
প্রেস বিজ্ঞপ্তি ;
বাংলাদেশ জামায়াতে ইসলামী নেতৃত্বাধীন ১১ দলীয় ঐক্য ঘোষিত লংমার্চ সফল করার লক্ষ্যে বাংলাদেশ জামায়াতে ইসলামী টেকনাফ পৌরসভার উদ্যোগে স্বাগত মিছিল অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (৪ সেপ্টেম্বর) বিকেলে টেকনাফ পৌরসভার প্রধান সড়কে অনুষ্ঠিত মিছিলটি ঝর্ণা চত্বর থেকে শুরু হয়ে সিএনজি স্টেশন প্রদক্ষিণ করে মিলকী রিসোর্টের সামনে গিয়ে সংক্ষিপ্ত পথসভার মাধ্যমে শেষ হয়।
টেকনাফ পৌরসভা জামায়াতে ইসলামীর সভাপতি রবিউল আলমের সঞ্চালনায় পথসভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন টেকনাফ উপজেলা জামায়াতের আমীর মাওলানা রফিকউল্লাহ।
এ সময় উপস্থিত ছিলেন টেকনাফ সদর ইউনিয়ন জামায়াতে ইসলামীর সভাপতি জাহাঙ্গীর আলমসহ প্রমূখ নেতৃবৃন্দ।
বক্তারা বলেন, ঘোষিত লংমার্চ সফল করতে সর্বস্তরের জনগণকে স্বতঃস্ফূর্ত সমর্থন,ঘোষিত কর্মসূচি ও দাবীর সাথে পাশে থাকার জন্য সর্বস্তরের জনগণের প্রতি আহ্বান জানান।
copy off
Leave a Reply