1. akfilmmultimedia@gmail.com : admin2020 :
  2. teknafchannel71@gmail.com : teknaf7120 :
মঙ্গলবার, ০৭ জুলাই ২০২৬, ১২:৪১ অপরাহ্ন
শিরোনাম :
কোটি টাকার ইয়াবা সহ র‍্যাব-১৫’র হাতে আটক নারী কারবারি  টেকনাফে চলাচলের রাস্তা বন্ধের প্র’তি’বা’দ করায় কলেজ ছাত্রকে হ’ত্যা!  সীমান্ত নিরাপত্তা, অবৈধ অস্ত্র উদ্ধার, অপহরণ ও মাদক বন্ধে কঠোর সিদ্ধান্ত হয়েছে – এমপি শাহজাহান চৌধুরী, আইন শৃঙ্খলা কমিটির বিশেষ সভা শেষে গণমাধ্যম কে।  হোয়াইক্যং ঝিমংখালী হাসান বিন আলী (রাঃ) জামে মসজিদ ও হেফজখানার নতুন পরিচালনা কমিটি ঘোষণা  মিয়ানমারের অভ্যান্তরে ভয়াবহ বিস্ফোরণের বিকটশব্দে কাঁপছে টেকনাফ সীমান্ত আতস্কে স্থানীয়রা  সাজা থেকে বাঁচতে পলাতক থেকেও লাভ হয়নি অবশেষে র‍্যাব-১৫’র জালে!  র‍্যাব ১৫ ও পুলিশের যৌথ অভিযানে ৪জন তরুণ টেকনাফের গহীন পাহাড় থেকে উদ্ধার  হ্নীলা উলুচামরি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের এসএমসি কমিটি ঘোষণা  রংগীখালী ফাজিল ডিগ্রী মাদ্রাসায় আলিম পরিক্ষার্থীদের দোয়া অনুষ্ঠান সম্পন্ন  হ্নীলা উত্তর শাখা সাংগঠনিক ৫নং ওয়ার্ডের আহবায়ক কমিটির কৃতজ্ঞতা প্রকাশ 

টেকনাফে চলাচলের রাস্তা বন্ধের প্র’তি’বা’দ করায় কলেজ ছাত্রকে হ’ত্যা! 

  • আপডেট সময় : রবিবার, ৫ জুলাই, ২০২৬
  • ১০ বার পড়া হয়েছে

নাছির উদ্দীন রাজ, টেকনাফ। 

কক্সবাজার টেকনাফের সাবরাং ইউনিয়নের ৬নং ওয়ার্ডের পুরাতন পাড়া এলাকার মোক্তার আহমদের ছেলে শফি উল্লাহ (৩০) চলাচলের রাস্তা বন্ধের প্রতিবাদ করায় জমি বিরোধের জেরে নিহত হয়েছে বলে জানাগেছে। সে হ্নীলা মঈদ উদ্দিন মেমোরিয়াল কলেজের ডিগ্রী ৩য় বর্ষের ছাত্র। তাহার মৃত্যুতে শোক জানিয়েছেন কলেজ কর্তৃপক্ষ, সহপাঠী ও এলাকা বাসী সহ অনেকেই। উক্ত হত্যার বিচার যথাযথ ভাবে তদন্ত করে দ্রুত কার্যকর করার দাবির পাশাপাশি হত্যা কারিদের শনাক্ত করে আইনের আওতায় এনে দৃষ্টান্ত শাস্তির দাবি করেছেন কলেজের সহপাঠী সহ স্বজনেরা।

রবিবার ( ৫জুলাই) নিহত শফি উল্লাহর ভাই আবু বক্কর বিকালে গণমাধ্যম কে বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, দীর্ঘদিন ধরে শফি উল্লাহদের বাড়ি যাওয়া রাস্তা টি জোরপূর্বক ভাবে বন্ধ করে দেয় । যার কারণে তারা চলাচল করতে অসুবিধা হলে শফিউল্লাহ গংরা কক্সবাজার আদালতে তা উদ্ধার চেয়ে বিবাদীদের নাম উল্লেখ করে মামলা দায়ের করেন। উক্ত তদন্ত টেকনাফ মডেল থানায় আসলে, পরে ঘটনার বিষয়টি পুলিশ সরজমিনে তদন্ত করতে গেলে প্রতিপক্ষের লোকজন আমাদের নামে কেন মামলা করেছে বলে ৫/৭ জনের একটি সংঘবদ্ধ দল শনিবার বিকাল ৫ টার দিকে শফি উল্লাহ সহ বেশ কয়েকজন কে উপর্যপুরী বিভিন্ন দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে আঘাত করে। ওই আঘাতে শফি উল্লাহ গুরুতর আহত হলে তাকে উদ্ধার করে চিকিৎসার জন্য প্রথমে টেকনাফ উপজেলা পরে কক্সবাজার জেলা সদর হাসপাতালে নিয়ে গেছে চিকিৎসাদিন অবস্থায় রাত ৩ টার দিকে মৃত্যু বরণ করেন।

আবু বক্কর আরো জানান, আমার ভাই কে কামাল, তার ছেলে নোমান, আবু বক্কর, জহির আহমদের ছেলে ইসমাইল, ইসহাক, ইদ্রিস, ইলিয়াস সহ বেশ কয়েকজন মারধর করেছে। যার কারণে সে মৃত্যুর কোলে ঢলে পড়ে শেষ খবর পাওয়া পর্যন্ত লাশ কক্সবাজার মর্গে রাখা হয়েছে। তবে আবু বক্করের ভাষ্য মতে অভিযুক্ত বিবাদী গণের বক্তব্য জানতে এলাকায় গিয়ে চেষ্টা করলেও তারা পালিয়ে যাওয়ায় তাদের বক্তব্য নেওয়া সম্ভব হয়নি।

টেকনাফ মডেল থানার ওসি মোঃ সাইফুল ইসলাম  জানান, জমি সংক্রান্ত বিরোধের জেরে সাবরাং এলাকায় দুই পক্ষে সংঘর্ষ হলে শফি উল্লাহ নামের এক যুবক মাথায় আঘাত প্রাপ্ত হয়। পরে কক্সবাজার জেলা হাসপাতালে চিকিৎসাদিন অবস্থায় তাহার মৃত্যু হয়েছে বলে জানাগেছে। ময়নাতদন্ত শেষে পরিবারের আবেদনের প্রেক্ষিতে পরবর্তী আইনি ব্যবস্থা নেওয়া হবে।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
error: Content is protected !!