1. akfilmmultimedia@gmail.com : admin2020 :
  2. teknafchannel71@gmail.com : teknaf7120 :
মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬, ০৩:৪১ অপরাহ্ন
শিরোনাম :
কক্সবাজারে আনন্দযাত্রা হলো বিষাদে, ওড়না পেঁচিয়ে টমটমে প্রাণ গেল পর্যটক সীমার টেকনাফের পরিচয়ে চট্টগ্রামে অবস্থান, হুন্ডির আড়ালে ইয়াবা কারবারের অভিযোগ রোহিঙ্গা মোঃ নূরের বিরুদ্ধে টেকনাফে বিজিবি-এসআরবির পৃথক অভিযানে ৫ লাখ ৯০ হাজার ইয়াবাসহ ৩ জন গ্রেপ্তার টেকনাফে চাকরির প্রলোভনে যুবক অপহরণ, মুক্তিপণ দাবি- থানায় অভিযোগ টেকনাফ জালিয়াপাড়া ও নাইট্যং পাড়ায় ২৫ জনের ভয়ঙ্কর সিন্ডিকেট : যাচ্ছে খাদ্য, আসছে ইয়াবা! ক্যাম্প ২৫ এর এফআইভিডিবির আয়োজনে আন্তর্জাতিক শান্তি দিবস উদযাপন রোহিঙ্গা কামাল, জুবায়ের ও সাইফ আলীর নিয়ন্ত্রণে টেকনাফে ইয়াবা-মানব পাচার সাম্রাজ্য, নেপথ্যে আরসা ও আরকান আর্মি! টেকনাফে দুই স্কুলে তালা, বিপাকে শত শত শিক্ষার্থী : মামলার মুখে ৮ শিক্ষক নির্বাচনী প্রার্থীদের মাদক পরীক্ষা নিয়ে হাইকোর্টের রুল টেকনাফে মা’আরিফুসসুন্নাহ তাহফীজুল কোরআন মাদ্রাসায় খতমে সবিনা, হিফজ সবক প্রদান ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

হোটেল কক্ষ থেকে পুলিশ সদস্যের ঝু’লন্ত ম’রদেহ উদ্ধার

  • আপডেট সময় : শুক্রবার, ১৪ আগস্ট, ২০২৬
  • ৭১ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক,

 

কক্সবাজার শহরের বাস টার্মিনাল এলাকার একটি আবাসিক হোটেল থেকে আতাউল কবির নামে এক পুলিশ সদস্যের ফ্যানের সাথে ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

 

শুক্রবার (১৪ আগস্ট) বিকেলে ঢাকা আবাসিক হোটেলের একটি কক্ষ থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

 

নিহত পুলিশ সদস্য আতাউল কবিরের গ্রামের বাড়ি পিরোজপুর নেছারাবাদ এলাকায়। তিনি কক্সবাজারের টেকনাফের হোয়াইক্যং হাইওয়ে পুলিশ ফাঁড়িতে কনস্টেবল হিসেবে কর্মরত ছিলেন। কী কারণে ওই হোটেলে অবস্থান করছিলেন, তা-ও তাৎক্ষণিকভাবে নিশ্চিত হওয়া যায়নি।

 

কক্সবাজার সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মোহাম্মদ আলী জানান, ওই পুলিশ সদস্য গত বৃহস্পতিবার সকালে হোটেলের ৪০১ নম্বর কক্ষে উঠেন। পরে শুক্রবার দীর্ঘ সময় তার কোনো সাড়া-শব্দ না পেয়ে হোটেল কর্তৃপক্ষ বিষয়টি পুলিশকে জানায়। খবর পেয়ে শুক্রবার বিকালে কক্সবাজার সদর মডেল থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে কক্ষের ভেতর থেকে গলায় ফাঁস লাগানো এবং ফ্যানের সাথে ঝুলন্ত তার মরদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়।

 

ওসি শেখ মোহাম্মদ আলী আরও বলেন, এ ঘটনায় হোটেলের কর্মকর্তা ও কর্মচারীদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। পাশাপাশি ওই পুলিশ সদস্য কারও সঙ্গে তার সাক্ষাৎ হয়েছিল কি না এবং মৃত্যুর আগে তার সঙ্গে কারও যোগাযোগ হয়েছিল কি না, এসব বিষয় খতিয়ে দেখছে পুলিশ।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর

copy off