1. akfilmmultimedia@gmail.com : admin2020 :
  2. teknafchannel71@gmail.com : teknaf7120 :
মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২৬, ০৮:৫৭ অপরাহ্ন
শিরোনাম :
উখিয়ায় শ্মশানের জমি নিয়ে ৪০ বছরের বিরোধ: একটি  প্রভাবশালী চক্র অসহায় মুসলিম পরিবারকে হয়রানির অভিযোগ টেকনাফের কাস্টমস কর্মকর্তা নাম ভাঙিয়ে চাঁদা দাবি’র সংবাদটি মিথ্যা, উদ্দেশ্যপ্রণোদিত ও বানোয়াট- জসিম উদ্দিনের তীব্র প্রতিবাদ  সেন্টমার্টিনে পর্যটক যাতায়াত ও জাহাজ চলাচল নিয়ে সচিবালয়ে আন্তঃমন্ত্রণালয় সভা, সুখবর আসছে-এমপি শাহজাহান চৌধুরী সত্য প্রতিবাদ করতে গিয়ে সংবাদে অপপ্রচার ও হয়রানি, প্রতিবাদ জানালেন স্বেচ্ছাসেবক দল নেতা রাশেদুল ইসলাম সেন্টমার্টিন রোগী এলে ফোন করে খুঁজতে হয় নার্সকে, হাসপাতালের নার্স কোয়ার্টারে যুবকের যাতায়াত নিয়ে চাঞ্চল্য তথ্য মানহীন ওষুধ লিখে রোগীকে জিম্মি! টেকনাফে ভয়ঙ্কর স্বাস্থ্য প্রতারণার ফাঁদ: প্রেসক্রিপশন বাণিজ্যের নেপথ্যে ফারিয়া’র মিরাস টেকনাফ পৌর শহরের ফুটপাত দখলমুক্ত করতে ইউএনও’র অভিযান টেকনাফের রঙ্গিখালীতে শহীদের কবর মুছে দেওয়ার অভিযোগে পরিবারের সংবাদ সম্মেলন সেন্ট মার্টিনে ৭০০ টাকায় খৎনা, দুই দিন পর ৫০ শিশুর রক্তক্ষরণ : ইউএনওর গাফিলতির অভিযোগ তরুণদের মাঠে রাখতে পারলে মাদক-অপরাধ থেকে দূরে রাখা যাবে: হ্নীলায় জেএসিএফ ট্রফির উদ্বোধনে বক্তারা 

হ্নীলায় কোস্ট ফাউন্ডেশন এর উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত 

  • আপডেট সময় : শনিবার, ৭ মার্চ, ২০২৬
  • ১৯৮ বার পড়া হয়েছে

সংবাদ দাতা, টেকনাফ

টেকনাফের হ্নীলায় কোস্ট ফাউন্ডেশন এর উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত। শনিবার (৭ মার্চ) বিকালে হ্নীলা কোস্ট ফাউন্ডেশনের কার্যালয়ে উক্ত ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়। এতে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, টেকনাফ উপজেলা পরিষদের সাবেক মহিলা ভাইস চেয়ারম্যান মরজিনা আক্তার সিদ্দিকী, হ্নীলা ২নং ওয়ার্ডের মেম্বার বেলাল উদ্দিন, ১,২,৪ নং ওয়ার্ডের মহিলা মেম্বার রাহামা আক্তার, হ্নীলা উত্তর বিএনপির সাবেক সভাপতি আবছার কামাল নোবেল, সাংবাদিক ও সামাজিক সংগঠন নাছির উদ্দীন রাজ,  দারুসসুন্নাহ মাদ্রাসার শিক্ষক মাওলানা কারি মকসুদ রহমান।

কোস্ট ফাউন্ডেশনের প্রকল্প সমন্বয় কারি মিজানুর রহমান, এলাকা ব্যবস্থাপক রফিকুল ইসলাম, হ্নীলা শাখার শাখা ব্যবস্থাপক জয়নাল আবেদীন, টেকনাফ শাখার শাখা ব্যবস্থাপক আব্দুল্লাহ আল মোহাম্মদ শাহীন, প্রোগ্রাম অফিসার জিলানি সহ অনেকেই। তাদের এবারের প্রতিপাদ্য হলো ” সংযম হোক সমতা প্রতিষ্ঠার শক্তি, আত্মসমালোচনা হোক নায্যতার পথ “। আলোচনা সভা শেষে দেশ জাতি ও মুসলিম উম্মার কল্যাণ দোয়া ও মোনাজাত করা হয়। ইফতার মাহফিলে আগত সকলে কোস্ট ফাউন্ডেশনের কার্যক্রম ও ইফতারের প্রতি সন্তুষ্টি প্রকাশ করেন এবং প্রতিষ্ঠানটির সফলতা কামনা করেন।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর

copy off