1. akfilmmultimedia@gmail.com : admin2020 :
  2. teknafchannel71@gmail.com : teknaf7120 :
বুধবার, ০৫ অগাস্ট ২০২৬, ০৯:৪৩ অপরাহ্ন
শিরোনাম :
টেকনাফে উপজেলা প্রশাসন, বিএনপি, জামায়াতে ইসলামী, এনসিপির পৃথক জুলাই গণঅভ্যুত্থান দিবস পালন  ২০ কোটি টাকা মূল্যের ইয়াবা সহ দুই মিয়ানমার নাগরিক র‍্যাব-১৫’র হাতে আটক  হোয়াইক্যং এ ইউনিয়ন ভাঙচুরের ৪ দিন পারহলেও কোন আইনি ব্যবস্থা নেয়নি – চেয়ারম্যান! ,ক্ষুব্ধ স্থানীয়রা  টেকনাফের মানুষের নিরাপত্তার জন্য ৩টি পুলিশ ফাঁড়ি হবে – এমপি শাহজাহান চৌধুরী, মাদক কারবারিদের দলিয় পদ না দেওয়ায় নির্দেশ অপহরণের ২৪ দিনের মাথায় ২জন অপহরণ কারিকে আটক করেছে র‍্যাব-১৫, স্থানীয়রা ধন্যবাদ জানিয়েছেন র‍্যাবকে হ্নীলা উত্তর যুবদলের সংগঠনের ১০নং ওয়ার্ডের কমিটি ঘোষণা সভাপতি জুহুর আলম সম্পাদক আবছার সাংগঠনিক আবছার-২  রঙ্গিখালী ফাজিল ডিগ্রী মাদ্রাসার সম্পদের লাগিয়ত বা চুক্তি মাদ্রাসা কর্তৃপক্ষ ছাড়া অন্য কারো সাথে না করার নির্দেশ – সভাপতি জামাল উদ্দিন  এবার ১ দোকানি অপহরণ ৫০ লাখ টাকা মুক্তিপণ দাবি  টানা বৃষ্টিতে কর্ম হীন মানুষ ত্রাণ নিয়ে পানি বন্দি মানুষের পাশে এমপি শাহজাহান চৌধুরী কোটি টাকার ইয়াবা সহ র‍্যাব-১৫’র হাতে আটক নারী কারবারি 

টেকনাফে উপজেলা প্রশাসন, বিএনপি, জামায়াতে ইসলামী, এনসিপির পৃথক জুলাই গণঅভ্যুত্থান দিবস পালন 

  • আপডেট সময় : বুধবার, ৫ আগস্ট, ২০২৬
  • ৫ বার পড়া হয়েছে

নাছির উদ্দীন রাজ, টেকনাফ।

সারা দেশের মত জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে কক্সবাজার টেকনাফেও সরকারের পক্ষ থেকে ও বিভিন্ন রাজনৈতিক দলের পক্ষ থেকে পৃথক ভাবে জুলাই গণঅভ্যুত্থান দিবস পালিত হয়েছে।

 বুধবার (৫আগস্ট) তা পালন করা হয়। ৫ আগস্ট জুলাই ২০২৬  গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে টেকনাফ উপজেলা প্রশাসনের পক্ষ থেকে সকালে জুলাই গণঅভ্যুত্থানে শহীদের স্বরণে উপজেলা ক্যাম্পাসে শহীদ ওয়াসিম স্মৃতি সম্বলিত স্তম্ভে পুষ্প মাল্য অর্পণ করে শ্রদ্ধা জানান। পরে দিবস টি উপলক্ষে উপজেলা পরিষদের মিলনায়তনে দোয়া, আলোচনা সভা, শিক্ষার্থীদের মাঝে চিত্রাংকন ও বক্তব্য প্রতিযোগিতা এবং জুলাই যোদ্ধাদের সংবর্ধনার আয়োজন করা হয়। টেকনাফ উপজেলা নির্বাহী অফিসার এসএম অনীক চৌধুরীর সভাপতিত্বে ও ওসিসি কর্মকর্তা ( ওয়ান স্টক ক্রাইসিস অফিসার) নাসিদুল ইসলামের সঞ্চালনায় অন্যান্যদের মধ্যে উপস্থিত থেকে বক্তব্য রাখেন, টেকনাফ উপজেলা সহকারী কমিশনার ভূমি রাকিব হাসান চৌধুরী,  টেকনাফ মডেল থানার ওসি মোঃ সাইফুল ইসলাম, কৃষি অফিস হুমায়ুন কবির, কক্সবাজার জেলা বিএনপির অর্থ সম্পাদক মোহাম্মদ আব্দুল্লাহ, টেকনাফ উপজেলা বিএনপির সভাপতি এডঃ হাসান সিদ্দিকী, সাধারণ সম্পাদক শাহাদাত হোসাইন, জামায়াতে আমীর মওলানা রফিক উল্লাহ, এনসিপির উপজেলার মুখ্য সংগঠক সায়েম সিকদার, টেকনাফ উপজেলা বাস মিনি বাস মালিক সমিতির সভাপতি হাসান আহমদ কাউন্সিল,প্রকল্প কর্মকর্তা হাবিবুর রহমান, ইঞ্জিনিয়ার আলাউদ্দিন, মৎস্য উপসহকারী শহিদুল্লাহ ও সরকারি দপ্তরের বিভিন্ন কর্মকর্তা গণ, টেকনাফ প্রেসক্লাবের পক্ষ থেকে সাংবাদিক প্রতিনিধি, গিয়াস উদ্দিন, নাছির উদ্দীন, ছাত্র প্রতিনিধি মুর্শেদ আলম, রোবায়েত, তারেক রহমান সাগর, আতাউল্লাহ কাদেরি, সহ অনেকেই। পরে বিভিন্ন প্রতিযোগিতায় অংশ গ্রহন কারি বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ শেষে অনুষ্ঠানে দেশ, জাতি ও জুলাই গণঅভ্যুত্থানে শহীদদের আত্মার মাগফেরাত কামনায় বিশেষ দোয়া ও মুনাজাত পরিচালনা করা হয়।

অপর দিকে রাজনৈতিক দল গুলো টেকনাফের বিভিন্ন স্থানে জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে আনন্দ মিছিল ও পথ সভায় করেছেন, তত মধ্যে বিকালে টেকনাফ উপজেলা বিএনপি ও পৌর বিএনপির পক্ষ থেকে টেকনাফ পৌর শহরের প্রধান প্রধান সড়কে মিছিল সহকারে প্রদক্ষিণ করে ঝর্ণা চত্বরে এসে পথ সভায় মিলিত হন। এ সময় বক্তব্য রাখছেন টেকনাফ উপজেলা বিএনপির সভাপতি এডঃ হাসান সিদ্দিকী, সাধারণ সম্পাদক শাহাদাত হোসাইন, টেকনাফ পৌর বিএনপির আহবায়ক আব্দুর রাজ্জাক, সদস্য সচিব এনামুল হক কাউন্সিল সহ অনেকেই। এসময় আরো উপস্থিত ছিলেন, সাংগঠনিক সম্পাদক এইচ এম ওসমান গনী, যুবদলের সদস্য সচিব জুনায়েদ আলী চৌধুরী, পৌর বিএনপির যুগ্ম আহবায়ক আকতার হোসাইন বাবলু, আব্দুস সালাম, দিল মোহাম্মদ, মোঃ ইসমাইল, ফরহাদ আমিন, যুবদলের আহবায়ক আব্দুর শুক্কুর, সাংগঠনিক ইউনিয়নের সভাপতি / আহবায়ক / সাধারণ সম্পাদক / সদস্য সচিব,  নুরুল আমিন চৌধুরী, শাকের আহম্মদ, মোহাম্মদ ইসমাইল, ছাবের আহমদ, ছৈয়দ হোছাইন মেম্বার , আবুল হাশেম ভুলু, সদরের আব্দুল গফুর, সাবেক সভাপতি আলম মেম্বার, হাজী ফেরদৌস, আলী আকবর মেম্বার, আব্দুল আমিন আবুল, মোঃ তাহের

নুরুল আলম, ইউছুফ জালাল, ওলামা দলের মাওলানা আব্দুল গফুর, আবছার কামাল ছিদ্দিকী, ডাক্তার সোহেল, হেলাল উদ্দিন নুরী , দিল মোহাম্মদ মেম্বার, মোঃ ইলিয়াস, ছৈয়দ আহমদ, উপজেলা কৃষক দলের সভাপতি গিয়াস উদ্দিন, সাধারণ সম্পাদক মোহাম্মদ শরিফ, সাংগঠনিক সম্পাদক রবিউল আলম, মৎস্য জীবি দলের সভাপতি জালাল উদ্দীন, সাধারণ সম্পাদক আবুল কালাম, সেচ্ছাসেবক দলের আহবায়ক এডঃ রশিদুল আলম চৌধুরী, সদস্য সচিব মোঃ ওমর, তাতী দলের আহবায়ক মোঃ রফিকুল ইসলাম হৃদয়, সদস্য সচিব হেলাল উদ্দিন, ছাত্রদলের আবু হুরাইরা শামীম, হেলাল উদ্দিন, তারেক রহমান সাগর, আতাউল্লাহ কাদেরি, মোঃ সায়েম, জাবেদ ইকবাল চৌধুরী, ফাহিম চৌধুরি ছাত্রদলের কলেজ,স্কুল, মাদ্রাসা সহ বিভিন্ন শাখার নেতৃবৃন্দ।

পাশাপাশি বাংলাদেশ জামায়াতে ইসলামীর নেতৃত্বে ১১দলিয় জোটের উদ্যোগে জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে মিছিল ও পথ সভা সম্পন্ন করা হয়েছে। বিকালে টেকনাফের কেন্দ্রীয় ঈদগাঁ মাঠ থেকে শুরু করে পৌর শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে আল আরাফা ইসলামী ব্যাংকের সামনে পথ সভা শেষ করেন। ১১ দলীয় ঐক্যের মিছিলোত্তর সমাবেশে সভাপতিত্ব করেন টেকনাফ উপজেলা জামায়াতে ইসলামীর আমীর মাওলানা রফিকুল্লাহ। উপজেলা জামায়াতে ইসলামীর এসিস্ট্যান্ট সেক্রেটারি ও যুববিভাগের সভাপতি সরওয়ার কামাল সিকদার ও পৌরসভা জামায়াতে ইসলামীর সভাপতি রবিউল আলম এর সঞ্চালনায় সমাবেশে বিশেষ অতিথির বক্তব্য রাখেন কক্সবাজার জেলা জামায়াতে ইসলামীর সমাজকল্যাণ সম্পাদক অধ্যক্ষ নুরুল হোসাইন ছিদ্দিকী, টেকনাফ পৌরসভার সাবেক ভারপ্রাপ্ত মেয়র মোহাম্মদ ইসমাইল, জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) টেকনাফ উপজেলার প্রধান সমন্বয়ক সায়েম সিকদার, যুগ্ন সিনিয়র সমন্বয়ক বাহা উদ্দিন, উপজেলা জামায়াতের সংগঠনিক সম্পাদক ও হ্নীলা ইউনিয়ন আমীর মাওলানা গিয়াস উদ্দিন, উপজেলা জামায়াতের অর্থ সম্পাদক সম্পাদক ও হোয়াইক্যং ইউনিয়ন আমীর মুহাম্মদ হোসাইন, সদর ইউনিয়ন জামায়াতের সেক্রেটারি ও সাবেক জেলা শিবিরের সভাপতি আব্দুর রহিম নূরী, টেকনাফ উপজেলা শিবিরের সভাপতি শাহ কামাল শাফি। এতে আরো উপস্থিত ছিলেন বাহারছড়া ইউনিয়ন জামায়াতের সভাপতি মোহাম্মদ ইসলাম, জাতীয় নাগরিক পার্টির কক্সবাজার জেলা যুগ্ন সদস্য সচিব রফিকুল ইসলাম, যবু শক্তি টেকনাফের আহবায়ক আর.কে রায়হান, জিয়াউল হকসহ অনেকেই।

সকলে তাদের বক্তব্যে বলেন, জুলাই গণঅভ্যুত্থান কে বুকে ধারন করে নতুন পথ চলতে হবে। সরকার ও বিরোধী দলের কাজে গঠন মূলক সমালোচনা করে দেশের মানুষের সার্থে কাজ করতে হবে। মত প্রকাশ করার অধিকার সকলের রয়েছে। তাই ভিন্ন দলও ভিন্ন মত থাকতে পারে। এতে যদি আমরা যারা জুলাই আন্দোলন করেছি তাদের মধ্যে দ্বন্দ্ব সৃষ্টি হয় আবারো স্বৈরাচারী প্রেসিস্ট শক্তি মাথা ছাড়া দিয়ে উঠবে,  তখন আবারো কারো রেহাই হবে না, সেজন্য সকলকে যার যার অবস্থান থেকে ঐক্যবদ্ধ থেকে কাজ চালিয়ে যেতে হবে।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর

copy off