1. akfilmmultimedia@gmail.com : admin2020 :
  2. teknafchannel71@gmail.com : teknaf7120 :
মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬, ০৩:৪৫ অপরাহ্ন
শিরোনাম :
কক্সবাজারে আনন্দযাত্রা হলো বিষাদে, ওড়না পেঁচিয়ে টমটমে প্রাণ গেল পর্যটক সীমার টেকনাফের পরিচয়ে চট্টগ্রামে অবস্থান, হুন্ডির আড়ালে ইয়াবা কারবারের অভিযোগ রোহিঙ্গা মোঃ নূরের বিরুদ্ধে টেকনাফে বিজিবি-এসআরবির পৃথক অভিযানে ৫ লাখ ৯০ হাজার ইয়াবাসহ ৩ জন গ্রেপ্তার টেকনাফে চাকরির প্রলোভনে যুবক অপহরণ, মুক্তিপণ দাবি- থানায় অভিযোগ টেকনাফ জালিয়াপাড়া ও নাইট্যং পাড়ায় ২৫ জনের ভয়ঙ্কর সিন্ডিকেট : যাচ্ছে খাদ্য, আসছে ইয়াবা! ক্যাম্প ২৫ এর এফআইভিডিবির আয়োজনে আন্তর্জাতিক শান্তি দিবস উদযাপন রোহিঙ্গা কামাল, জুবায়ের ও সাইফ আলীর নিয়ন্ত্রণে টেকনাফে ইয়াবা-মানব পাচার সাম্রাজ্য, নেপথ্যে আরসা ও আরকান আর্মি! টেকনাফে দুই স্কুলে তালা, বিপাকে শত শত শিক্ষার্থী : মামলার মুখে ৮ শিক্ষক নির্বাচনী প্রার্থীদের মাদক পরীক্ষা নিয়ে হাইকোর্টের রুল টেকনাফে মা’আরিফুসসুন্নাহ তাহফীজুল কোরআন মাদ্রাসায় খতমে সবিনা, হিফজ সবক প্রদান ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

টেকনাফ প্রেসক্লাবে মহান বিজয় দিবস উদযাপন ও আলোচনা সভা অনুষ্ঠিত

  • আপডেট সময় : মঙ্গলবার, ১৬ ডিসেম্বর, ২০২৫
  • ১৭৫ বার পড়া হয়েছে

সংবাদ বিজ্ঞপ্তি :

বাঙালি জাতির জীবনে এক ঐতিহাসিক ও গৌরবোজ্জ্বল দিন—মহান বিজয় দিবস ১৬ই ডিসেম্বর । এই দিনটিকে স্মরণ করে ও এর তাৎপর্য তুলে ধরতে টেকনাফ প্রেসক্লাবে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (১৬ ডিসেম্বর) বিকেলে টেকনাফ প্রেসক্লাবের হল রুমে টেকনাফ প্রেসক্লাব ও কর্মরত সাংবাদিকদের উদ্যোগে তা অনুষ্ঠিত হয়। এর আগে দুপুর থেকে মহান বিজয় দিবস উপলক্ষে সকলের জন্য উন্মুক্তভাবে মধ্যাহ্নভোজের আয়োজন করা হয়।

টেকনাফ প্রেসক্লাবের আহবায়ক সাংবাদিক আবুল কালাম আজাদের সভাপতিত্বে সদস্য নাছির উদ্দীন রাজ এর সঞ্চালনায় ও ইব্রাহীম মাহমুদের কুরআন তেলাওয়াতের মাধ্যমে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, প্রেসক্লাবের সদস্য গিয়াস উদ্দিন ভুলু, আমান উল্লাহ কবির, জিয়াবুল হক, মোহাম্মদ জুবাইর। কর্মরত সাংবাদিক আরাফাত সানি, হাবিবুর রহমান, সাইফুদ্দিন মোহাম্মদ মামুন, শেখ রাসেল, সাইফুদ্দিন আল মোবারক, আব্দুল ওয়াজেদ আশরাফ, নোমান অরুপ, মিজানুর রহমান মিজান, এ ছাড়া আরো উপস্থিত ছিলেন, এম এ হাছান, সাইফুল ইসলাম, নুরুল আলম, হোসাইন শরীফ, মোঃ তোফায়েল, মোহাম্মদ মালেক, ইউনুছ ও প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি মরহুম ছৈয়দ হোছেন এর দুই ছেলে তরিকুল ইসলাম বকুল ও হোছাইনুল মোস্তফা (রায়হান)।

​আলোচনা সভায় বক্তারা বলেন, “দীর্ঘ নয় মাসের রক্তক্ষয়ী যুদ্ধের পর অর্জিত আমাদের এই স্বাধীনতা। ৩০ লাখ শহীদ ও ২ লাখ মা-বোনের আত্মত্যাগের বিনিময়ে আমরা পেয়েছি লাল-সবুজের পতাকা। নতুন প্রজন্মকে মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস জানাতে হবে এবং স্বাধীনতার মূল চেতনাকে ধারণ করে দেশপ্রেম নিয়ে কাজ করতে হবে।

মুক্তিযুদ্ধের মাধ্যমে অর্জিত মূল্যবোধকে সমুন্নত রেখে একটি উন্নত ও সমৃদ্ধ বাংলাদেশ গড়ার প্রত্যয়দীপ্ত অঙ্গীকার ব্যক্ত উপস্থিত সাংবাদিকবৃন্দ।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর

copy off