
নাছির উদ্দীন রাজ, টেকনাফ
কক্সবাজার টেকনাফের সদর ইউনিয়নের কেরুনতলী এলাকার অভিযান চালিয়ে ৮০ হাজার পিচ ইয়াবা সহ একটি প্রাইভেটকার জব্দ করেছে টেকনাফ কোস্টগার্ড সদস্যরা। যার আনুমানিক বাজার মূল্য ৪ কোটি টাকা বলে জানিয়েছেন বাহিনীটি। এ সময় টেকনাফ সদর ইউনিয়নের জাহালিয়া পাড়ার মোঃ হোসেনের ছেলে মোঃ আলী (২৪) কে আটক করা হয়।
সোমবার ( ৮ জুন) দুপুরে কোস্ট গার্ড মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, টেকনাফ কেরুনতলী এলাকায় গেল ৭জুন রাত ২ টায় কোস্ট গার্ড স্টেশন টেকনাফ কর্তৃক গোপন সংবাদের ভিত্তিতে একটি বিশেষ অভিযান পরিচালনা করা হয়। অভিযান চলাকালীন উক্ত এলাকায় সন্দেহজনক একটি প্রাইভেটকারে তল্লাশি চালিয়ে প্রায় ৪ কোটি টাকা মূল্যের ৮০ হাজার পিস ইয়াবা ও পাচারকাজে ব্যবহৃত প্রাইভেটকারসহ একজন মাদক কারবারিকে আটক করা হয়।
জব্দকৃত ইয়াবা, প্রাইভেটকার ও আটককৃত মাদক কারবারির পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।
Leave a Reply