1. akfilmmultimedia@gmail.com : admin2020 :
  2. teknafchannel71@gmail.com : teknaf7120 :
বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬, ০৬:০৯ অপরাহ্ন
শিরোনাম :
আরাফাত রহমান কোকো ক্রীড়া সংসদ টেকনাফ উপজেলা শাখার প্রথম পরিচিতি সভা অনুষ্ঠিত  অনন্য রেকর্ড গড়লেন উখিয়া প্রেসক্লাবের সভাপতি আনোয়ার টেকনাফে যুব নেতৃত্বে নেক্সাস অ্যাডভোকেসি সংলাপ: স্থানীয় সমস্যা সমাধানে সেবা প্রদানকারীদের কার্যকর উদ্যোগের আহ্বান টেকনাফে ৬৮ যুবকের টিভেট প্রশিক্ষণে যুক্ত হওয়ার সুযোগ নাফ নদীতে বিজিবি দুঃসাহসিক অভিযান, ১লক্ষ ৯০হাজার ইয়াবা’সহ আটক-৩ : নৌকা জব্দ  আকাশ, সড়ক ও নৌপথ পেরিয়ে সেন্ট মার্টিনে পৌঁছাল প্রবাসীর তারেকের মরদেহ একরাম হত্যা : মিফতাহ ও বদিকে কারাগারে পাঠানোর নির্দেশ স্বজন হারানোর আর্তনাত ও নিজ দেশে ফেরার আকুতিতে ক্যাম্পে রোহিঙ্গাদের সমাবেশ টেকনাফে মাদকবিরোধী র‍্যালি ও সমাবেশ রাতে মা সকালে পিতাকে হারিয়ে বাকরুদ্ধ টেকনাফের পুলিশ সদস্য কামাল : গ্রামজুড়ে শোকের ছাড়া 

আরাফাত রহমান কোকো ক্রীড়া সংসদ টেকনাফ উপজেলা শাখার প্রথম পরিচিতি সভা অনুষ্ঠিত 

  • আপডেট সময় : বুধবার, ২ সেপ্টেম্বর, ২০২৬
  • ৩ বার পড়া হয়েছে

প্রেস বিজ্ঞপ্তিত

টেকনাফে এই প্রথম বারের মত নবগঠিত আরাফাত রহমান কোকো ক্রীড়া সংসদ টেকনাফ উপজেলা শাখার পরিচিতি সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার ( ২সেপ্টেম্বর ) বিকালে টেকনাফ উপজেলা আরাফাত রহমান কোকো ক্রীড়া সংসদের  অস্থায়ী কার্যালয় তা অনুষ্ঠিত হয়। উক্ত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন টেকনাফ উপজেলা বিএনপির সভাপতি এডঃ হাসান সিদ্দিকী। আরাফাত রহমান কোকো ক্রীড়া সংসদের টেকনাফ উপজেলা শাখার আহবায়ক এফ এ সোহেল চৌধুরীর সভাপতিত্বে যুগ্ম আহবায়ক সাংবাদিক নাছির উদ্দীন রাজ এর সঞ্চালনায় অন্যান্যদের মধ্যে উপস্থিত থেকে বক্তব্য রাখেন, সিনিয়র যুগ্ম আহবায়ক মোঃ ইলিয়াস মিন্টু, সদস্য সচিব মাহমুদুল হক মাহমুদ,  যুগ্ন আহবায়ক যথা ক্রমে জাহেদ উল্লাহ জিয়া, আল মামুন বোরহান, মোঃ মামুন সিকদার, নাছির উদ্দীন , শাহ কামাল রুমেল, রবিউল আলম রবিন, শফিকুল ইসলাম মন্টি। সদস্যদের মধ্য থেকে আকিব হোসেন, মেহেদী হাসান, ফয়েজ বিন এরশাদ, মোঃ আমিন, ফরিদ আলম। এ সময় আরো উপস্থিত ছিলেন, সম্মানিত অতিথি সাবেক খেলোয়াড় মাওলানা আবুবক্কর, হ্নীলা উত্তর যুবদলের সদস্য সচিব আব্দুল্লাহ বিন কাদের, হোয়াইক্যং দক্ষিণ যুবদলের আহবায়ক রিফাত মোহাম্মদ জাকারিয়া, হ্নীলা উত্তর শাখা ছাত্রদলের সভাপতি শামসু উদ্দিন বাদল, ক্রীড়া ব্যক্তিত্ব মোঃ শাহ আলম, সাদ্দাম হোসাইন শাহীন, মমতাজ উদ্দিন জিয়া, হ্নীলা উত্তর সাংগঠনিত ৩নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক মোঃ জাফর আলম এবং লিয়াকত আলী, আব্দুল হামিদ।

এ সময় প্রধান অতিথি তাহার বক্তব্য এডঃ হাসান সিদ্দিকী  বলেন, ক্রীড়া কে সারা দেশে এগিয়ে নিতে মাননীয় প্রধাণমন্ত্রী তারেক রহমান যে কার্যক্রম গ্রহন করেছে তার প্রতিটি ইভেন্ট বাস্তবায়ন করতে আরাফাত রহমান কোকো ক্রীড়া সংসদ টেকনাফ উপজেলা শাখা কে কাজ করতে হবে। পাশাপাশি আমাদের টেকনাফ উপজেলা কে মাদক, অপহরণ সহ বিভিন্ন অসামাজিক কার্যক্রম থেকে যুবকদের বিরত রাখতে খেলার মাধ্যমে এগিয়ে যেতে হবে। তাহলে আমরা টেকনাফ উপজেলা বিএনপি সব সময় আরাফাত রহমান কোকো ক্রীড়া সংসদ টেকনাফ উপজেলা শাখা কে সব সময় সহযোগিতা করব।

সভাপতির বক্তব্যে এফ এ সোহেল চৌধুরী বলেন, আমরা টেকনাফ উপজেলা ক্রীড়া কে আরো গতিশীল করতে উখিয়া টেকনাফের এমপি শাহজাহান চৌধুরীর নেতৃত্বে টেকনাফ উপজেলা বিএনপির পরামর্শ ক্রমে এগিয়ে যাব। তাই আমরা আরাফাত রহমান কোকো ক্রীড়া সংসদ টেকনাফ উপজেলা শাখার সকলে সাথে নিয়ে টেকনাফের ক্রীড়াকে এগিয়ে নিতে  কাজ করে যাব।

উল্লেখ্য, সভায় মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমানের স্নেহময় ভাই মরহুম আরাফাত রহমান কোকো ও বিগত টেকনাফ উপজেলা কমিটির আরাফাত রহমান কোকো ক্রীড়া সংসদের সাবেক সভাপতি মরহুম মোহাম্মদ ইউনুস মেম্বারের আত্মার মাগফেরাত কামনা করে বিশেষ দোয়া ও মুনাজাত করা হয়।

 

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর

copy off