1. akfilmmultimedia@gmail.com : admin2020 :
  2. teknafchannel71@gmail.com : teknaf7120 :
শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ০৩:৩২ পূর্বাহ্ন
শিরোনাম :
উখিয়ায় শ্মশানের জমি নিয়ে ৪০ বছরের বিরোধ: একটি  প্রভাবশালী চক্র অসহায় মুসলিম পরিবারকে হয়রানির অভিযোগ টেকনাফের কাস্টমস কর্মকর্তা নাম ভাঙিয়ে চাঁদা দাবি’র সংবাদটি মিথ্যা, উদ্দেশ্যপ্রণোদিত ও বানোয়াট- জসিম উদ্দিনের তীব্র প্রতিবাদ  সেন্টমার্টিনে পর্যটক যাতায়াত ও জাহাজ চলাচল নিয়ে সচিবালয়ে আন্তঃমন্ত্রণালয় সভা, সুখবর আসছে-এমপি শাহজাহান চৌধুরী সত্য প্রতিবাদ করতে গিয়ে সংবাদে অপপ্রচার ও হয়রানি, প্রতিবাদ জানালেন স্বেচ্ছাসেবক দল নেতা রাশেদুল ইসলাম সেন্টমার্টিন রোগী এলে ফোন করে খুঁজতে হয় নার্সকে, হাসপাতালের নার্স কোয়ার্টারে যুবকের যাতায়াত নিয়ে চাঞ্চল্য তথ্য মানহীন ওষুধ লিখে রোগীকে জিম্মি! টেকনাফে ভয়ঙ্কর স্বাস্থ্য প্রতারণার ফাঁদ: প্রেসক্রিপশন বাণিজ্যের নেপথ্যে ফারিয়া’র মিরাস টেকনাফ পৌর শহরের ফুটপাত দখলমুক্ত করতে ইউএনও’র অভিযান টেকনাফের রঙ্গিখালীতে শহীদের কবর মুছে দেওয়ার অভিযোগে পরিবারের সংবাদ সম্মেলন সেন্ট মার্টিনে ৭০০ টাকায় খৎনা, দুই দিন পর ৫০ শিশুর রক্তক্ষরণ : ইউএনওর গাফিলতির অভিযোগ তরুণদের মাঠে রাখতে পারলে মাদক-অপরাধ থেকে দূরে রাখা যাবে: হ্নীলায় জেএসিএফ ট্রফির উদ্বোধনে বক্তারা 

অ’প’হ’রণ ও মা’ন’ব পা’চারকারি দু’গ্রুপের গু’লাগু’লিতে নি’হ’ত তরুণী 

  • আপডেট সময় : শনিবার, ১৭ জানুয়ারী, ২০২৬
  • ১৮৩ বার পড়া হয়েছে

নাছির উদ্দীন রাজ, টেকনাফ। 

 

কক্সবাজার টেকনাফের বাহার ছড়া ৯নং ওয়ার্ডের নোয়াখালী এলাকার ফার্ম পাড়াতে গহীন পাহাড়ের পাদদেশে অপহরণকারি ও মানব পাচার কারিদের আস্তানায় দুই বাহিনীর মধ্যে গুলাগুলির ঘটনা ঘটে।

 

তাদের ছোঁড়া গুলিতে সুমাইয়া আক্তার (১৮) নামের এক কিশোরী গুলিবিদ্ধ হয়। সে ওই এলাকার ছিদ্দিকের মেয়ে। পরে পরিবারের স্বজনেরা তাকে উদ্ধার করে টেকনাফ হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। শুক্রবার (১৬ জানুয়ারি) সন্ধায় উক্ত ঘটনা ঘটে।

 

নিহত কিশোরীর পিতা সিদ্দিক জানান, আমরা সন্ধ্যা বেলায় বাড়ির উঠানে বসছিলাম। আমার মেয়ে বাড়ির খাবার পানি সংগ্রহ করে বাহির হতে বাড়ির উঠান পর্যন্ত আসলে পাহাড়ের দিক থেকে গুলি এসে আমার মেয়ের গায়ে পড়ে। হঠাৎ আমার মেয়ে মাঠিতে ঢলে পড়ে। সাথে সাথে তাকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে টেকনাফ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্য রত ডাক্তার তাকে মৃত ঘোষণা করেন।

 

তিনি আরো জানান, রাতের আঁধারে কে বা কারা গুলি করেছে তা স্পষ্ট হয়নি। তবে পাহাড়ে অপহরণ কারিদের দুই গ্রুপের মধ্যে প্রচুর গুলাগুলি চলছিল। আমি সরকারে কাছে মেয়ে হত্যার বিচার চাই। সঠিক তদন্ত করে কারা পাহাড়ে আজ গুলাগুলি করেছে তা বের করতে হবে।

 

স্থানীয় অনেকেই জানান, অপহরণ কারি ও মানব পাচার কারি দুই গ্রুপের মধ্যে আধিপত্য বিস্তার কে কেন্দ্র করে গুলাগুলি হয়। যাতে ছোঁড়া গুলিতে সে নিহত হন।

 

টেকনাফ মডেল থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ সাইফুল ইসলাম জানান, নোয়াখালী পাড়া এক কিশোরী গুলিবিদ্ধ হয়ে হাসপাতালে এনেছে খবর পেয়ে সেখানে আমাদের পুলিশের টিম পাঠিয়েছি। হাসপাতালের চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। পরবর্তী আইনি কার্যক্রম প্রক্রিয়া ধীন। ###

সানি🖋️

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর

copy off