1. akfilmmultimedia@gmail.com : admin2020 :
  2. teknafchannel71@gmail.com : teknaf7120 :
বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ০৩:৪৬ পূর্বাহ্ন
শিরোনাম :
একরাম হত্যা : মিফতাহ ও বদিকে কারাগারে পাঠানোর নির্দেশ স্বজন হারানোর আর্তনাত ও নিজ দেশে ফেরার আকুতিতে ক্যাম্পে রোহিঙ্গাদের সমাবেশ টেকনাফে মাদকবিরোধী র‍্যালি ও সমাবেশ রাতে মা সকালে পিতাকে হারিয়ে বাকরুদ্ধ টেকনাফের পুলিশ সদস্য কামাল : গ্রামজুড়ে শোকের ছাড়া  মাদক দেশ ও জাতির শত্রু তাই মাদক কে না বলুন – টেকনাফে এমপি শাহজাহান চৌধুরী  মিয়ানমারে পাচার কালে ৫৩ বস্তা সারসহ ইঞ্জিনচালিত নৌকা জব্দ করেছে বিজিবি  টেকনাফে অবৈধ মাটি উত্তোলনের বিরুদ্ধে অভিযান, ড্রেজারসহ জব্দ ৩ ড্রাম ট্রাক কোস্টগার্ডের পৃথক অভিযানে বোটে তল্লাশি চালিয়ে কোটি টাকার ইয়াবা উদ্ধার আটক ৪ জন  র‍্যাব-১৫’র অভিযানে বিদেশে পাচার কালে ৪ নারী ও ৬ পুরুষ উদ্ধার আটক ১ পাচার কারি  টেকনাফে ৩ বাহিনীর পৃথক অভিযানে বিপুল পরিমাণ ইয়াবা ও নগদ টাকা উদ্ধার আটক ৩ জন 

মিয়ানমারের অভ্যান্তরে ভয়াবহ বিস্ফোরণের বিকটশব্দে কাঁপছে টেকনাফ সীমান্ত আতস্কে স্থানীয়রা 

  • আপডেট সময় : বৃহস্পতিবার, ২ জুলাই, ২০২৬
  • ৬৬ বার পড়া হয়েছে

নাছির উদ্দীন রাজ, টেকনাফ 

দীর্ঘদিন পরে ফের মিয়ানমারের অভ্যান্তরে ভয়াবহ মর্টারশেল  বিস্ফোরণের বিকট শব্দে কাঁপছে কক্সবাজার টেকনাফ সীমান্ত। এতে স্থানীয় বাসিন্দারা আতঙ্কিত হচ্ছে। একের পর এক ভয়াবহ বিস্ফোরণ চলমান রয়েছে। হঠাৎ বুধবার (০১ জুলাই) রাত ৯টা ৩০ হতে শুরু হয়ে রিপোর্ট লেখা পর্যন্ত বিস্ফোরণ চলমান রয়েছে। স্থানীয়দের ভাষ্য মতে টেকনাফের শাহপরীর দ্বীপ সীমান্তের পূর্বে মিয়ানমারের আরাকান রাজ্যের মংডু শহরে তা সংঘটিত হচ্ছে।

এক তথ্য সূত্রে জানাগেছে, মিয়ানমারের আরাকান রাজ্য বিদ্রোহী গোষ্ঠী আরাকান আর্মি কর্তৃক দখল করা এলাকা গুলো পুনরায় মিয়ানমারের জান্তা সরকার উদ্ধার করা জন্য চেষ্টা চালাচ্ছে । তাই সেখানে অবস্থিত মিয়ানমারের বাহিনী গুলো ও বিদ্রোহী গোষ্ঠী আরাকান আর্মির দ্বন্দ্বের জেরে মর্টারশেল বিস্ফোরণ ঘটাচ্ছে। সে বিস্ফোরণের আওয়াজ টেকনাফ সীমান্তে ভেসে আসছে এবং বাড়ি ঘর গুলো থরথর করে কাঁপছে।

হ্নীলার স্থানীয় বাসিন্দা নুর হোসাইন জানান, হঠাৎ রাত ৯ টা ৩০ মিটের সময় থেকে ৫ /৭ মিনিট পর পর  উপর্যুপরি  বিস্ফোরণের আওয়াজ শোনা আতঙ্কিত হচ্ছি।

টেকনাফ ব্যাটালিয়ন (২ বিজিবির) অধিনায়ক লেঃ কর্ণেল মোঃ হানিফুর রহমান ভুইয়া তাৎক্ষণিক  জানান, মিয়ানমারের অভ্যান্তরে শাহপরীর দ্বীপের পূর্বে মংডু শহরে বোম্পিং বা বোমা বিস্ফোরণ হচ্ছে বলে শুনে আমরা ব্যাটালিয়ন থেকে সীমান্তের শাহপরীর দ্বীপে যাচ্ছি। বিস্তারিত আরো পরে জানাব, তবে মিয়ানমার প্রান্ত থেকে বিস্ফোরণের বিকট শব্দ টেকনাফে শোনা যাচ্ছে।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর

copy off