বোটে তল্লাশি চালিয়ে কোটি টাকার ইয়াবা উদ্ধার আটক ৪ জন  র‍্যাব-১৫’র অভিযানে বিদেশে পাচার কালে ৪ নারী ও ৬ পুরুষ উদ্ধার আটক ১ পাচার কারি  টেকনাফে ৩ বাহিনীর পৃথক অভিযানে বিপুল পরিমাণ ইয়াবা ও নগদ টাকা উদ্ধার আটক ৩ জন  ঈদগাঁওতে মাদকবিরোধী মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত  তথ্য গোপনের মামলায় নুরুল হুদা মেম্বারের সাড়ে তিন বছর কারাদণ্ড দোয়া, মিলাদের মধ্য দিয়ে টেকনাফে উপজেলা বিএনপির উদ্যোগে বেগম খালেদা জিয়ার জন্মদিন পালিত  হোটেল কক্ষ থেকে পুলিশ সদস্যের ঝু’লন্ত ম’রদেহ উদ্ধার ​টেকনাফ খেলোয়াড় সমিতি কক্সবাজার জেলা সমিতির অনুমোদিত নয়: বিশেষ সতর্কবার্তা

খালেদা জিয়ার সুস্থতা কামনায় টেকনাফে মৎস্যজীবি দলের দোয়া মাহফিল

  • আপডেট সময় : মঙ্গলবার, ২ ডিসেম্বর, ২০২৫
  • ১০৮ বার পড়া হয়েছে

টেকনাফ (কক্সবাজার) প্রতিনিধি।

বাংলাদেশ জাতীয়তাবাদি দল বিএনপি’র চেয়ারপারসন ও সাবেক প্রধান মন্ত্রী বেগম খালেদা জিয়ার রোগমুক্তি- সুস্থতা কামনায় টেকনাফে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (০১ ডিসেম্বর) সন্ধ্যায় উপজেলা বিএনপির কার্যালয়ে টেকনাফ পৌরসভা, সদর ও সাবরাং মৎস্যজীবি দলের যৌথ আয়োজনে এই দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন, টেকনাফ উপজেলা বিএনপির সাঃ সম্পাদক শাহাদাত হোসেন, পৌর বিএনপির সভাপতি আব্দুর রাজ্জাক মেম্বার, সহ-সভাপতি হাজী ছৈয়দ আলম, সাংগঠনিক সম্পাদক মোঃ ইসমাইল, পৌর যুবদলের আহ্বায়ক আব্দুল শুক্কুর, যুগ্ম আহবায়ক ইসমাইল, উপজেলা তাঁতী দলের সদস্য সচিব হেলাল উদ্দিন, সদর ইউনিয়ন যুবদলের আহ্বায়ক রফিক, পৌর স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক আব্দুল্লাহ, সদস্য সচিব রহমত উল্লাহ, সিঃ যুগ্ম আহবায়ক আব্দুর রাজ্জাক, যুগ্ম আহবায়ক ছেনায়েত উল্লাহ, টেকনাফ সরকারি কলেজের আহবায়ক আতা উল্লাহ আল কাদেরী, পৌর ছাত্র দলের সিঃ যুগ্ম আহবায়ক তারেক আহমদ সাগর।

এ সময় চিকিৎসাধীন খালেদা জিয়ার দ্রুত রোগমুক্তি ও দীর্ঘায়ু কামনা করে দোয়া পাট করেন সাবরাংয়ের মাওলানা আব্দুল্লাহ।

দোয়া মাহফিল শেষে টেকনাফ পৌর মৎস্যজীবি দলের আহ্বায়ক আব্দুল মান্নান বলেন- ‘আল্লাহ চাইলে সবকিছু সম্ভব। আমরা মহান রবের কাছে প্রার্থনা করি, আল্লাহ যেন মাতৃতুল্য গণতন্ত্রের আপোষহীন নেত্রী বেগম খালেদা জিয়াকে দ্রুত সুস্থতা ও দীর্ঘায়ু কামনা করে।

এ সময় আরও উপস্থিত ছিলেন- টেকনাফ পৌর মৎস্যজীবি দলের সদস্য সচিব মোহাম্মদ ইসমাইল, সদর ইউনিয়ন মৎস্যজীবি দলের আহবায়ক রশিদ আহমদ আনু, সাবরাং ইউনিয়ন মৎস্যজীবি দলের আহ্বায়ক রশিদ মিয়া সহ আরও অনেকেই।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর

copy off